লাটভিয়ায় ট্যাংকসহ বিপুল সমরাস্ত্র মোতায়েন যুক্তরাষ্ট্রের

বিদেশ ডেস্ক
১০ ফেব্রুয়ারি ২০১৭, ২৩:৫১আপডেট : ১০ ফেব্রুয়ারি ২০১৭, ২৩:৫৭

লাটভিয়ায় ট্যাংকসহ বিপুল সমরাস্ত্র মোতায়েন যুক্তরাষ্ট্রের রাশিয়ার প্রেসিডেন্ট ভ্লাদিমির পুতিন বিমানবাহিনীকে যুদ্ধের জন্যে প্রস্তুত থাকার নির্দেশ দেওয়ার প্রেক্ষাপটে এবার বাল্টিক রাষ্ট্র লাটভিয়ায় ট্যাংকসহ বিপুল সমরাস্ত্র মোতায়েন করেছে মার্কিন যুক্তরাষ্ট্র। রুশ সীমান্তের দিকে মার্কিন নেতৃত্বাধীন ন্যাটো জোটকে এগিয়ে নিতেই এই পদক্ষেপ বলে মনে করা হচ্ছে।

বুধবার লাটভিয়ার উত্তরাঞ্চলীয় শহর গারকালনেতে ২২৫ মার্কিন সেনা, ১৫টি এমআই আব্রাম্স ট্যাংক, ছয়টি সাঁজোয়া যানসহ যুদ্ধাস্ত্র প্রবেশ করে। মার্কিন সেনাবাহিনীর তৃতীয় ব্রিগেডের এসব সেনা আগে থেকে লাটভিয়ায় মোতায়েন ১৭৩তম মার্কিন ব্রিগেডের স্থলাভিষিক্ত হবে। এসব সেনা ন্যাটোর ভাষায় ‘সম্ভাব্য রুশ আগ্রাসন’ প্রতিহত করবে।

মার্কিন পররাষ্ট্র দফতরের এক বিবৃতিতে বলা হয়, ইউক্রেনে রাশিয়ার হস্তক্ষেপের জের ধরে পূর্ব ইউরোপে শান্তি ও স্থিতিশীলতা প্রতিষ্ঠা করতে এবং ন্যাটো জোটের সদস্য দেশগুলোর নিরাপত্তা রক্ষার স্বার্থে এসব সেনা ও সামরিক সরঞ্জাম মোতায়েন করা হয়েছে।

এর আগে চলতি সপ্তাহের গোড়ার দিকে আরেক বাল্টিক রাষ্ট্র এস্তোনিয়ার উত্তরাঞ্চলীয় তাপা শহরে চারটি যুদ্ধ ট্যাংক ও ১৫টি সাঁজোয়া যানসহ ৫০ ইউনিট সামরিক সরঞ্জাম মোতায়েন করে যুক্তরাষ্ট্র।

২০১৭ সালের জানুয়ারিতে দ্বিতীয় বিশ্বযুদ্ধের পর প্রথমবারের মতো পশ্চিমা সামরিক জোট ন্যাটো কর্তৃক পোল্যান্ডে মার্কিন ট্যাংক ও সেনা মোতায়েন করা হয়। পোল্যান্ডে মার্কিন ট্যাংক ও কয়েক সেনা উপস্থিতির ঘটনার প্রেক্ষিতে রাশিয়াও মস্কোর কাছে বিমানবিধ্বংসী মিসাইল ও বিমানবাহিনীর সেনা মোতায়েন করে। বড় ধরনের সামরিক মহড়া চালায় দেশটি। এটা ছিল সাবেক সোভিয়েত ইউনিয়নের পতনের পর রাশিয়ার সবচেয়ে বড় মহড়া।

উত্তেজনার মধ্যেই চলতি বছরের গোড়ার দিকে উল্লেখযোগ্য সংখ্যক ট্যাংক ও সাঁজোয়া গাড়ি নিয়ে সহস্রাধিক মার্কিন সেনা পোল্যান্ডে পৌঁছায়। ইউরোপে কয়েক দশকের মধ্যে এটাই যুক্তরাষ্ট্রের বৃহত্তম সামরিক উপস্থিতি। রুশ প্রেসিডেন্ট ভ্লাদিমির পুতিনের মুখপাত্র দিমিত্রি পেসকভ বলেছেন, পোল্যান্ডে মার্কিন সামরিক উপস্থিতি রাশিয়ার স্বার্থ ও নিরাপত্তার জন্য হুমকি।

