মার্কিন বিমানের পথরোধ করেছে চীনা যুদ্ধবিমান

বিদেশ ডেস্ক
১৯ মে ২০১৭, ২০:৫৭আপডেট : ১৯ মে ২০১৭, ২১:৫২

মার্কিন বিমানের পথরোধ করেছে চীনা যুদ্ধবিমান মার্কিন সেনাবাহিনী দাবি করেছে, পূর্ব চীন সাগরে যুক্তরাষ্ট্রের একটি বিমানের পথরোধ করেছে দুটি চীনা সুখই সু-৩০ যুদ্ধবিমান। যুক্তরাষ্ট্র চীনের এই আচরণকে ‘অপেশাদারিত্ব’ হিসেবে আখ্যায়িত করেছে। শুক্রবার ব্রিটিশ সংবাদমাধ্যম বিবিসি এ খবর জানিয়েছে।

মার্কিন সংবাদমাধ্যম সিএনএন দেশটির কর্মকর্তাদের বরাত দিয়ে জানায়, চীনের একটি যুদ্ধবিমান মার্কিন ডব্লিউসি-১৩৫ বিমানের ১৫০ ফুটের কাছাকাছি চলে আসে। চীনা বিমানটি মার্কিন বিমানকে ঘিরে উপরে-নীচে ওঠানামা করতে হবে।

মার্কিন সেনাবাহিনী জানিয়েছে, পূর্ব চীন সাগরে আন্তর্জাতিক আকাশসীমায় যুক্তরাষ্ট্রের বিমানটি তেজস্ক্রিয়তা পরিমাপের একটি অভিযানে ছিল।

মার্কিন বিমানবাহিনীর মুখপাত্র লেফটেন্যান্ট কর্নেল লরি হজ জানান, বুধবার এই পথরোধের ঘটনাটি ঘটে। চীনা পাইলটের আচরণকে তিনি অপেশাদারিত্ব বলে বলে উল্লেখ করেন। তিনি বলেন, ‘যথাযথ কূটনৈতিক ও সামরিক চ্যানেলে বিষয়টি চীনকে জানানো হয়েছে। বিষয়টি নিয়ে একটি তদন্ত শুরু হয়েছে।’

এ বিষয়ে চীনের পক্ষ থেকে কোনও মন্তব্য করা হয়নি। তবে এর আগে থেকেই যুক্তরাষ্ট্রকে সংশ্লিষ্ট অঞ্চলে বিমান টহল কমিয়ে আনার আহ্বান জানিয়ে আসছিল।

ব্যাপক খনিজ সম্পদে সমৃদ্ধ পূর্ব চীন সাগরে আন্তর্জাতিক জলসীমায় মার্কিন নৌ ও বিমানবাহিনীর উপস্থিতি নিয়ে চীন ও যুক্তরাষ্ট্রের সম্পর্কে বেশ কিছুদিন ধরেই উত্তেজনা বিরাজ করছে। সূত্র: বিবিসি।

/এএ/

সম্পর্কিত
কুয়েত ও বাহরাইনে হামলার পক্ষে যুক্তি তুলে ধরে যা বললেন আরাঘচি
ইরাকে অস্ত্র জমা দেওয়ার ঘোষণা ইরানপন্থি দুই মিলিশিয়া গোষ্ঠীর
মমতার বিরুদ্ধে বিদ্রোহে সফল ঋতব্রত, নেপথ্যে কী
সর্বশেষ খবর
কুমিল্লায় এক শিশুকে ধর্ষণ ও আরেক শিশুকে ধর্ষণচেষ্টার অভিযোগ
কুমিল্লায় এক শিশুকে ধর্ষণ ও আরেক শিশুকে ধর্ষণচেষ্টার অভিযোগ
টিভিতে আজকের খেলা ( ৪ জুন, ২০২৬)
টিভিতে আজকের খেলা ( ৪ জুন, ২০২৬)
বিএনপির কর্মী খুন, জামায়াত নেতাসহ ১২ জনের বাড়িতে হামলা-ভাঙচুর
বিএনপির কর্মী খুন, জামায়াত নেতাসহ ১২ জনের বাড়িতে হামলা-ভাঙচুর
মন্ত্রিত্ব ছাড়া দীপেন দেওয়ান লিখলেন ‘বিএনপি আমার শেষ ঠিকানা’
মন্ত্রিত্ব ছাড়া দীপেন দেওয়ান লিখলেন ‘বিএনপি আমার শেষ ঠিকানা’
সর্বাধিক পঠিত
ইউএনজিএ’র সভাপতি হিসেবে কী সুবিধা পাবেন খলিলুর রহমান, দায়িত্ব কী  
ইউএনজিএ’র সভাপতি হিসেবে কী সুবিধা পাবেন খলিলুর রহমান, দায়িত্ব কী  
করদাতাদের জন্য ‘মাস্টারপ্ল্যান’, ২০৩১ পর্যন্ত করমুক্ত আয়ের সীমা কত হচ্ছে জানুন
করদাতাদের জন্য ‘মাস্টারপ্ল্যান’, ২০৩১ পর্যন্ত করমুক্ত আয়ের সীমা কত হচ্ছে জানুন
খাবার মুখে দেওয়ার সময় স্বাস্থ্যমন্ত্রীর চামচে ফুঁ দেওয়া লোকটি কে
খাবার মুখে দেওয়ার সময় স্বাস্থ্যমন্ত্রীর চামচে ফুঁ দেওয়া লোকটি কে
ইউনিটপ্রতি কত বাড়লো বিদ্যুতের দাম
ইউনিটপ্রতি কত বাড়লো বিদ্যুতের দাম
চট্টগ্রামে ৬০ কোটি টাকায় আনা জাহাজে মার্কিন নিষেধাজ্ঞা, বেকায়দায় আমদানিকারক
চট্টগ্রামে ৬০ কোটি টাকায় আনা জাহাজে মার্কিন নিষেধাজ্ঞা, বেকায়দায় আমদানিকারক