কাতারের কূটনৈতিক সংকট

উপসাগরীয় দেশগুলোর ঐক্য বজায় রাখার আহ্বান যুক্তরাষ্ট্রের

বিদেশ ডেস্ক
০৫ জুন ২০১৭, ২১:৫৭আপডেট : ০৫ জুন ২০১৭, ২১:৫৭

রেক্স টিলারসন কাতারের কূটনৈতিক সংকটে মধ্যপ্রাচ্যের উপসাগরীয় (গালফ কোঅপারেশন কান্ট্রি, জিসিসি) দেশগুলোকে ঐক্য বজায় রাখার আহ্বান জানিয়েছেন যুক্তরাষ্ট্রের পররাষ্ট্রমন্ত্রী রেক্স টিলারসন। সোমবার অস্ট্রেলিয়া ও যুক্তরাষ্ট্রের স্বরাষ্ট্রমন্ত্রীর উপস্থিতিতে এক সংবাদ সম্মেলনে এই আহ্বান জানিয়েছেন তিনি।

৫ জুন বাহরাইন, সৌদি আরব, মিসর ও সংযুক্ত আরব আমিরাতসহ বেশ কয়েকটি আরবদেশ কাতারের সঙ্গে কূটনৈতিক সম্পর্ক ছিন্ন করার ঘোষণা দেয়। কাতারের বিরুদ্ধে অভিযোগ দেশটি সন্ত্রাসী গোষ্ঠীকে সহযোগিতা করছে। মুসলিম ব্রাদারহুডকে সহযোগিতাসহ অভ্যন্তরীণ বিষয়ে হস্তক্ষেপের অভিযোগ উঠেছে কাতারের বিরুদ্ধে। মালদ্বীপ, লিবিয়া ও ইয়েমেনও কাতারের সঙ্গে কূটনৈতিক সম্পর্ক বিচ্ছিন্ন করার ঘোষণা দিয়েছে।

সোমবার কাতারের পররাষ্ট্র মন্ত্রণালয় এক বিবৃতিতে অন্য দেশের অভ্যন্তরীণ বিষয়ে হস্তক্ষেপে জিসিসির অভিযোগ প্রত্যাখ্যান করেছে।

সংবাদ সম্মেলনে রেক্স টিলারসন বলেন, আমরা অবশ্যই সবগুলো পক্ষকে আলোচনায় বসে বিরোধ মীমাংসা করতে উৎসাহিত করব। যদি আমাদের কোনও সহযোগিতা লাগে তা করব। তবে আমরা মনে করি উপসাগরীয় দেশগুলোর ঐক্য বজায় রাখা উচিত।

কাতারের কূটনৈতিক সংকট সন্ত্রাসবাদের বিরুদ্ধে আঞ্চলিক ও বৈশ্বিক লড়াইয়ের অগ্রগতিতে প্রভাব ফেলবে বলে মনে করেন মার্কিন পররাষ্ট্রমন্ত্রী। তিনি বলেন, যেসব দেশগুলোর কথা বলা হচ্ছে সেগুলো দীর্ঘদিন ধরে সন্ত্রাসবাদের বিরুদ্ধে ঐক্যবদ্ধভাবে লড়াই করছে এবং আইএসের বিরুদ্ধে লড়ছে। সর্বশেষ রিয়াদ সম্মেলনেও সবাই লড়াইয়ের প্রতিশ্রুতি দিয়েছে। সূত্র: স্পুটনিক নিউজ।

/এএ/

সম্পর্কিত
কুয়েত ও বাহরাইনে হামলার পক্ষে যুক্তি তুলে ধরে যা বললেন আরাঘচি
ইরাকে অস্ত্র জমা দেওয়ার ঘোষণা ইরানপন্থি দুই মিলিশিয়া গোষ্ঠীর
বোফোর্ট দুর্গে ইসরায়েলি সেনাদের লক্ষ্য করে হিজবুল্লাহর হামলা
সর্বশেষ খবর
মন্ত্রিত্ব ছাড়া দীপেন দেওয়ান লিখলেন ‘বিএনপি আমার শেষ ঠিকানা’
মন্ত্রিত্ব ছাড়া দীপেন দেওয়ান লিখলেন ‘বিএনপি আমার শেষ ঠিকানা’
গৃহবধূকে ধর্ষণ, ছাত্রদল নেতা গ্রেফতার
গৃহবধূকে ধর্ষণ, ছাত্রদল নেতা গ্রেফতার
রাতে মেট্রোরেল চলাচলের সময় বাড়ছে
রাতে মেট্রোরেল চলাচলের সময় বাড়ছে
পঞ্চগড়ে ভাগনিকে সংঘবদ্ধ ধর্ষণ ও মামিকে ধর্ষণচেষ্টার অভিযোগে মামলা
পঞ্চগড়ে ভাগনিকে সংঘবদ্ধ ধর্ষণ ও মামিকে ধর্ষণচেষ্টার অভিযোগে মামলা
সর্বাধিক পঠিত
ইউএনজিএ’র সভাপতি হিসেবে কী সুবিধা পাবেন খলিলুর রহমান, দায়িত্ব কী  
ইউএনজিএ’র সভাপতি হিসেবে কী সুবিধা পাবেন খলিলুর রহমান, দায়িত্ব কী  
করদাতাদের জন্য ‘মাস্টারপ্ল্যান’, ২০৩১ পর্যন্ত করমুক্ত আয়ের সীমা কত হচ্ছে জানুন
করদাতাদের জন্য ‘মাস্টারপ্ল্যান’, ২০৩১ পর্যন্ত করমুক্ত আয়ের সীমা কত হচ্ছে জানুন
খাবার মুখে দেওয়ার সময় স্বাস্থ্যমন্ত্রীর চামচে ফুঁ দেওয়া লোকটি কে
খাবার মুখে দেওয়ার সময় স্বাস্থ্যমন্ত্রীর চামচে ফুঁ দেওয়া লোকটি কে
ইউনিটপ্রতি কত বাড়লো বিদ্যুতের দাম
ইউনিটপ্রতি কত বাড়লো বিদ্যুতের দাম
বাড়লো বিদ্যুতের দাম
বাড়লো বিদ্যুতের দাম