আমি পুলিশের গুলিতে মরতে চেয়েছি: মিসিসিপির বন্দুকধারী

বিদেশ ডেস্ক
২৮ মে ২০১৭, ২২:১২আপডেট : ২৮ মে ২০১৭, ২২:২৪

মিসিসিপির সন্দেহভাজন বন্দুকধারী যুক্তরাষ্ট্রের মিসিসিপিতে স্থানীয় শেরিফের এক ডেপুটিসহ আটজনকে গুলি করে হত্যায় আটক সন্দেহভাজন বন্দুকধারী জানিয়েছে, ‘পুলিশের হাতে জীবিত ধরা পড়ার কোনও ইচ্ছে আমার ছিল না। আমি পুলিশের গুলিতে মরতে চেয়েছি।’ মিসিসিপির স্থানীয় সংবাদমাধ্যমের বরাত দিয়ে এখবর জানিয়েছে ভারতের দ্য ইন্ডিয়ান এক্সপ্রেস।

রবিবার সকালে মিসিসিপির প্রত্যন্ত অঞ্চলে লিংকন কাউন্টিতে এ হতাহতের ঘটনা ঘটে। সন্দেহভাজন বন্দুকধারীকে আটক করে হেফাজতে নিয়েছে পুলিশ। তিনটি পৃথক এলাকায় বন্দুকধারীর হামলায় এ হতাহতের ঘটনা ঘটে।  কর্তৃপক্ষ নিহত ও পুলিশ হেফাজতে থাকা সন্দেহভাজনের পরিচয় প্রকাশ করেনি। স্থানীয় সংবাদমাধ্যমগুলোতে সন্দেহভাজন বন্দুকধারীর নাম কোরি গডবল্ট বলে দাবি করা হচ্ছে।

সন্দেহভাজন হিসেবে কোরি গডবল্টকে আটকের পরপরই একটি সাক্ষাৎকার নিয়েছে স্থানীয় একটি সংবাদমাধ্যম। সাক্ষাৎকারে ঘটনার কিছুটা বর্ণনা দিয়েছেন এই সন্দেহভাজন ব্যক্তি। দ্য ক্ল্যারিয়ন-লেজার-কে দেওয়া সাক্ষাৎকারে আটক ব্যক্তি বলেন, ‘আমি যা করেছি এরপর আমার বেঁচে থাকার কোনও অধিকার নেই।’

হাতে হাতকড়া লাগানো ও পুলিশ ঘিরে রাখা অবস্থায় ওই ব্যক্তি এই সাক্ষাৎকার দেন। কোরি জানায়, তিনি সন্তানদের বাড়ি নিয়ে যাওয়ার জন্য সৎবাবা, মা ও মেয়ের সঙ্গে কথা বলছিলাম। এ সময় কেউ কর্তৃপক্ষকে ফোন দেয়। তখন শেরিফের লোকজন হস্তক্ষেপ করে।

শেরিফের ডেপুটিকে গুলি করে হত্যার কথা ইঙ্গিত করে সে বলে, ‘আমি দুঃখিত’। সূত্র: ইন্ডিয়ান এক্সপ্রেস।

এ সম্পর্কিত আরও খবর: যুক্তরাষ্ট্রে বন্দুকধারীর গুলিতে নিহত ৮, সন্দেহভাজন আটক

/এএ/

সম্পর্কিত
ইরানের সঙ্গে সম্পর্ক ছিন্নে মার্কিন চাপ মানছে না ওমান
ট্রাম্প ও নেতানিয়াহু কি এখন দুই পথের পথিক?
ইরানে বিভেদ সৃষ্টির চেষ্টা করছে যুক্তরাষ্ট্র-ইসরায়েল: খামেনি
সর্বশেষ খবর
শিশু রামিসা হত্যাকাণ্ড: নিজেকে নির্দোষ দাবি ডলারের
শিশু রামিসা হত্যাকাণ্ড: নিজেকে নির্দোষ দাবি ডলারের
নতুন নাম জড়ানোর চেষ্টা বিচার বিলম্বের কৌশল: ডিএমপি কমিশনার
শিশু রামিসা হত্যা মামলানতুন নাম জড়ানোর চেষ্টা বিচার বিলম্বের কৌশল: ডিএমপি কমিশনার
মূল্যস্ফীতির চাপ কমেনি, ব্যাংক খাতের প্রকৃত সংকটও রয়ে গেছে: সিপিডি
মূল্যস্ফীতির চাপ কমেনি, ব্যাংক খাতের প্রকৃত সংকটও রয়ে গেছে: সিপিডি
অতিরিক্ত আইজিপি হলেন ৫ ডিআইজি
অতিরিক্ত আইজিপি হলেন ৫ ডিআইজি
সর্বাধিক পঠিত
চট্টগ্রামে ৬০ কোটি টাকায় আনা জাহাজে মার্কিন নিষেধাজ্ঞা, বেকায়দায় আমদানিকারক
চট্টগ্রামে ৬০ কোটি টাকায় আনা জাহাজে মার্কিন নিষেধাজ্ঞা, বেকায়দায় আমদানিকারক
ঢাকা-চট্টগ্রাম মহাসড়ক অবরোধ
ঢাকা-চট্টগ্রাম মহাসড়ক অবরোধ
দায়িত্ব ছাড়ার প্রসঙ্গে হুমায়ুন রশীদ চৌধুরীর উদাহরণ টানলেন পররাষ্ট্রমন্ত্রী
দায়িত্ব ছাড়ার প্রসঙ্গে হুমায়ুন রশীদ চৌধুরীর উদাহরণ টানলেন পররাষ্ট্রমন্ত্রী
হতাশা থেকে আত্মহত্যা বাংলাদেশ ব্যাংকের অতিরিক্ত পরিচালকের, ধারণা পুলিশের
হতাশা থেকে আত্মহত্যা বাংলাদেশ ব্যাংকের অতিরিক্ত পরিচালকের, ধারণা পুলিশের
মমতার বিরুদ্ধে বিদ্রোহে সফল ঋতব্রত, নেপথ্যে কী
মমতার বিরুদ্ধে বিদ্রোহে সফল ঋতব্রত, নেপথ্যে কী