আফগানিস্তানে সবচেয়ে ভয়ংকর বোমা নিক্ষেপ করেছে যুক্তরাষ্ট্র

বিদেশ ডেস্ক
১৩ এপ্রিল ২০১৭, ২৩:৪৫আপডেট : ১৪ এপ্রিল ২০১৭, ১১:৫৫

আফগানিস্তানে সবচেয়ে ভয়ংকর বোমা নিক্ষেপ করেছে যুক্তরাষ্ট্র

আফগানিস্তানে ইসলামিক স্টেট (আইএস) জঙ্গিদের অবস্থান লক্ষ্য করে সবচেয়ে শক্তিশালী বোমা জিবিইউ-৪৩ নিক্ষেপ করেছে যুক্তরাষ্ট্র। এই বোমাটিকে ‘মাদার অব অল বোম্বস’ হিসেবে মনে করা হয়। পারমাণবিক বোমা বাদ দিলে এটাই সবচেয়ে শক্তিশালী বোমা। যুদ্ধক্ষেত্রে এই বোমাটি প্রথমবারের মতো নিক্ষেপ করা হলো। বৃহস্পতিবার আফগানিস্তানের পশ্চিমাঞ্চলে এ হামলা চালানো হয় হয় বলে জানিয়েছে মার্কিন সেনাবাহিনী। বার্তা সংস্থা রয়টার্সের খবরে বিষয়টি জানা গেছে।

মার্কিন প্রতিরক্ষা দফতর পেন্টাগনের মুখপাত্র অ্যাডাম স্টাম্প বলেন, এই বোমাটি যুদ্ধে এই প্রথমবারের মতো ব্যবহার করা হয়েছে। বোমাটি এমসি-১৩০ যুদ্ধ বিমান থেকে নিক্ষেপ করা হয়। আইএস জঙ্গিদের গোপন সুড়ঙ্গ, গুহা ও বাংকারে এ বোমা নিক্ষেপ করা হয়।

আন্তর্জাতিক সংবাদমাধ্যমগুলোর খবরে, এই বোমা হামলায় হতাহতের তথ্য সম্পর্কে কোনও তথ্য জানা যায়নি।

আফগানিস্তানে সবচেয়ে ভয়ংকর বোমা নিক্ষেপ করেছে যুক্তরাষ্ট্র
এ ধরনের বোমার একেকটির ওজন হয় ১০ হাজার কিলোগ্রাম এবং প্রতিটিতে থাকে ৮ হাজার ১৬৪ কিলোগ্রাম বিস্ফোরক। এটার বিস্ফোরণ ক্ষমতা ১১ টন টিএনটির সমান। দ্বিতীয় বিশ্বযুদ্ধের সময় হিরোশিমায় নিক্ষেপিত লিটল বয় নামক পারমাণবিক বোমাটির বিস্ফোরণ ক্ষমতা ছিল ১৫ টন।

ইরাকেও এ ধরনের বোমা মজুদ করা হয়েছিল। তবে কখনও ব্যবহার করা হয়নি। জিপিএস নিয়ন্ত্রিত এই বোমাটি ইরাক যুদ্ধ শুরুর কয়েক দিন আগে ২০০৩ সালের মার্চ মাসে পরীক্ষামূলকভাবে বিস্ফোরণ ঘটানো হয়েছিল।

আফগানিস্তানে মার্কিন ও আন্তর্জাতিক বাহিনীর প্রধান জেনারেল জন নিকোলসন জানান, বোমাটি আইএসের সুড়ঙ্গ ও বাংকার লক্ষ্য করে নিক্ষেপ করা হয়েছে। তিনি বলেন, আইএসের বিরুদ্ধে অভিযানে বাধা দূর এবং নিজেদের আক্রমণ বজায় রাখতে এটাই সবচেয়ে কার্যকর অস্ত্র। সূত্র: রয়টার্স, ইন্ডিপেন্ডেন্ট।

/এএ/

সম্পর্কিত
মৌমাছির রানি হয়ে ওঠার রহস্য কী
মার্কিন সেনা হত্যা করলে যুদ্ধবিরতি শেষ, উপদেষ্টাদের জানালেন ট্রাম্প
বিশ্ব অর্থনীতির সামনে দুই কঠিন পথ, নেপথ্যে ইরান যুদ্ধ ও এআই সংকট
সর্বশেষ খবর
ফোনালাপ ফাঁসের পর বদলি করা হলো জেল সুপারকে
ফোনালাপ ফাঁসের পর বদলি করা হলো জেল সুপারকে
বিশ্বতারকাদের সঙ্গে ফিফা অ্যালবামে সানজয়, নোরা ফাতেহি-ভেজড্রিমের সঙ্গে ‘সির সির’
বিশ্বতারকাদের সঙ্গে ফিফা অ্যালবামে সানজয়, নোরা ফাতেহি-ভেজড্রিমের সঙ্গে ‘সির সির’
সৌদি থেকে ফিরেছেন ২৫৩৭৭ হাজি, মৃত্যু বেড়ে ৪৫
সৌদি থেকে ফিরেছেন ২৫৩৭৭ হাজি, মৃত্যু বেড়ে ৪৫
পশ্চিমবঙ্গে যে কারণে তৃণমূলের ‘অপ্রত্যাশিত রক্ষাকর্তা’ খোদ বিজেপি
কী, কেন, কীভাবেপশ্চিমবঙ্গে যে কারণে তৃণমূলের ‘অপ্রত্যাশিত রক্ষাকর্তা’ খোদ বিজেপি
সর্বাধিক পঠিত
খাবার মুখে দেওয়ার সময় স্বাস্থ্যমন্ত্রীর চামচে ফুঁ দেওয়া লোকটি কে
খাবার মুখে দেওয়ার সময় স্বাস্থ্যমন্ত্রীর চামচে ফুঁ দেওয়া লোকটি কে
চট্টগ্রামে ৬০ কোটি টাকায় আনা জাহাজে মার্কিন নিষেধাজ্ঞা, বেকায়দায় আমদানিকারক
চট্টগ্রামে ৬০ কোটি টাকায় আনা জাহাজে মার্কিন নিষেধাজ্ঞা, বেকায়দায় আমদানিকারক
ইউনিটপ্রতি কত বাড়লো বিদ্যুতের দাম
ইউনিটপ্রতি কত বাড়লো বিদ্যুতের দাম
অস্ট্রেলিয়ার বিপক্ষে প্রথম দুই ওয়ানডের দল ঘোষণা বাংলাদেশের
অস্ট্রেলিয়ার বিপক্ষে প্রথম দুই ওয়ানডের দল ঘোষণা বাংলাদেশের
বাড়লো বিদ্যুতের দাম
বাড়লো বিদ্যুতের দাম