মুক্তি পেলেন মার্কিন গোয়েন্দা তথ্য ফাঁসকারী চেলসি ম্যানিং

বিদেশ ডেস্ক
১৮ মে ২০১৭, ০৫:৪৫আপডেট : ১৮ মে ২০১৭, ০৫:৫১

 

চেলসি ম্যানিং সাবেক মার্কিন প্রেসিডেন্ট বারাক ওবামার নির্বাহী আদেশে সাজা মওকুফ হওয়ায় সাত বছর কারাদণ্ড ভোগের পর মুক্তি পেয়েছেন যুক্তরাষ্ট্রের সাবেক সেনা কর্মকর্তা চেলসি ম্যানিং। মার্কিন সময় বুধবার সকালে কানসাসের ফোর্ট লিভেনওর্থ সামরিক কারাগার থেকে মুক্তি পান তিনি। চেলসি ম্যানিংয়ের কারাগার ছেড়ে যাওয়ার বিষয়টি নিশ্চিত করেছেন মার্কিন সামরিক বাহিনীর এক মুখপাত্র। ব্রিটিশ সংবাদমাধ্যম বিবিসি এ খবর জানিয়েছে।

২০১০ সালে উইকিলিকসের কাছে কয়েক হাজার কূটনৈতিক ও সামরিক নথি ফাঁসের অভিযোগে তাকে ৩৫ বছরের কারাদণ্ড দেওয়া হয়েছিল।

উইকিলিকসের কাছে মার্কিন সামরিক বাহিনীর সাত লাখ গোপন নথি ফাঁস করার দায়ে ২০১৩ সালে ম্যানিং দোষী সাব্যস্ত হন চেলসি ম্যানিং। তিনি ইরাকে মার্কিন সামরিক বাহিনীর গোয়েন্দা তথ্য বিশ্লেষক হিসেবে কাজ করতেন। ব্র্যাডলি ম্যানিং হিসেবে অভিযুক্ত হলেও পরবর্তী সময়ে হরমোন থেরাপি নিয়ে তিনি নারী হিসেবে আত্মপ্রকাশ করে চেলসি ম্যানিং নাম ধারণ করেন।

মুক্তির পর টুইটারে একটি ছবি শেয়ার করেন ম্যানিং। তাতে বেসামরিক পোশাকের একটি ছবিকে ‘মুক্তির দিকে প্রথম পদক্ষেপ’ হিসেবে উল্লেখ করেছেন।

সংক্ষিপ্ত একটি বিবৃতিতে ম্যানিং লিখেছেন, ‘আমি ভবিষ্যতের দিকেই মনোযোগ দিচ্ছি। অতীতের চেয়ে ভবিষ্যৎ অনেক বেশি গুরুত্বপূর্ণ। সামনে যা আছে তা অতীতের চেয়ে গুরুত্বপূর্ণ আমার কাছে। আমি তা নিয়েই ভাবছি। যা একাধারে উত্তেজনার, বিব্রতকর, মজার।’

উল্লেখ্য, প্রেসিডেন্ট হিসেবে ওবামার শেষ নির্বাহী আদেশে চেলসি ম্যানিংসহ ৬৪ জনের সাজা কওকুফ করেন। সূত্র: বিবিসি।

/এএ/এমএনএইচ/

 

সম্পর্কিত
মৌমাছির রানি হয়ে ওঠার রহস্য কী
মার্কিন সেনা হত্যা করলে যুদ্ধবিরতি শেষ, উপদেষ্টাদের জানালেন ট্রাম্প
বিশ্ব অর্থনীতির সামনে দুই কঠিন পথ, নেপথ্যে ইরান যুদ্ধ ও এআই সংকট
সর্বশেষ খবর
দিল্লীতে আগুনে ৮ বাংলাদেশি আহত, গুরুতর অবস্থা তিন জনের
দিল্লীতে আগুনে ৮ বাংলাদেশি আহত, গুরুতর অবস্থা তিন জনের
ফুল দিয়ে ড. খলিলুর রহমানকে বরণ
ফুল দিয়ে ড. খলিলুর রহমানকে বরণ
প্রধানমন্ত্রীর সভাপতিত্বে বন্ধ কলকারখানা চালু ও ব্যবস্থাপনা সংক্রান্ত সভা
প্রধানমন্ত্রীর সভাপতিত্বে বন্ধ কলকারখানা চালু ও ব্যবস্থাপনা সংক্রান্ত সভা
ত্রিমুখী তদন্তের ‍মুখে বেবিচকের প্রকৌশলী শরিফুল
ত্রিমুখী তদন্তের ‍মুখে বেবিচকের প্রকৌশলী শরিফুল
সর্বাধিক পঠিত
চট্টগ্রামে ৬০ কোটি টাকায় আনা জাহাজে মার্কিন নিষেধাজ্ঞা, বেকায়দায় আমদানিকারক
চট্টগ্রামে ৬০ কোটি টাকায় আনা জাহাজে মার্কিন নিষেধাজ্ঞা, বেকায়দায় আমদানিকারক
ইউনিটপ্রতি কত বাড়লো বিদ্যুতের দাম
ইউনিটপ্রতি কত বাড়লো বিদ্যুতের দাম
অস্ট্রেলিয়ার বিপক্ষে প্রথম দুই ওয়ানডের দল ঘোষণা বাংলাদেশের
অস্ট্রেলিয়ার বিপক্ষে প্রথম দুই ওয়ানডের দল ঘোষণা বাংলাদেশের
বাড়লো বিদ্যুতের দাম
বাড়লো বিদ্যুতের দাম
তৃতীয় বিয়ের পিঁড়িতে বসতে যাচ্ছেন আমির খান
তৃতীয় বিয়ের পিঁড়িতে বসতে যাচ্ছেন আমির খান