সন্ত্রাসবিরোধী অভিযানে পেন্টাগনকে আরও ক্ষমতা দিচ্ছেন ট্রাম্প

বিদেশ ডেস্ক
০৩ মার্চ ২০১৭, ১৭:২৮আপডেট : ০৩ মার্চ ২০১৭, ২৩:০২

ডোনাল্ড ট্রাম্প ও জিম ম্যাটিস মার্কিন প্রতিরক্ষা সদর দফতর পেন্টাগনকে সন্ত্রাসবিরোধী অভিযান পরিচালনা করার জন্য আরও ক্ষমতা দেওয়ার চিন্তা-ভাবনা করছে প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পে নেতৃত্বাধীন হোয়াইট হাউস। বৃহস্পতিবার ট্রাম্প প্রশাসনের কর্মকর্তারা এ তথ্য জানিয়েছেন। ইসলামিক স্টেট (আইএস) ও অপর জঙ্গি গোষ্ঠীগুলোর বিরুদ্ধে যুদ্ধ তীব্র করার অংশ হিসেবেই ক্ষমতা বাড়ানোর পরিকল্পনার কথা ভাবা হচ্ছে।

মার্কিন সংবাদমাধ্যম নিউ ইয়র্ক টাইমসের খবরে বলা হয়েছে, পেন্টাগনের ক্ষমতা বৃদ্ধির ফলে সন্দেহভাজন সন্ত্রাসীদের বিরুদ্ধে অভিযান আরও দ্রুত ও সহজে পরিচালনা করা যাবে। বিশেষ করে সিদ্ধান্ত গ্রহণের প্রক্রিয়া সহজ করা হবে। ট্রাম্প প্রশাসনের অভিযোগ, ওবামার সময় সিদ্ধান্ত গ্রহণের জটিলতার কারণে হতাশ ছিলেন পেন্টাগন কর্মকর্তারা।

হোয়াইট হাউসের প্রেস সচিব শেন স্পাইসার এ প্রস্তাবকে ‘নীতির পরিবর্তনের চাইতে একটি দর্শন’ হিসেবে আখ্যায়িত করেছেন। তিনি বলেন, এতে করে স্বাক্ষর করার প্রটোকলের পরিবর্তন হবে না। ট্রাম্প বিশ্বাস করেন, সংশ্লিষ্ট বিষয়ে বিশেষজ্ঞ হচ্ছেন পেন্টাগন কর্মকর্তারাই।

সমালোচকরা বলছেন, পেন্টাগনকে আরও সামরিক ক্ষমতা দেওয়ার কারণে ফল খারাপ হতে পারে। যেমন- জানুয়ারিতে ইয়েমেনে পরিচালিত বিশেষ অভিযানের মতো পরিস্থিতি সৃষ্টি করতে পারে। ওই অভিযানে মার্কিন নৌবাহিনীর সিল টিমের ৬ সদস্য ও ২৪ জনের মতো বেসামরিক নাগরিক নিহত হয়েছিলেন। এছাড়া এর ফলে, কোনও অভিযানের ফল খারাপ হলে তার দায় পেন্টাগনের ওপর বর্তাবে বলেও মনে করছেন সমালোচকরা।

বৃহস্পতিবার ট্রাম্প প্রশাসন ইয়েমেনে আল-কায়েদার সন্দেহভাজন অবস্থানের ওপর বিমান হামলা পুনরায় শুরু করেছে। সমন্বিত এ হামলাটি ইয়েমেনের তিনটি প্রদেশে চালানো হয়। পেন্টাগনের মতে, এসব অবস্থানে জঙ্গিদের উপস্থিতি রয়েছে।

ট্রাম্পের নির্দেশে সোমবার হোয়াইট হাউসের কাছে পেন্টাগনের ক্ষমতা বৃদ্ধির প্রস্তাবটি উত্থাপন করেছেন মার্কিন প্রতিরক্ষামন্ত্রী জিম ম্যাটিস। এতে আইএসবিরোধী লড়াইয়ে গতি আনার জন্য বেশ কিছু প্রস্তাব রাখা হয়েছে।

