তোপের মুখে থাকা সেশনের পক্ষে সাফাই গাইলেন ট্রাম্প

বিদেশ ডেস্ক
০৩ মার্চ ২০১৭, ১৬:০৮আপডেট : ০৩ মার্চ ২০১৭, ১৬:১০

জেফ সেশন ও ডোনাল্ড ট্রাম্প মার্কিন নির্বাচনের সময় রুশ কূটনীতিকের সঙ্গে বৈঠকের খবর প্রকাশ হওয়ার পর সমালোচনা ও তোপের মুখে থাকা যুক্তরাষ্ট্রের অ্যাটর্নি জেনারেল জেফ সেশনের পক্ষে সাফাই গাইলেন মার্কিন প্রেসিডেন্ট ট্রাম্প। শুক্রবার তিনি সেশনকে একজন সৎ মানুষ হিসেবে আখ্যায়িত করেছেন। ব্রিটিশ সংবাদমাধ্যম বিবিসি এ খবর জানিয়েছে।

রাশিয়ার রাষ্ট্রদূত সের্গেই কিসরায়েকের সঙ্গে দুইবার গোপন বৈঠক করেছেন সেশন। এরপরই সমালোচনার ঝড় ওঠে। সমালোচনার মুখে মার্কিন নির্বাচনের রাশিয়া হস্তক্ষেপ বিষয়ক এক তদন্ত কমিটি থেকে নিজেকে সরিয়ে নেওয়ার ঘোষণা দিয়েছেন তিনি। তবে ডেমোক্রেটরা তার পদত্যাগের দাবিতে অটল রয়েছেন।

অবশ্য মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প তোপের মুখে থাকা সেশনের পক্ষেই দাঁড়িয়েছেন। সেশনকে সৎ উল্লেখ করে তিনি বলেন, ‘জেফ সেশন একজন সৎ মানুষ। তিনি হয়তো স্পষ্ট করে অভিযোগের ব্যাখা দিতে পারেননি। তবে তার উদ্দেশ্য অসৎ ছিল না।’

রাশিয়ার রাষ্ট্রদূত সের্গেই কিসরায়েকের সঙ্গে জেফ সেশনের দুই গোপন বৈঠকের খবর প্রথমে সামনে নিয়ে আসে ওয়াশিংটন পোস্ট। ওয়াশিংটন পোস্টের প্রতিবেদনে বলা হয়, কিসলায়েকের সঙ্গে গত বছর জুলাই মাসে রিপাবলিকানদের জনভেনশনের সময় একবার সাক্ষাত হয় জেফ সেশনের। আবার সেপ্টেম্বরে তার অফিসে একবার সাক্ষাৎ হয়। তখন জেফ সেশন ছিলেন যুক্তরাষ্ট্রের সিনেট আর্মড সার্ভিসেস কমিটির একজন সদস্য।

তবে এই অভিযোগ উড়িয়ে দিয়েছেন সেশন। বুধবার তিনি বলেন, তিনি কখনোই নির্বাচন নিয়ে রাশিয়ার কারও সঙ্গে আলোচনা করেননি। তার বিরুদ্ধে আনা অভিযোগ সম্পূর্ণ মিথ্যে। সূত্র: বিবিসি।

/এএ/

সম্পর্কিত
মার্কিন যুদ্ধবিরতি প্রত্যাখ্যান হিজবুল্লাহর, চলছে ইসরায়েলি হামলা
ইরানের সঙ্গে সম্পর্ক ছিন্নে মার্কিন চাপ মানছে না ওমান
ট্রাম্প ও নেতানিয়াহু কি এখন দুই পথের পথিক?
সর্বশেষ খবর
ট্রাফিক আইন সবার জন্য সমান, পুলিশ সদস্য হলেও ব্যবস্থা: ডিএমপি কমিশনার
ট্রাফিক আইন সবার জন্য সমান, পুলিশ সদস্য হলেও ব্যবস্থা: ডিএমপি কমিশনার
ফ্রিল্যান্সারদের আয় থেকে সাড়ে ৭ শতাংশ কর কাটা নিয়ে যা বলছে এনবিআর 
ফ্রিল্যান্সারদের আয় থেকে সাড়ে ৭ শতাংশ কর কাটা নিয়ে যা বলছে এনবিআর 
কনটেন্ট ক্রিয়েটরদের আয়ে ৭.৫% কর নেওয়ার অভিযোগ, স্পষ্ট করার দাবি সারজিসের
কনটেন্ট ক্রিয়েটরদের আয়ে ৭.৫% কর নেওয়ার অভিযোগ, স্পষ্ট করার দাবি সারজিসের
ভাতের সঙ্গে জমবে মজাদার সরষে সবজি
ভাতের সঙ্গে জমবে মজাদার সরষে সবজি
সর্বাধিক পঠিত
চট্টগ্রামে ৬০ কোটি টাকায় আনা জাহাজে মার্কিন নিষেধাজ্ঞা, বেকায়দায় আমদানিকারক
চট্টগ্রামে ৬০ কোটি টাকায় আনা জাহাজে মার্কিন নিষেধাজ্ঞা, বেকায়দায় আমদানিকারক
ঢাকা-চট্টগ্রাম মহাসড়ক অবরোধ
ঢাকা-চট্টগ্রাম মহাসড়ক অবরোধ
দায়িত্ব ছাড়ার প্রসঙ্গে হুমায়ুন রশীদ চৌধুরীর উদাহরণ টানলেন পররাষ্ট্রমন্ত্রী
দায়িত্ব ছাড়ার প্রসঙ্গে হুমায়ুন রশীদ চৌধুরীর উদাহরণ টানলেন পররাষ্ট্রমন্ত্রী
হতাশা থেকে আত্মহত্যা বাংলাদেশ ব্যাংকের অতিরিক্ত পরিচালকের, ধারণা পুলিশের
হতাশা থেকে আত্মহত্যা বাংলাদেশ ব্যাংকের অতিরিক্ত পরিচালকের, ধারণা পুলিশের
যুদ্ধবিরোধী প্রস্তাব পাসের পর এবার কী ঘটবে ইরানে
যুদ্ধবিরোধী প্রস্তাব পাসের পর এবার কী ঘটবে ইরানে