‘হিটলারের মতো হবেন না’

বিদেশ ডেস্ক
০৬ ফেব্রুয়ারি ২০১৭, ০২:৫৭আপডেট : ০৬ ফেব্রুয়ারি ২০১৭, ০৬:৪৩

মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পের বিভিন্ন কর্মকাণ্ডে এবার খোদ রিপাবলিকান ভোটাররাই বিগড়ে গিয়েছেন। ট্রাম্পকে ভোট দেওয়ার জন্য অনুশোচনা প্রকাশ করে দেওয়া বিভিন্ন টুইট ইতোমধ্যেই ‘ট্রাম্প রিগ্রেটস’ নামে একটি টুইটার অ্যাকাউন্ট থেকে প্রকাশ করা হচ্ছে। সেই অ্যাকাউন্ট থেকে খোদ ডোনাল্ড ট্রাম্পের প্রতি আহ্বান জানানো হচ্ছে, ‘হিটলারের মতো হবেন না’।

মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প মনে করা হচ্ছে ‘অভিবাসনে নিষেধাজ্ঞা’ জারির কারণেই মূলত ট্রাম্পকে ভোট দেওয়া লোকেরা অনুশোচনা করছেন। নির্বাচনের আগে যারা ট্রাম্পের পক্ষে সাফাই গেয়েছেন তারাই এখন তার বিরুদ্ধে কথা বলছেন। কেবল মার্কিন যুক্তরাষ্ট্রেই নয়, পৃথিবীজুড়ে ট্রাম্পের প্রেসিডেন্সিতে ক্ষুব্ধ লোকেদের পাশাপাশি তার সমর্থকেরাও যে তার প্রতি খুব মুগ্ধ নয়, তা এসব টুইট থেকে বেশ বোঝা যাচ্ছে।

‘ট্রাম্প রিগ্রেটস’ টুইটার অ্যাকাউন্টটি আসলে বিভিন্ন সময়ে ট্রাম্পের সমর্থকদের দেওয়া টুইটের একটি সংকলন বলা যেতে পারে। একসময় যারা নির্বাচনের আগে ট্রাম্পের পক্ষে সামাজিক বিভিন্ন মাধ্যমে সক্রিয় ছিলেন, প্রেসিডেন্ট হওয়ার পর ট্রাম্পের কাজকর্মের জন্য অনুতপ্ত ভোটারদের বিভিন্ন টুইটই এখানে তুলে ধরা হচ্ছে।

অভিবাসন নিষেধাজ্ঞার ফলে ক্ষতিগ্রস্ত একজন ট্রাম্পের এক ভোটারকে বলেন, ‘তাকে হিটলারের মতো আচরণ করতে নিষেধ করো’, এর মধ্য দিয়েই মূলত এর সূচনা হয়। এর আগেও অবশ্য ট্রাম্পের বিভিন্ন কাজে অনেক ভোটারই তাকে ভোট দেওয়ার জন্য মর্মাহত বলে জানিয়েছিলেন।

ট্রাম্পের সমর্থকদের দেওয়া টুইট ‘দ্য ট্রাম্প রিগ্রেটস’ টুইটার অ্যাকাউন্টটি কানাডার এক শিক্ষার্থী এরিকা বাগুমা’র খোলা। ট্রাম্পের প্রতি রাগী ভোটারদের টুইটগুলো বেশ সময় নিয়েই তিনি এখানে প্রকাশ করেন।

এক টুইটার ব্যবহারকারী লেখেন, ‘আভিবাসীদের প্রতি নিষেধাজ্ঞা জারি এবং শরণার্থীদের বিতারণের জন্য নির্বাহী আদেশ দিতে আমি আপনাকে ভোট দিইনি।’ হ্যাশট্যাগে যুক্ত করা হয়েছে ‘ক্রেতাদের অনুশোচনা’।

আরেক ব্যবহারকারী লেখেন, ‘হিটলারের মতো আচরণ করা বন্ধ করো। তোমাকে সবভাবে সমর্থন করি, কিন্তু তোমার কর্মকাণ্ড আমাকে লজ্জিত করছে।’

