যুক্তরাষ্ট্র যাওয়ার ভিসা পেলো না তিব্বতের নারী ফুটবল দল

বিদেশ ডেস্ক
০২ মার্চ ২০১৭, ১৯:৩৮আপডেট : ০২ মার্চ ২০১৭, ১৯:৪০

যুক্তরাষ্ট্র যাওয়ার ভিসা পেলো না তিব্বতের নারী ফুটবল দল তিব্বতের নারী ফুটবল দলের সদস্যদের যুক্তরাষ্ট্রের ভিসা দেওয়া হয়নি বলে অভিযোগ ওঠেছে। যুক্তরাষ্ট্রের টেক্সাসে অনুষ্ঠেয় একটি ফুটবল টুর্নামেন্টে যোগ দিতে তারা যুক্তরাষ্ট্রের ভিসার জন্য আবেদন করেছিলেন। যুক্তরাষ্ট্রে ভ্রমণ করার মতো ‘গ্রহণযোগ্য কোনও কারণ নেই’ বলে মার্কিন দূতাবাস থেকে তাদেরকে জানানো হয়েছে।

নারী ফুটবল দলটির অধিকাংশ খেলোয়াড় শরণার্থী হিসেবে ভারতে বাস করছেন। তারা দিল্লির মার্কিন দূতাবাসে ভিসার জন্য আবেদন করেন।

তিব্বত নারী ফুটবল দলের নির্বাহী পরিচালক ও মার্কিন নাগরিক ক্যাসি চিল্ডার্স জানান, ২৪ ফেব্রুয়ারি দূতাবাসে ভিসা লাভের জন্য ১৬ জন খেলোয়াড় সাক্ষাতকার দেন। তাদের সঙ্গে তিনিও ছিলেন।

যুক্তরাষ্ট্র নারী ফুলবল দলের খেলোয়াড়দের ভিসা আবেদন প্রত্যাখ্যান করায় তিনি ‘লজ্জিত’ বলেও জানান।  যদিও এই ভিসা না দেওয়ার ক্ষেত্রে ট্রাম্প প্রশাসন কোনওভাবেই দায়ী নয় বলেও তিনি দাবি করেন।

চিল্ডার্স বলেন, ‘তিব্বতের নাগরিকরা যুক্তরাষ্ট্রে রাজনৈতিক আশ্রয়ের জন্য আবেদন করতে পারেন এই আশঙ্কায় মার্কিন কর্মকর্তারা সাধারণত তাদেরকে ভিসা দেন না। তাই তারা ভিসা পাবে না বলে আগে থেকেই আমার আশঙ্কা ছিল।’

উল্লেখ্য, ট্রাম্প প্রশাসন সাতটি মুসলিম দেশের নাগরিকদের ওপর সাময়িকভাবে যুক্তরাষ্ট্র ভ্রমণে নিষেধাজ্ঞা জারি করেছিল। এরপর আদালত সাময়িকভাবে নিষেধাজ্ঞাটি স্থগিত করলেও মুসলিম দেশের নাগরিকদের যুক্তরাষ্ট্রে প্রবেশে কঠোর নজরদারির মধ্যে পড়তে হচ্ছে। নিষেধাজ্ঞার আওতায় থাকা সাতটি দেশের মধ্যে তিব্বত ও ভারতীয় নাগরিকরা নেই।সূত্র: বিবিসি।

/এএ/

সম্পর্কিত
কুয়েত ও বাহরাইনে হামলার পক্ষে যুক্তি তুলে ধরে যা বললেন আরাঘচি
ইরাকে অস্ত্র জমা দেওয়ার ঘোষণা ইরানপন্থি দুই মিলিশিয়া গোষ্ঠীর
মমতার বিরুদ্ধে বিদ্রোহে সফল ঋতব্রত, নেপথ্যে কী
সর্বশেষ খবর
টিভিতে আজকের খেলা ( ৪ জুন, ২০২৬)
টিভিতে আজকের খেলা ( ৪ জুন, ২০২৬)
বিএনপির কর্মী খুন, জামায়াত নেতাসহ ১২ জনের বাড়িতে হামলা-ভাঙচুর
বিএনপির কর্মী খুন, জামায়াত নেতাসহ ১২ জনের বাড়িতে হামলা-ভাঙচুর
মন্ত্রিত্ব ছাড়া দীপেন দেওয়ান লিখলেন ‘বিএনপি আমার শেষ ঠিকানা’
মন্ত্রিত্ব ছাড়া দীপেন দেওয়ান লিখলেন ‘বিএনপি আমার শেষ ঠিকানা’
গৃহবধূকে ধর্ষণ, ছাত্রদল নেতা গ্রেফতার
গৃহবধূকে ধর্ষণ, ছাত্রদল নেতা গ্রেফতার
সর্বাধিক পঠিত
ইউএনজিএ’র সভাপতি হিসেবে কী সুবিধা পাবেন খলিলুর রহমান, দায়িত্ব কী  
ইউএনজিএ’র সভাপতি হিসেবে কী সুবিধা পাবেন খলিলুর রহমান, দায়িত্ব কী  
করদাতাদের জন্য ‘মাস্টারপ্ল্যান’, ২০৩১ পর্যন্ত করমুক্ত আয়ের সীমা কত হচ্ছে জানুন
করদাতাদের জন্য ‘মাস্টারপ্ল্যান’, ২০৩১ পর্যন্ত করমুক্ত আয়ের সীমা কত হচ্ছে জানুন
খাবার মুখে দেওয়ার সময় স্বাস্থ্যমন্ত্রীর চামচে ফুঁ দেওয়া লোকটি কে
খাবার মুখে দেওয়ার সময় স্বাস্থ্যমন্ত্রীর চামচে ফুঁ দেওয়া লোকটি কে
ইউনিটপ্রতি কত বাড়লো বিদ্যুতের দাম
ইউনিটপ্রতি কত বাড়লো বিদ্যুতের দাম
বাড়লো বিদ্যুতের দাম
বাড়লো বিদ্যুতের দাম