দিমিত্রি পেসকভ বলেন, ‘ইউরোপে আমাদের সীমান্তে তৃতীয় কোনও দেশ তাদের সামরিক উপস্থিতি গড়ে তুলছে। এমনকি এটা কোনও ইউরোপীয় দেশও নয়।’ পোল্যান্ডে যুক্তরাষ্ট্রের এমন সামরিক উপস্থিতিকে ইউরোপের নিরাপত্তাকে অস্থিতিশীল করে তোলার একটি উপাদান হিসেবে আখ্যায়িত করেছেন রাশিয়ার উপপররাষ্ট্রমন্ত্রী অ্যালেক্সেই মেসকভ। সূত্র: এএফপি।

/এএ/

সম্পর্কিত
কুয়েত ও বাহরাইনে হামলার পক্ষে যুক্তি তুলে ধরে যা বললেন আরাঘচি
ইরাকে অস্ত্র জমা দেওয়ার ঘোষণা ইরানপন্থি দুই মিলিশিয়া গোষ্ঠীর
দিনের গুরুত্বপূর্ণ আন্তর্জাতিক খবর
সর্বশেষ খবর
গরমে শিশুর সুরক্ষা: সামান্য ভুলও ডেকে আনতে পারে বড় বিপদ
গরমে শিশুর সুরক্ষা: সামান্য ভুলও ডেকে আনতে পারে বড় বিপদ
থানার ভেতরে স্বেচ্ছাসেবক দল নেতাকে পিটিয়ে আহত, ৩ পুলিশ প্রত্যাহার
থানার ভেতরে স্বেচ্ছাসেবক দল নেতাকে পিটিয়ে আহত, ৩ পুলিশ প্রত্যাহার
ড্রোন কিনতে ২০০০ বিলিয়ন রুপি ব্যয়ের পরিকল্পনা ভারতের
ড্রোন কিনতে ২০০০ বিলিয়ন রুপি ব্যয়ের পরিকল্পনা ভারতের
কুমিল্লায় এক শিশুকে ধর্ষণ ও আরেক শিশুকে ধর্ষণচেষ্টার অভিযোগ
কুমিল্লায় এক শিশুকে ধর্ষণ ও আরেক শিশুকে ধর্ষণচেষ্টার অভিযোগ
সর্বাধিক পঠিত
ইউএনজিএ’র সভাপতি হিসেবে কী সুবিধা পাবেন খলিলুর রহমান, দায়িত্ব কী  
ইউএনজিএ’র সভাপতি হিসেবে কী সুবিধা পাবেন খলিলুর রহমান, দায়িত্ব কী  
করদাতাদের জন্য ‘মাস্টারপ্ল্যান’, ২০৩১ পর্যন্ত করমুক্ত আয়ের সীমা কত হচ্ছে জানুন
করদাতাদের জন্য ‘মাস্টারপ্ল্যান’, ২০৩১ পর্যন্ত করমুক্ত আয়ের সীমা কত হচ্ছে জানুন
খাবার মুখে দেওয়ার সময় স্বাস্থ্যমন্ত্রীর চামচে ফুঁ দেওয়া লোকটি কে
খাবার মুখে দেওয়ার সময় স্বাস্থ্যমন্ত্রীর চামচে ফুঁ দেওয়া লোকটি কে
চট্টগ্রামে ৬০ কোটি টাকায় আনা জাহাজে মার্কিন নিষেধাজ্ঞা, বেকায়দায় আমদানিকারক
চট্টগ্রামে ৬০ কোটি টাকায় আনা জাহাজে মার্কিন নিষেধাজ্ঞা, বেকায়দায় আমদানিকারক
ইউনিটপ্রতি কত বাড়লো বিদ্যুতের দাম
ইউনিটপ্রতি কত বাড়লো বিদ্যুতের দাম