ট্রাম্পের সমর্থকদের দেওয়া টুইট টুইটে এক নারী অনুশোচনা প্রকাশ করে বলেন, ‘আপনাকে ভোট দেওয়ার জন্য আমি খুবই দুঃখিত। আপনার কর্মকাণ্ড আমার দেশকে অন্ধকারের দিকে নিয়ে যাচ্ছে।’ এরকম আরও অসংখ্য ভোটার টুইটারে অনুতপ্ত হয়ে অসংখ্য টুইট করেছেন।

মিস বাগুমা জানান, ট্রাম্প যখন ঘোষণা দেন হিলারীর ই-মেইল কেলেঙ্কারী তদন্ত প্রতিবেদন বিষয়ে তিনি নতুন করে আর কোনও তদন্ত শুরু করবেন না, তখনই এই টুইটার অ্যাকাউন্টটি খোলা হয়।

তিনি সিটিভি নিউজকে বলেন, ‘আমি এরপর থেকেই টুইটারে ট্রাম্পের সমর্থকদের কাছ থেকে ভোট দেওয়ার জন্য অনুতাপ প্রকাশ করা অনেক টুইট দেখি। আমি ভাবি যদি একটা মাত্র ইস্যুতেই এত অনুশোচনা প্রকাশ পায়, তবে আরও অনেক ঘটনায় আরও আরও অনুতপ্ত ভোটারদের দেখা পাবো। তাই আমি বিষয়টি নিয়ে লেগে থাকি, পুরো ঘটনা অনুসরণ করতে থাকি।’ সূত্র: মিরর।

/এমও/

সম্পর্কিত
কুয়েত ও বাহরাইনে হামলার পক্ষে যুক্তি তুলে ধরে যা বললেন আরাঘচি
ইরাকে অস্ত্র জমা দেওয়ার ঘোষণা ইরানপন্থি দুই মিলিশিয়া গোষ্ঠীর
চট্টগ্রামে ৬০ কোটি টাকায় আনা জাহাজে মার্কিন নিষেধাজ্ঞা, বেকায়দায় আমদানিকারক
সর্বশেষ খবর
মন্ত্রিত্ব ছাড়া দীপেন দেওয়ান লিখলেন ‘বিএনপি আমার শেষ ঠিকানা’
মন্ত্রিত্ব ছাড়া দীপেন দেওয়ান লিখলেন ‘বিএনপি আমার শেষ ঠিকানা’
গৃহবধূকে ধর্ষণ, ছাত্রদল নেতা গ্রেফতার
গৃহবধূকে ধর্ষণ, ছাত্রদল নেতা গ্রেফতার
রাতে মেট্রোরেল চলাচলের সময় বাড়ছে
রাতে মেট্রোরেল চলাচলের সময় বাড়ছে
পঞ্চগড়ে ভাগনিকে সংঘবদ্ধ ধর্ষণ ও মামিকে ধর্ষণচেষ্টার অভিযোগে মামলা
পঞ্চগড়ে ভাগনিকে সংঘবদ্ধ ধর্ষণ ও মামিকে ধর্ষণচেষ্টার অভিযোগে মামলা
সর্বাধিক পঠিত
ইউএনজিএ’র সভাপতি হিসেবে কী সুবিধা পাবেন খলিলুর রহমান, দায়িত্ব কী  
ইউএনজিএ’র সভাপতি হিসেবে কী সুবিধা পাবেন খলিলুর রহমান, দায়িত্ব কী  
করদাতাদের জন্য ‘মাস্টারপ্ল্যান’, ২০৩১ পর্যন্ত করমুক্ত আয়ের সীমা কত হচ্ছে জানুন
করদাতাদের জন্য ‘মাস্টারপ্ল্যান’, ২০৩১ পর্যন্ত করমুক্ত আয়ের সীমা কত হচ্ছে জানুন
খাবার মুখে দেওয়ার সময় স্বাস্থ্যমন্ত্রীর চামচে ফুঁ দেওয়া লোকটি কে
খাবার মুখে দেওয়ার সময় স্বাস্থ্যমন্ত্রীর চামচে ফুঁ দেওয়া লোকটি কে
ইউনিটপ্রতি কত বাড়লো বিদ্যুতের দাম
ইউনিটপ্রতি কত বাড়লো বিদ্যুতের দাম
বাড়লো বিদ্যুতের দাম
বাড়লো বিদ্যুতের দাম