ট্রাম্প ঘোষিত মার্কিন জাতীয় নিরাপত্তানীতি শক্তিশালী করার সর্বশেষ পদক্ষেপ হচ্ছে পেন্টাগনের ক্ষমতা বৃদ্ধির প্রস্তাব।  কংগ্রেসের যৌথ অধিবেশনে দেওয়া ভাষণে ট্রাম্প ‘সভ্য পৃথিবী’কে ঐক্যবদ্ধ করে বিশ্ব থেকে ‘র‍্যাডিক্যাল ইসলামি সন্ত্রাসবাদ’কে সমূলে উৎপাটনের আহ্বানের মধ্যদিয়ে মুসলিম বিদ্বেষী রূপরেখা স্পষ্ট করেছেন। ভাষণে আবারও সরাসরি ইসলামি চরমপন্থীদের শত্রু হিসেবে ঘোষণা করেন। মুসলিম মিত্রদের নিয়ে ‘প্রধানতম শত্রু’ ইসলামিক স্টেট (আইএস) নির্মূলের পরিকল্পনার কথা জানান তিনি।  সূত্র: নিউ ইয়র্ক টাইমস।

/এএ/

সম্পর্কিত
কুয়েত ও বাহরাইনে হামলার পক্ষে যুক্তি তুলে ধরে যা বললেন আরাঘচি
ইরাকে অস্ত্র জমা দেওয়ার ঘোষণা ইরানপন্থি দুই মিলিশিয়া গোষ্ঠীর
বোফোর্ট দুর্গে ইসরায়েলি সেনাদের লক্ষ্য করে হিজবুল্লাহর হামলা
সর্বশেষ খবর
কুমিল্লায় এক শিশুকে ধর্ষণ ও আরেক শিশুকে ধর্ষণচেষ্টার অভিযোগ
কুমিল্লায় এক শিশুকে ধর্ষণ ও আরেক শিশুকে ধর্ষণচেষ্টার অভিযোগ
টিভিতে আজকের খেলা ( ৪ জুন, ২০২৬)
টিভিতে আজকের খেলা ( ৪ জুন, ২০২৬)
বিএনপির কর্মী খুন, জামায়াত নেতাসহ ১২ জনের বাড়িতে হামলা-ভাঙচুর
বিএনপির কর্মী খুন, জামায়াত নেতাসহ ১২ জনের বাড়িতে হামলা-ভাঙচুর
মন্ত্রিত্ব ছাড়া দীপেন দেওয়ান লিখলেন ‘বিএনপি আমার শেষ ঠিকানা’
মন্ত্রিত্ব ছাড়া দীপেন দেওয়ান লিখলেন ‘বিএনপি আমার শেষ ঠিকানা’
সর্বাধিক পঠিত
ইউএনজিএ’র সভাপতি হিসেবে কী সুবিধা পাবেন খলিলুর রহমান, দায়িত্ব কী  
ইউএনজিএ’র সভাপতি হিসেবে কী সুবিধা পাবেন খলিলুর রহমান, দায়িত্ব কী  
করদাতাদের জন্য ‘মাস্টারপ্ল্যান’, ২০৩১ পর্যন্ত করমুক্ত আয়ের সীমা কত হচ্ছে জানুন
করদাতাদের জন্য ‘মাস্টারপ্ল্যান’, ২০৩১ পর্যন্ত করমুক্ত আয়ের সীমা কত হচ্ছে জানুন
খাবার মুখে দেওয়ার সময় স্বাস্থ্যমন্ত্রীর চামচে ফুঁ দেওয়া লোকটি কে
খাবার মুখে দেওয়ার সময় স্বাস্থ্যমন্ত্রীর চামচে ফুঁ দেওয়া লোকটি কে
ইউনিটপ্রতি কত বাড়লো বিদ্যুতের দাম
ইউনিটপ্রতি কত বাড়লো বিদ্যুতের দাম
চট্টগ্রামে ৬০ কোটি টাকায় আনা জাহাজে মার্কিন নিষেধাজ্ঞা, বেকায়দায় আমদানিকারক
চট্টগ্রামে ৬০ কোটি টাকায় আনা জাহাজে মার্কিন নিষেধাজ্ঞা, বেকায়দায় আমদানিকারক