যুক্তরাষ্ট্রে গাড়ি চাপায় ঘরে ঘুমন্ত বাংলাদেশি নারী নিহত

বিদেশ ডেস্ক
১২ জানুয়ারি ২০১৭, ০৩:০১আপডেট : ১২ জানুয়ারি ২০১৭, ০৩:০৬

বাড়ির দেয়াল ভেঙে ঘরে প্রবেশ করে গাড়ি

যুক্তরাষ্ট্রের ওরেগনে ঘরে ঘুমন্ত অবস্থায় গাড়ি চাপায় এক বাংলাদেশি নারীর মৃত্যু হয়েছে। স্থানীয় সময় সোমবার রাতে সালেম এলাকায় একটি বাড়িতে গাড়ি দেয়াল ভেঙে প্রবেশ করে বাংলাদেশি নারীকে চাপা দেয়। নিহত বাংলাদেশি নারীর নাম শ্রাবন্তি হক বিপাশা। তিনি দুই সন্তানের মা ছিলেন।

মার্কিন সংবাদমাধ্যমে প্রকাশিত খবর অনুসারে, চালক ৫৪ বছরের অ্যালান জ্যাকব গাড়ি চালানো অবস্থায় হার্ট অ্যাটাকের শিকার হন। এতে তার গাড়িটি নিয়ন্ত্রণ হারিয়ে রাস্তার পাশের বাসার দেয়াল ভেঙে ঘরের ভেতর প্রবেশ করে।

স্থানীয় সংবাদমাধ্যম কেজিডব্লিউ পোর্টল্যান্ড জানিয়েছে, সালেম এলাকায় ভলকানো স্ট্রিটে এ দুর্ঘটনা ঘটে। এ স্ট্রিটের শেষ মাথায় ইংরেজি এল অক্ষরের একটি মোড় রয়েছে। যেখান থেকে ডান দিকে গেছে সাসেক্স অ্যাভিনিউয়ের রাস্তা। এ মোড়ে এসে চালক জ্যাকব গাড়ি ঘুরাতে ব্যর্থ হন। গাড়ি সোজা চলতে থাকে। গাড়িটি নিম্নমুখী হয়ে গতিলাভ করে বাড়ির দেয়াল ভেঙে ঘরে ঢুকে যায়।

স্টেটসম্যান জার্নালের খবরে বলা হয়েছে, দুর্ঘটনার সময় বিপাশার স্বামী ও সন্তানরা টিভি দেখছিলেন। তারা দুর্ঘটনা থেকে রক্ষা পেয়েছেন এবং সুস্থ আছেন।

দুর্ঘটনার সঙ্গে সঙ্গে জরুরি সেবায় ফোন করা হয়। চালক জ্যাকব ঘটনাস্থলেই উপস্থিত ছিলেন। তিনি কর্তৃপক্ষকে সহযোগিতা করেন।

বাংলাদেশ সময় বুধবার পর্যন্ত এ ঘটনায় কাউকে গ্রেফতার করেনি সালেম পুলিশ। বিষয়টি নিয়ে তদন্ত চলছে।

নিহত বাংলাদেশি নারী শ্রাবন্তি হক বিপাশা

বিপাশার কাজিন অঞ্জন বলেন, ‘আমরা শুধু জানি আফ্রিকান-আমেরিকান গাড়ির চালক বাড়ির দেয়াল ভেঙে প্রবেশের আগে হ্যার্ট অ্যাটাকের শিকার হয়েছিলেন। আমরা পুলিশের রিপোর্টের অপেক্ষায় আছি।’

অঞ্জন জানান, বিপাশা ১২ বছর আগে বাংলাদেশ থেকে যুক্তরাষ্ট্রে যান। তিনি যুক্তরাষ্ট্রে স্নাতকোত্তর শিক্ষার্থী ছিলেন। বিপাশার মরদেহের অবস্থা অনুসারে সিদ্ধান্ত নেওয়া হবে তাকে পরিবারের ইচ্ছানুযায়ী বাংলাদেশে সমাহিত করা হবে কিনা। তিনি বলেন, এ সিদ্ধান্ত দুই দিন পর নেওয়া হবে। বাংলাদেশে তার মরদেহ নিতে অন্তত দশ দিন লাগতে পারে।

গাড়ির চালকের বিরুদ্ধে আইনি পদক্ষেপ নেওয়া বিপাশার স্বামীর ওপর নির্ভর করছে বলেও জানান অঞ্জন।

/এএ/

 

সম্পর্কিত
কুয়েত ও বাহরাইনে হামলার পক্ষে যুক্তি তুলে ধরে যা বললেন আরাঘচি
ইরাকে অস্ত্র জমা দেওয়ার ঘোষণা ইরানপন্থি দুই মিলিশিয়া গোষ্ঠীর
দিনের গুরুত্বপূর্ণ আন্তর্জাতিক খবর
সর্বশেষ খবর
গৃহবধূকে ধর্ষণ, ছাত্রদল নেতা গ্রেফতার
গৃহবধূকে ধর্ষণ, ছাত্রদল নেতা গ্রেফতার
রাতে মেট্রোরেল চলাচলের সময় বাড়ছে
রাতে মেট্রোরেল চলাচলের সময় বাড়ছে
পঞ্চগড়ে ভাগনিকে সংঘবদ্ধ ধর্ষণ ও মামিকে ধর্ষণচেষ্টার অভিযোগে মামলা
পঞ্চগড়ে ভাগনিকে সংঘবদ্ধ ধর্ষণ ও মামিকে ধর্ষণচেষ্টার অভিযোগে মামলা
বাসায় ফিরে বিএনপি সরকারকে ধন্যবাদ জানালেন আ.লীগের আইভী
বাসায় ফিরে বিএনপি সরকারকে ধন্যবাদ জানালেন আ.লীগের আইভী
সর্বাধিক পঠিত
ইউএনজিএ’র সভাপতি হিসেবে কী সুবিধা পাবেন খলিলুর রহমান, দায়িত্ব কী  
ইউএনজিএ’র সভাপতি হিসেবে কী সুবিধা পাবেন খলিলুর রহমান, দায়িত্ব কী  
করদাতাদের জন্য ‘মাস্টারপ্ল্যান’, ২০৩১ পর্যন্ত করমুক্ত আয়ের সীমা কত হচ্ছে জানুন
করদাতাদের জন্য ‘মাস্টারপ্ল্যান’, ২০৩১ পর্যন্ত করমুক্ত আয়ের সীমা কত হচ্ছে জানুন
খাবার মুখে দেওয়ার সময় স্বাস্থ্যমন্ত্রীর চামচে ফুঁ দেওয়া লোকটি কে
খাবার মুখে দেওয়ার সময় স্বাস্থ্যমন্ত্রীর চামচে ফুঁ দেওয়া লোকটি কে
ইউনিটপ্রতি কত বাড়লো বিদ্যুতের দাম
ইউনিটপ্রতি কত বাড়লো বিদ্যুতের দাম
বাড়লো বিদ্যুতের দাম
বাড়লো বিদ্যুতের দাম