১৯৯৩ সালে ওয়ার্ল্ড ট্রেড সেন্টারে হামলাকারীর মৃত্যু মার্কিন কারাগারে

বিদেশ ডেস্ক
১৮ ফেব্রুয়ারি ২০১৭, ২২:৫৭আপডেট : ১৮ ফেব্রুয়ারি ২০১৭, ২৩:০৩

ওমর আবদেল-রহমান আজীবন কারাদণ্ডে দণ্ডিত ওমর আবদেল-রহমান (৭৮) যুক্তরাষ্ট্রের কারাগারে মারা গেছে।

নিউ ইয়র্কে ওয়ার্ল্ড ট্রেড সেন্টারে ১৯৯৩ সালে বোমা হামলার কারণে সাজা ভোগ করছিল ‘অন্ধ শেখ’ নামে পরিচিত এ মিসরীয় জঙ্গিমনা ইসলামপন্থি। তার ছেলে আম্মারের বরাত দিয়ে শনিবার রয়টার্স জানায়, যুক্তরাষ্ট্র থেকে এক ব্যক্তি তাদের পরিবারের কাছে ফোন করে। তার মাধ্যমে আম্মার জানতে পারেন তার বাবা মারা গেছেন। তার মৃত্যুর কারণ অবশ্য জানা যায়নি।

১৯৯৩ সালের ২৬ ফেব্রুয়ারি ওয়ার্ল্ড ট্রেড সেন্টারে ট্রাক বোমা হামলা চালানোর অভিযোগ আনা হয় আবদেল-রহমানের বিরুদ্ধে। ওই হামলায় হাজারখানেক আহত হয় এবং নিহতের সংখ্যা ছিল ৬। ওই ঘটনার পর জাতিসংঘ ভবনসহ নিউইয়র্কের অন্য লক্ষ্যবস্তুর ওপর বোমা হামলার ষড়যন্ত্র করা ও মিসরের তৎকালীন প্রেসিডেন্ট হোসনি মোবারককে যুক্তরাষ্ট্র সফরকালে হত্যার পরিকল্পনার দায়ে ১৯৯৫ সালে দোষী সাব্যস্ত হয় আবদেল-রহমান। পরের বছর তাকে কারাগারে পাঠানো হয়।

ইসলামি সংগঠন আল-গামা আল-ইসলামিয়ার ধর্মীয় নেতা ছিল আবদেল-রহমান, যেই সংগঠনকে ১৯৯৭ সালে মিশরের লুক্সরে গণহত্যায় ৬২ জনকে মেরে ফেলার জন্য দায়ি করা হয়। সূত্র- রয়টার্স

/এফএইচএম/

সম্পর্কিত
কুয়েত ও বাহরাইনে হামলার পক্ষে যুক্তি তুলে ধরে যা বললেন আরাঘচি
ইরাকে অস্ত্র জমা দেওয়ার ঘোষণা ইরানপন্থি দুই মিলিশিয়া গোষ্ঠীর
দিনের গুরুত্বপূর্ণ আন্তর্জাতিক খবর
সর্বশেষ খবর
রাতে মেট্রোরেল চলাচলের সময় বাড়ছে
রাতে মেট্রোরেল চলাচলের সময় বাড়ছে
পঞ্চগড়ে ভাগনিকে সংঘবদ্ধ ধর্ষণ ও মামিকে ধর্ষণচেষ্টার অভিযোগে মামলা
পঞ্চগড়ে ভাগনিকে সংঘবদ্ধ ধর্ষণ ও মামিকে ধর্ষণচেষ্টার অভিযোগে মামলা
বাসায় ফিরে বিএনপি সরকারকে ধন্যবাদ জানালেন আ.লীগের আইভী
বাসায় ফিরে বিএনপি সরকারকে ধন্যবাদ জানালেন আ.লীগের আইভী
বিদ্যুতের দাম বাড়ায় শিল্প ও জ্বালানি খাতে উৎপাদন ব্যয় বাড়বে
বিদ্যুতের দাম বাড়ায় শিল্প ও জ্বালানি খাতে উৎপাদন ব্যয় বাড়বে
সর্বাধিক পঠিত
ইউএনজিএ’র সভাপতি হিসেবে কী সুবিধা পাবেন খলিলুর রহমান, দায়িত্ব কী  
ইউএনজিএ’র সভাপতি হিসেবে কী সুবিধা পাবেন খলিলুর রহমান, দায়িত্ব কী  
করদাতাদের জন্য ‘মাস্টারপ্ল্যান’, ২০৩১ পর্যন্ত করমুক্ত আয়ের সীমা কত হচ্ছে জানুন
করদাতাদের জন্য ‘মাস্টারপ্ল্যান’, ২০৩১ পর্যন্ত করমুক্ত আয়ের সীমা কত হচ্ছে জানুন
খাবার মুখে দেওয়ার সময় স্বাস্থ্যমন্ত্রীর চামচে ফুঁ দেওয়া লোকটি কে
খাবার মুখে দেওয়ার সময় স্বাস্থ্যমন্ত্রীর চামচে ফুঁ দেওয়া লোকটি কে
ইউনিটপ্রতি কত বাড়লো বিদ্যুতের দাম
ইউনিটপ্রতি কত বাড়লো বিদ্যুতের দাম
বাড়লো বিদ্যুতের দাম
বাড়লো বিদ্যুতের দাম