ট্রাম্প আমাকে ধ্বংস করে দিতে চাইছেন: গ্রিফিন

বিদেশ ডেস্ক
০৩ জুন ২০১৭, ১৮:৫২আপডেট : ০৩ জুন ২০১৭, ১৯:২৩
image

মার্কিন টেলিভিশন স্টার ক্যাথি গ্রিফিন দাবি করেছেন,  প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প তাকে ধ্বংস করে দিতে চাইছেন। যুক্তরাষ্ট্রের ইতিহাসে এমন ঘটনা ‘নজিরবিহীন’ বলে দাবি করেছেন তিনি। noname

টুইটারে ট্রাম্পকে ব্যঙ্গ করে ব্যাপক বিতর্কের জন্ম দিয়েছেন  অ্যামি অ্যাওয়ার্ড বিজয়ী ওই কমেডিয়ান।   শুক্রবার এক সংবাদ সম্মেলনে নিজ জীবন নিয়ে শঙ্কা প্রকাশ করেন তিনি। বলেন, ঘটনার পর থেকেই ধারাবাহিকভাবে হত্যার হুমকি দেওয়া হচ্ছে তাকে।

গত মঙ্গলবার টুইটারে ট্রাম্পের কল্পিত কাটা মাথা হাতে ধরা অবস্থায় তোলা এক ছবি  পোস্ট করেন গ্রিফিন। ওই পোস্টকে ঘিরে শুরু হয় তীব্র বিতর্ক আর সমালোচনা। নিজের ভুল স্বীকার করে এজন্য ক্ষমাও চান। তা সত্ত্বেও তিনি ট্রাম্পের রোষানল থেকে বের হতে পারছেন না বলে দাবি তার।

৫৬ ছর বয়সী এই শিল্পী সংবাদ সম্মেলনে দাবি করেছেন ‘আমার সঙ্গে যা করা হচ্ছে মার্কিন ইতিহাসে তা নজিরবিহীন। একজন দায়িত্বরত প্রেসিডেন্ট তার পুরো পরিবারকে সঙ্গে নিয়ে আমাকে পুরোপুরি ধ্বংস করতে চাইছেন।’

গ্রিফিনের ভূমিকাকে ভুল পদক্ষেপ উল্লেখ করে তার মানসিক সুস্থতা নিয়েও সন্দেহ প্রকাশ করেন মেলানিয়া। বিবৃতিতে মন্তব্য করেন,  ‘বিশ্বের এই ভয়ঙ্কর হিংসা-রক্তপাতের যুগে এমন একটি ছবির প্রকাশ খুবই ভুল একটি পদক্ষেপ। আমি বিস্মিত, মানসিকভাবে সুস্থ একজন মানুষ কী করে এমন একটা কাজ করতে পারে’। বাদ যায়নি ট্রাম্পের ৩৯ বছর বয়সী পুত্রও। ঘটনার প্রতিক্রিয়ায় ডোনাল্ড ট্রাম্প জুনিয়ার টুইটার পোস্টে লিখেছেন, ‘এটা ন্যক্কারজনক, কিন্তু আশ্চর্যজনক নয়।’

ওই মার্কিন স্টারের আইনজীবী জানিয়েছেন, ট্রাম্প এবং তার পরিবারের ভূমিকায় গ্রিফিনের মর্যাদা হানি হয়েছে। অব্যাহত হত্যার হুমকি, চাকরি থেকে ছাঁটাই আর বহু ইভেন্ট বন্ধ করে দেওয়া হচ্ছে তার।

/বিএ/

সম্পর্কিত
কুয়েত ও বাহরাইনে হামলার পক্ষে যুক্তি তুলে ধরে যা বললেন আরাঘচি
ইরাকে অস্ত্র জমা দেওয়ার ঘোষণা ইরানপন্থি দুই মিলিশিয়া গোষ্ঠীর
দিনের গুরুত্বপূর্ণ আন্তর্জাতিক খবর
সর্বশেষ খবর
গৃহবধূকে ধর্ষণ, ছাত্রদল নেতা গ্রেফতার
গৃহবধূকে ধর্ষণ, ছাত্রদল নেতা গ্রেফতার
রাতে মেট্রোরেল চলাচলের সময় বাড়ছে
রাতে মেট্রোরেল চলাচলের সময় বাড়ছে
পঞ্চগড়ে ভাগনিকে সংঘবদ্ধ ধর্ষণ ও মামিকে ধর্ষণচেষ্টার অভিযোগে মামলা
পঞ্চগড়ে ভাগনিকে সংঘবদ্ধ ধর্ষণ ও মামিকে ধর্ষণচেষ্টার অভিযোগে মামলা
বাসায় ফিরে বিএনপি সরকারকে ধন্যবাদ জানালেন আ.লীগের আইভী
বাসায় ফিরে বিএনপি সরকারকে ধন্যবাদ জানালেন আ.লীগের আইভী
সর্বাধিক পঠিত
ইউএনজিএ’র সভাপতি হিসেবে কী সুবিধা পাবেন খলিলুর রহমান, দায়িত্ব কী  
ইউএনজিএ’র সভাপতি হিসেবে কী সুবিধা পাবেন খলিলুর রহমান, দায়িত্ব কী  
করদাতাদের জন্য ‘মাস্টারপ্ল্যান’, ২০৩১ পর্যন্ত করমুক্ত আয়ের সীমা কত হচ্ছে জানুন
করদাতাদের জন্য ‘মাস্টারপ্ল্যান’, ২০৩১ পর্যন্ত করমুক্ত আয়ের সীমা কত হচ্ছে জানুন
খাবার মুখে দেওয়ার সময় স্বাস্থ্যমন্ত্রীর চামচে ফুঁ দেওয়া লোকটি কে
খাবার মুখে দেওয়ার সময় স্বাস্থ্যমন্ত্রীর চামচে ফুঁ দেওয়া লোকটি কে
ইউনিটপ্রতি কত বাড়লো বিদ্যুতের দাম
ইউনিটপ্রতি কত বাড়লো বিদ্যুতের দাম
বাড়লো বিদ্যুতের দাম
বাড়লো বিদ্যুতের দাম