দক্ষিণ চীন সাগরে মার্কিন রণতরীর ‘নিয়মিত টহল’ শুরু

বিদেশ ডেস্ক
১৯ ফেব্রুয়ারি ২০১৭, ১৬:৫০আপডেট : ১৯ ফেব্রুয়ারি ২০১৭, ১৬:৫২

দক্ষিণ চীন সাগরে মার্কিন রণতরীর ‘নিয়মিত টহল’ শুরু বিতর্কিত দক্ষিণ চীন সাগরে নিয়মিত টহল শুরু করেছে মার্কিন যুদ্ধবিমানবাহী রণতরী ইউএসএস কার্ল ভিনসন। শনিবার দক্ষিণ চীন সাগরে এ রণতরী মোতায়েন করা হয়েছে। মার্কিন সংবাদমাধ্যম সিএনএন এ খবর জানিয়েছে।

মার্কিন নৌ বাহিনী এক বিবৃতিতে জানিয়েছে, ইউএসএস কার্ল ভিনসন দক্ষিণ চীন সাগরে মোতায়েন অবস্থায় যুক্তরাষ্ট্রের কমান্ডের আওতায় থাকবে।

আঞ্চলিক ও বাণিজ্যিক বিভিন্ন বিষয়ে উত্তেজনার মধ্যে দক্ষিণ চীন সাগরে মার্কিন বিমানবাহী রণতরী মোতায়েন ও নিয়মিত টহল শুরু হলো। রণতরীটি মোতায়েনের আগেই বুধবার এক সংবাদ সম্মেলনে চীনের  পররাষ্ট্র মন্ত্রণালয় জানিয়েছিল, দক্ষিণ চীন সাগরে মার্কিন রণতরী মোতায়েনের পরিকল্পনার বিষয়ে তারা শুনেছেন। চীনের সার্বভৌমত্ব রক্ষার অধিকার রয়েছে জানিয়ে এ সিদ্ধান্তের প্রতিবাদও জানিয়েছিল চীন।

উল্লেখ্য, দক্ষিণ চীন সাগরের মালিকানা নিয়ে প্রতিবেশী দেশগুলোর সঙ্গে দীর্ঘদিনের বিরোধ রয়েছে চীনের। ফিলিপাইন, মালয়েশিয়া, ব্রুনেই ও ভিয়েতনাম দক্ষিণ চীন সাগরের মালিকানা দাবি করে আসছে। সূত্র: সিএনএন।

/এএ/

সম্পর্কিত
কুয়েত ও বাহরাইনে হামলার পক্ষে যুক্তি তুলে ধরে যা বললেন আরাঘচি
ইরাকে অস্ত্র জমা দেওয়ার ঘোষণা ইরানপন্থি দুই মিলিশিয়া গোষ্ঠীর
মমতার বিরুদ্ধে বিদ্রোহে সফল ঋতব্রত, নেপথ্যে কী
সর্বশেষ খবর
রাতে মেট্রোরেল চলাচলের সময় বাড়ছে
রাতে মেট্রোরেল চলাচলের সময় বাড়ছে
পঞ্চগড়ে ভাগনিকে সংঘবদ্ধ ধর্ষণ ও মামিকে ধর্ষণচেষ্টার অভিযোগে মামলা
পঞ্চগড়ে ভাগনিকে সংঘবদ্ধ ধর্ষণ ও মামিকে ধর্ষণচেষ্টার অভিযোগে মামলা
বাসায় ফিরে বিএনপি সরকারকে ধন্যবাদ জানালেন আ.লীগের আইভী
বাসায় ফিরে বিএনপি সরকারকে ধন্যবাদ জানালেন আ.লীগের আইভী
বিদ্যুতের দাম বাড়ায় শিল্প ও জ্বালানি খাতে উৎপাদন ব্যয় বাড়বে
বিদ্যুতের দাম বাড়ায় শিল্প ও জ্বালানি খাতে উৎপাদন ব্যয় বাড়বে
সর্বাধিক পঠিত
ইউএনজিএ’র সভাপতি হিসেবে কী সুবিধা পাবেন খলিলুর রহমান, দায়িত্ব কী  
ইউএনজিএ’র সভাপতি হিসেবে কী সুবিধা পাবেন খলিলুর রহমান, দায়িত্ব কী  
করদাতাদের জন্য ‘মাস্টারপ্ল্যান’, ২০৩১ পর্যন্ত করমুক্ত আয়ের সীমা কত হচ্ছে জানুন
করদাতাদের জন্য ‘মাস্টারপ্ল্যান’, ২০৩১ পর্যন্ত করমুক্ত আয়ের সীমা কত হচ্ছে জানুন
খাবার মুখে দেওয়ার সময় স্বাস্থ্যমন্ত্রীর চামচে ফুঁ দেওয়া লোকটি কে
খাবার মুখে দেওয়ার সময় স্বাস্থ্যমন্ত্রীর চামচে ফুঁ দেওয়া লোকটি কে
ইউনিটপ্রতি কত বাড়লো বিদ্যুতের দাম
ইউনিটপ্রতি কত বাড়লো বিদ্যুতের দাম
বাড়লো বিদ্যুতের দাম
বাড়লো বিদ্যুতের দাম