যাবজ্জীবন কারাদণ্ডের মুখে মেয়েদের খৎনাকারী মার্কিন চিকিৎসক

বিদেশ ডেস্ক
১৪ এপ্রিল ২০১৭, ১৪:২০আপডেট : ১৪ এপ্রিল ২০১৭, ১৪:২২

ডা. নাগারওয়ালা যুক্তরাষ্ট্রের ডেট্রয়েট শহরের চিকিৎসক জুমানা নাগাওয়ালের বিরুদ্ধে মেয়েদের খৎনা দেওয়ার অভিযোগ গঠন করা হয়েছে। এই চিকিৎসক ছয় থেকে আট বছরের মেয়েদের খৎনা দিয়ে আসছিলেন প্রায় ১২ বছর ধরে। যুক্তরাষ্ট্রে কোনও চিকিৎসকের বিরুদ্ধে এ অভিযোগে এই প্রথম কোনও মামলা হলো।

প্রসিকিউটর কার্যালয় জানিয়েছে, গোপন সংবাদ পাওয়ার পর এই চিকিৎসকের বিরুদ্ধে তদন্ত শুরু হয়। যদি দোষী সাব্যস্ত হন তাহলে যাবজ্জীবন কারাদণ্ডের শাস্তি পেতে পারেন এই চিকিৎসক।

যুক্তরাষ্ট্রে ১৯৯৬ সাল থেকে মেয়েদের খৎনা দেওয়াকে অবৈধ ঘোষণা করা হয়েছে।

যদিও তদন্ত কর্মকর্তাদের কাছে স্বেচ্ছায় দেওয়া এক সাক্ষাৎকারে ডা. নাগারওয়ালা এ অভিযোগ অস্বীকার করেছেন। কিন্তু প্রসিকিউটর জানিয়েছেন, নাগারওয়ালা নৃশংস ও ভয়ংকর এ প্রক্রিয়া অনেক ঝুঁকিপূর্ণ শিশুদের ওপর প্রয়োগ করেছেন।

ডেট্রয়ট ফেডারেল আদালতে হাজির হলে ডা. নাগারওয়ালাকে কাস্টডিতে নেওয়া হয়েছে।

যুক্তরাষ্ট্রের অ্যাটর্নি জেনারেল ড্যানিয়েল লেমিস জানান, নারী ও মেয়েদের নৃশংসতা থেকে রক্ষা করতেই মেয়েদের খৎনা (ফিমেল জেনিটাল মিউটিলিয়েশন-এফজিএম) নিষিদ্ধ করা হয়েছে। আধুনিক সমাজে এ চর্চার কোনও স্থান নেই। যারা এই চর্চা করবেন তাদের আইনের আওতায় এনে বিচার করা হবে।

যুক্তরাষ্ট্রে মেয়েদের খৎনা দেওয়ার প্রথম ঘটনা প্রকাশ পায় ২০০৬ সালে। ওই সময় এক ইথিওপিয়ান অভিবাসীকে ১০ বছরের কারাদণ্ড দেওয়া হয়। ওই অভিবাসী একটি কাঁচি দিয়ে দুই বছরের মেয়েকে খৎনা দিয়েছিলেন।

২০১২ সালে মার্কিন কর্তৃপক্ষ জানিয়েছিল দেশটির প্রায় ৫ লাখ মেয়ে ও নারী এফজিএম-এর শিকার বা ঝুঁকিতে রয়েছেন। আর জাতিসংঘের মতে, বিশ্বের প্রায় ২০০ মিলিয়ন নারী ও মেয়ে এই খৎনার শিকার হয়েছে। এর অর্ধেক মিসর, ইথিওপিয়া ও ইন্দোনেশিয়ার নাগরিক। সূত্র: বিবিসি।

/এএ/

সম্পর্কিত
মৌমাছির রানি হয়ে ওঠার রহস্য কী
মার্কিন সেনা হত্যা করলে যুদ্ধবিরতি শেষ, উপদেষ্টাদের জানালেন ট্রাম্প
বিশ্ব অর্থনীতির সামনে দুই কঠিন পথ, নেপথ্যে ইরান যুদ্ধ ও এআই সংকট
সর্বশেষ খবর
থানায় স্বেচ্ছাসেবক দলের নেতাকে নির্যাতনের অভিযোগ, ৩ পুলিশ সদস্য প্রত্যাহার
থানায় স্বেচ্ছাসেবক দলের নেতাকে নির্যাতনের অভিযোগ, ৩ পুলিশ সদস্য প্রত্যাহার
কট্টরপন্থী ইহুদিদের বিরুদ্ধে কঠোর ব্যবস্থার নির্দেশ নেতানিয়াহুর
কট্টরপন্থী ইহুদিদের বিরুদ্ধে কঠোর ব্যবস্থার নির্দেশ নেতানিয়াহুর
সংকোচে বিহ্বল নয়, আত্মবিশ্বাসে দৃপ্ত হোক নারী-কিশোরী 
সংকোচে বিহ্বল নয়, আত্মবিশ্বাসে দৃপ্ত হোক নারী-কিশোরী 
রামিসাকে ধর্ষণ-হত্যা: যুক্তিতর্ক শুনানি শুরু
রামিসাকে ধর্ষণ-হত্যা: যুক্তিতর্ক শুনানি শুরু
সর্বাধিক পঠিত
খাবার মুখে দেওয়ার সময় স্বাস্থ্যমন্ত্রীর চামচে ফুঁ দেওয়া লোকটি কে
খাবার মুখে দেওয়ার সময় স্বাস্থ্যমন্ত্রীর চামচে ফুঁ দেওয়া লোকটি কে
চট্টগ্রামে ৬০ কোটি টাকায় আনা জাহাজে মার্কিন নিষেধাজ্ঞা, বেকায়দায় আমদানিকারক
চট্টগ্রামে ৬০ কোটি টাকায় আনা জাহাজে মার্কিন নিষেধাজ্ঞা, বেকায়দায় আমদানিকারক
ইউনিটপ্রতি কত বাড়লো বিদ্যুতের দাম
ইউনিটপ্রতি কত বাড়লো বিদ্যুতের দাম
অস্ট্রেলিয়ার বিপক্ষে প্রথম দুই ওয়ানডের দল ঘোষণা বাংলাদেশের
অস্ট্রেলিয়ার বিপক্ষে প্রথম দুই ওয়ানডের দল ঘোষণা বাংলাদেশের
বাড়লো বিদ্যুতের দাম
বাড়লো বিদ্যুতের দাম