রাশিয়ার সঙ্গে কঠোর আলোচনার সময় হয়েছে: ম্যাকমাস্টার

বিদেশ ডেস্ক
১৬ এপ্রিল ২০১৭, ২৩:২৮আপডেট : ১৭ এপ্রিল ২০১৭, ০০:০৮

এইচ আর ম্যাকমাস্টার মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পে কার্যালয় হোয়াইট হাউসের জাতীয় নিরাপত্তা উপদেষ্টা এইচ আর ম্যাকমাস্টার বলেছেন, সিরিয়ার সরকারকে সমর্থন ও ইউরোপের নাশকতামূলক কর্মকাণ্ড নিয়ে রাশিয়ার সঙ্গে কঠোর আলোচনার সময় হয়েছে। মার্কিন সংবাদমাধ্যম এবিসি নিউজের এক অনুষ্ঠানে এ কথা বলেন তিনি।

ম্যাকমাস্টার জানান, সিরিয়ার প্রেসিডেন্ট বাশার আল আসাদকে রাশিয়া সমর্থন করার কারণেই দেশটিতে গৃহযুদ্ধ শুরু হয়েছে। যা ইরাক ও প্রতিবেশী এবং ইউরোপজুড়ে সংকট তৈরি করেছে।

ম্যাকমাস্টার বলেন, ভয়াবহ শাসকের প্রতি রাশিয়ার সমর্থন এ সংঘর্ষ তৈরি করেছে। এছাড়া ইউরোপে রাশিয়ার নাশকতামূলক কর্মকাণ্ডও প্রশ্নবিদ্ধ। ফলে আমি মনে করি, এসব বিষয় নিয়ে রাশিয়ার সঙ্গে কঠোর আলোচনা সময় হয়েছে এখন।

এদিকে, রবিবার আইএস ঘাঁটিতে সবচেয়ে বড় বোমা নিক্ষেপের তিনদিনের মাথায় আফগানিস্তান সফর করছেন ম্যাকমাস্টার। বৃহস্পতিবার এ বোমাটি বিস্ফোরণের পর ম্যাকমাস্টারই প্রথম শীর্ষ মার্কিন কর্মকর্তা হিসেবে আফগান সফরে এলেন। তিনি আফগান প্রেসিডেন্ট আশরাফ ঘানি ও শীর্ষ কর্মকর্তাদের সঙ্গে দ্বিপক্ষীয় সম্পর্ক, নিরাপত্তা, সন্ত্রাস মোকাবিলা, সংস্কার ও উন্নয়ন নিয়ে কথা বলেছেন। সূত্র: রয়টার্স।

/এএ/

সম্পর্কিত
কুয়েত ও বাহরাইনে হামলার পক্ষে যুক্তি তুলে ধরে যা বললেন আরাঘচি
ইরাকে অস্ত্র জমা দেওয়ার ঘোষণা ইরানপন্থি দুই মিলিশিয়া গোষ্ঠীর
দিনের গুরুত্বপূর্ণ আন্তর্জাতিক খবর
সর্বশেষ খবর
বিএনপির কর্মী খুন, জামায়াত নেতাসহ ১২ জনের বাড়িতে হামলা-ভাঙচুর
বিএনপির কর্মী খুন, জামায়াত নেতাসহ ১২ জনের বাড়িতে হামলা-ভাঙচুর
মন্ত্রিত্ব ছাড়া দীপেন দেওয়ান লিখলেন ‘বিএনপি আমার শেষ ঠিকানা’
মন্ত্রিত্ব ছাড়া দীপেন দেওয়ান লিখলেন ‘বিএনপি আমার শেষ ঠিকানা’
গৃহবধূকে ধর্ষণ, ছাত্রদল নেতা গ্রেফতার
গৃহবধূকে ধর্ষণ, ছাত্রদল নেতা গ্রেফতার
রাতে মেট্রোরেল চলাচলের সময় বাড়ছে
রাতে মেট্রোরেল চলাচলের সময় বাড়ছে
সর্বাধিক পঠিত
ইউএনজিএ’র সভাপতি হিসেবে কী সুবিধা পাবেন খলিলুর রহমান, দায়িত্ব কী  
ইউএনজিএ’র সভাপতি হিসেবে কী সুবিধা পাবেন খলিলুর রহমান, দায়িত্ব কী  
করদাতাদের জন্য ‘মাস্টারপ্ল্যান’, ২০৩১ পর্যন্ত করমুক্ত আয়ের সীমা কত হচ্ছে জানুন
করদাতাদের জন্য ‘মাস্টারপ্ল্যান’, ২০৩১ পর্যন্ত করমুক্ত আয়ের সীমা কত হচ্ছে জানুন
খাবার মুখে দেওয়ার সময় স্বাস্থ্যমন্ত্রীর চামচে ফুঁ দেওয়া লোকটি কে
খাবার মুখে দেওয়ার সময় স্বাস্থ্যমন্ত্রীর চামচে ফুঁ দেওয়া লোকটি কে
ইউনিটপ্রতি কত বাড়লো বিদ্যুতের দাম
ইউনিটপ্রতি কত বাড়লো বিদ্যুতের দাম
বাড়লো বিদ্যুতের দাম
বাড়লো বিদ্যুতের দাম