কয়েক সপ্তাহের মধ্যে যুক্তরাজ্য সফরের পরিকল্পনা নেই ট্রাম্পের

বিদেশ ডেস্ক
০৩ জুলাই ২০১৭, ২১:১৮আপডেট : ০৩ জুলাই ২০১৭, ২১:২০

কয়েক সপ্তাহের মধ্যে যুক্তরাজ্য সফরের পরিকল্পনা নেই ট্রাম্পের আগামী কয়েক সপ্তাহের মধ্যে মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পের যুক্তরাজ্য সফরের কোনও পরিকল্পনা নেই। তবে ট্রাম্প যে কোনও সময় পরিকল্পনা বদলে ফেলতে পারেন। সোমবার এক সিনিয়র মার্কিন কর্মকর্তা এই তথ্য জানিয়েছেন।

জি টোয়েন্টি সম্মেলনের পর ট্রাম্প ইউরোপ সফরে যাবেন। এ সফরে তিনি ফ্রান্সে বাস্তাইল দিবস উদযাপনে অংশ নেবেন। ইউরোপ সফর ঘোষণা হওয়ার পর থেকেই ট্রাম্পের যুক্তরাজ্য সফরের সম্ভাবনার কথা বিভিন্ন সংবাদমাধ্যমে পাওয়া যাচ্ছিল। সরকারি সূত্রের বরাত দিয়ে ব্রিটিশ সংবাদমাধ্যমগুলোর খবরে বলা হচ্ছিল, আগামী দুই সপ্তাহের মধ্যে সংক্ষিপ্ত সফরে স্কটল্যান্ড যেতে পারেন ট্রাম্প।

ব্রিটিশ প্রধানমন্ত্রী থেরেসা মে’র এক মুখপাত্রও জানিয়েছেন, আগামী কয়েক সপ্তাহের মধ্যে ট্রাম্পের যুক্তরাজ্য সফর সম্পর্কে সরকার অবহিত না বলে জানিয়েছেন।

থেরেসা মে’র মুখপাত্র বলেন, ট্রাম্প যুক্তরাজ্য সফর করতে প্রধানমন্ত্রীর আমন্ত্রণ গ্রহণ করেছেন। কিন্তু সফরের কিছুই এখনও ঠিক হয়নি।

চলতি বছর জানুয়ারিতে যুক্তরাষ্ট্র গিয়ে ট্রাম্পকে যুক্তরাজ্য সফরের আমন্ত্রণ জানান থেরেসা মে। কিন্তু কোনও তারিখ ঘোষণা করা হয়নি। বিভিন্ন সংবাদমাধ্যমের খবরে বলা হয়েছে, বিক্ষোভের মুখে পড়ার আশঙ্কায় সফরটি স্থগিত করা হয়েছে। সূত্র: রয়টার্স।

/এএ/

 

সম্পর্কিত
কুয়েত ও বাহরাইনে হামলার পক্ষে যুক্তি তুলে ধরে যা বললেন আরাঘচি
ইরাকে অস্ত্র জমা দেওয়ার ঘোষণা ইরানপন্থি দুই মিলিশিয়া গোষ্ঠীর
দিনের গুরুত্বপূর্ণ আন্তর্জাতিক খবর
সর্বশেষ খবর
মন্ত্রিত্ব ছাড়া দীপেন দেওয়ান লিখলেন ‘বিএনপি আমার শেষ ঠিকানা’
মন্ত্রিত্ব ছাড়া দীপেন দেওয়ান লিখলেন ‘বিএনপি আমার শেষ ঠিকানা’
গৃহবধূকে ধর্ষণ, ছাত্রদল নেতা গ্রেফতার
গৃহবধূকে ধর্ষণ, ছাত্রদল নেতা গ্রেফতার
রাতে মেট্রোরেল চলাচলের সময় বাড়ছে
রাতে মেট্রোরেল চলাচলের সময় বাড়ছে
পঞ্চগড়ে ভাগনিকে সংঘবদ্ধ ধর্ষণ ও মামিকে ধর্ষণচেষ্টার অভিযোগে মামলা
পঞ্চগড়ে ভাগনিকে সংঘবদ্ধ ধর্ষণ ও মামিকে ধর্ষণচেষ্টার অভিযোগে মামলা
সর্বাধিক পঠিত
ইউএনজিএ’র সভাপতি হিসেবে কী সুবিধা পাবেন খলিলুর রহমান, দায়িত্ব কী  
ইউএনজিএ’র সভাপতি হিসেবে কী সুবিধা পাবেন খলিলুর রহমান, দায়িত্ব কী  
করদাতাদের জন্য ‘মাস্টারপ্ল্যান’, ২০৩১ পর্যন্ত করমুক্ত আয়ের সীমা কত হচ্ছে জানুন
করদাতাদের জন্য ‘মাস্টারপ্ল্যান’, ২০৩১ পর্যন্ত করমুক্ত আয়ের সীমা কত হচ্ছে জানুন
খাবার মুখে দেওয়ার সময় স্বাস্থ্যমন্ত্রীর চামচে ফুঁ দেওয়া লোকটি কে
খাবার মুখে দেওয়ার সময় স্বাস্থ্যমন্ত্রীর চামচে ফুঁ দেওয়া লোকটি কে
ইউনিটপ্রতি কত বাড়লো বিদ্যুতের দাম
ইউনিটপ্রতি কত বাড়লো বিদ্যুতের দাম
বাড়লো বিদ্যুতের দাম
বাড়লো বিদ্যুতের দাম