‘সিরিয়ায় আসাদকে ক্ষমতাচ্যুত করা যুক্তরাষ্ট্রের অগ্রাধিকার নয়’

বিদেশ ডেস্ক
৩১ মার্চ ২০১৭, ১৭:২০আপডেট : ৩১ মার্চ ২০১৭, ১৭:২৩

‘সিরিয়ায় আসাদকে ক্ষমতাচ্যুত করা যুক্তরাষ্ট্রের অগ্রাধিকার নয়’ জাতিসংঘের মার্কিন রাষ্ট্রদূত নিকি হ্যালি বলেছেন, সিরিয়ার প্রেসিডেন্ট বাশার আল আসাদকে ক্ষমতাচ্যুত করা যুক্তরাষ্ট্রের অগ্রাধিকার তালিকায় নেই। তিনি বলেন, ‘বিগত প্রশাসনের মতো আমরা আসাদকে নিয়ে পড়ে থাকতে চাই না।’ ব্রিটিশ সংবাদমাধ্যম বিবিসি এ খবর জানিয়েছে।

বৃহস্পতিবার সাংবাদিকদের নিকি হ্যালি বলেন, ‘সিরিয়ার যার সঙ্গে কাজ করলে পরিস্থিতির উন্নতি হবে তিনিই আমাদের জন্য গুরুত্বপূর্ণ।’

এর আগে ওবামা প্রশাসন সিরিয়ার ক্ষমতা থেকে দেশটির প্রেসিডেন্ট বাশার আল আসাদকে ক্ষমতাচ্যুত করার ঘোষণা দিয়েছিল। এ জন্য ওবামা প্রশাসন সিরিয়ার বিদ্রোহীদের সমর্থন ও সহযোগিতা করে আসছিল। তবে সিরিয়া ও ইরাকে ইসলামিক স্টেট (আইএস)-এর উত্থানের পর আসাদকে উৎখাতের পরিকল্পনা ছেড়ে জঙ্গি দমনে মনোযোগ দেয় যুক্তরাষ্ট্র। এবার ট্রাম্প প্রশাসন সরাসরি জানিয়ে দিল, সিরিয়া নিয়ে ওবামা প্রশাসনের নীতি ধরে চলবে না তারা। 

এদিকে, বৃহস্পতিবার তুরস্ক সফরে মার্কিন পররাষ্ট্রমন্ত্রী রেক্স টিলারসন বলেন, ‘সিরিয়ার নাগরিকরাই আসাদের ভবিষ্যৎ নির্ধারণ করবেন।’

তবে সিরিয়ার বিরোধী দলের ফারাহা আল সিসি হ্যালির মন্তব্যকে দুর্ভাগ্যজনক বলেছেন। তিনি বলেন, ‘মার্কিন কূটনীতিকরা ভিন্ন ভিন্ন বক্তব্য প্রদান করছেন।’ জেনেভায় সংবাদ সম্মেলনে তিনি আরও বলেন, ‘হোয়াইট হাউসের বক্তব্য ও টিলাসরসনের বক্তব্য সাংঘর্ষিক।’

নির্বাচনে জয়ের পর মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প রাশিয়ার সঙ্গে কাজ করার কথা বলেছেন। আর রাশিয়া সিরিয়ায় আসাদ সরকারকে সমর্থন দিয়ে আসছে। সূত্র: বিবিসি

/এমএইচ/এএ/

সম্পর্কিত
কুয়েত ও বাহরাইনে হামলার পক্ষে যুক্তি তুলে ধরে যা বললেন আরাঘচি
ইরাকে অস্ত্র জমা দেওয়ার ঘোষণা ইরানপন্থি দুই মিলিশিয়া গোষ্ঠীর
বোফোর্ট দুর্গে ইসরায়েলি সেনাদের লক্ষ্য করে হিজবুল্লাহর হামলা
সর্বশেষ খবর
শিশু রামিসা হত্যা মামলার যুক্তিতর্ক আজ, জানা যাবে রায়ের তারিখ
শিশু রামিসা হত্যা মামলার যুক্তিতর্ক আজ, জানা যাবে রায়ের তারিখ
যেখানে সকালে বারান্দায় এলেই দেখা মেলে জোড়া রংধনুর
যেখানে সকালে বারান্দায় এলেই দেখা মেলে জোড়া রংধনুর
সরকারি কর্মকর্তাদের বিদেশ সফরের আড়ালে কী
সরকারি কর্মকর্তাদের বিদেশ সফরের আড়ালে কী
গরমে শিশুর সুরক্ষা: সামান্য ভুলও ডেকে আনতে পারে বড় বিপদ
গরমে শিশুর সুরক্ষা: সামান্য ভুলও ডেকে আনতে পারে বড় বিপদ
সর্বাধিক পঠিত
ইউএনজিএ’র সভাপতি হিসেবে কী সুবিধা পাবেন খলিলুর রহমান, দায়িত্ব কী  
ইউএনজিএ’র সভাপতি হিসেবে কী সুবিধা পাবেন খলিলুর রহমান, দায়িত্ব কী  
করদাতাদের জন্য ‘মাস্টারপ্ল্যান’, ২০৩১ পর্যন্ত করমুক্ত আয়ের সীমা কত হচ্ছে জানুন
করদাতাদের জন্য ‘মাস্টারপ্ল্যান’, ২০৩১ পর্যন্ত করমুক্ত আয়ের সীমা কত হচ্ছে জানুন
খাবার মুখে দেওয়ার সময় স্বাস্থ্যমন্ত্রীর চামচে ফুঁ দেওয়া লোকটি কে
খাবার মুখে দেওয়ার সময় স্বাস্থ্যমন্ত্রীর চামচে ফুঁ দেওয়া লোকটি কে
চট্টগ্রামে ৬০ কোটি টাকায় আনা জাহাজে মার্কিন নিষেধাজ্ঞা, বেকায়দায় আমদানিকারক
চট্টগ্রামে ৬০ কোটি টাকায় আনা জাহাজে মার্কিন নিষেধাজ্ঞা, বেকায়দায় আমদানিকারক
ইউনিটপ্রতি কত বাড়লো বিদ্যুতের দাম
ইউনিটপ্রতি কত বাড়লো বিদ্যুতের দাম