ব্যর্থ অভ্যূত্থানের সময় তুর্কিদের সাহসের প্রশংসা করলেন টিলারসন

বিদেশ ডেস্ক
১০ জুলাই ২০১৭, ১৮:৫৮আপডেট : ১০ জুলাই ২০১৭, ১৯:০২

তুরস্কে গত বছর ব্যর্থ সেনা অভ্যূত্থান প্রচেষ্টার সময় তুরস্কের নারী ও পুরুষদের সাহসের প্রশংসা করেছেন যুক্তরাষ্ট্রের পররাষ্ট্রমন্ত্রী রেক্স টিলারসন। রবিবার ইস্তাম্বুল সফরে ওয়ার্ল্ড পেট্রোলিয়াম কংগ্রেসের উদ্বোধনী অনুষ্ঠানের বক্তব্যে এ প্রশংসা করেন।

ব্যর্থ অভ্যূত্থানের সময় তুর্কিদের সাহসের প্রশংসা করলেন টিলারসন

বৃহৎ জ্বালানী কোম্পানি এক্সন মোবিলের সাবেক প্রধান নির্বাহী টিলারসন ভাষণে বলেন, ‘প্রায় এক বছর আগে তুরস্কের সাহসী পুরুষ ও নারীরা অভ্যুত্থানের ষড়যন্ত্রকারীদের বিরুদ্ধে রুখে দাঁড়িয়ে গণতন্ত্রকে রক্ষা করেন। আমি ওই ঘটনায় তাদের সাহসের প্রশংসা ও নিহতদের প্রতি সম্মান জানাচ্ছি।’

তুরস্ক সফরে রবিবার ইস্তাম্বুলে পৌঁছান টিলারসন। তুরস্কে আসার আগে তিনি ইউক্রেন সফর করেছিলেন। তুরস্কে পৌঁছে তিনি তুর্কি পররাষ্ট্রমন্ত্রী মেভলুত কাভুসোগলু এবং প্রেসিডেন্ট রজব তাইয়্যেব এরদোয়ানের সঙ্গে বৈঠক করেন। এসব বৈঠকের আলোচনার বিষয়ে কোনও বক্তব্য বা বিবৃতি দেওয়া হয়নি কোনও পক্ষ থেকেই। তবে ধারণা করা হচ্ছে, আলোচনায় গত বছর তুরস্কের ব্যর্থ অভ্যূত্থান থেকে শুরু করে সিরিয়ার গৃহযুদ্ধ ইস্যু স্থান পেয়েছে।

বারাক ওবামার শাসনামলের শেষ দিকে তুরস্ক ও যুক্তরাষ্ট্রের সম্পর্কে টানাপোড়েন সৃষ্টি হয়। টিলারসনের এ সফরের মধ্য দিয়ে ট্রাম্প প্রশাসনের সঙ্গে সম্পর্কের উন্নতির ব্যাপারে আশাবাদী তুরস্ক।

অবশ্য ট্রাম্প প্রশাসনও ওবামার সিরিয়ায় ইসলামিক স্টেট (আইএস) জিহাদিদের বিরুদ্ধে লড়াইয়ে সিরিয়ান কুর্দিশ পিপল’স প্রোটেকশন ইউনিটস (ওয়াইপিজি)-কে সমর্থন দেওয়ার নীতি অব্যাহত রেখেছে। এ সহযোগিতায় ক্ষুব্ধ তুরস্ক। তুর্কি সরকার ওয়াইপিজিকে একটি সন্ত্রাসী সংগঠন হিসেবে মনে করে। ওয়াইপিজিকে তুরস্ক কুর্দিশ ওয়ার্কার্স পার্টি (পিকেকে)’র একটি শাখা মনে করে।  সূত্র: মিডল ইস্ট মনিটর।

/এএ/

সম্পর্কিত
কুয়েত ও বাহরাইনে হামলার পক্ষে যুক্তি তুলে ধরে যা বললেন আরাঘচি
ইরাকে অস্ত্র জমা দেওয়ার ঘোষণা ইরানপন্থি দুই মিলিশিয়া গোষ্ঠীর
বোফোর্ট দুর্গে ইসরায়েলি সেনাদের লক্ষ্য করে হিজবুল্লাহর হামলা
সর্বশেষ খবর
গরমে শিশুর সুরক্ষা: সামান্য ভুলও ডেকে আনতে পারে বড় বিপদ
গরমে শিশুর সুরক্ষা: সামান্য ভুলও ডেকে আনতে পারে বড় বিপদ
থানার ভেতরে স্বেচ্ছাসেবক দল নেতাকে পিটিয়ে আহত, ৩ পুলিশ প্রত্যাহার
থানার ভেতরে স্বেচ্ছাসেবক দল নেতাকে পিটিয়ে আহত, ৩ পুলিশ প্রত্যাহার
ড্রোন কিনতে ২০০০ বিলিয়ন রুপি ব্যয়ের পরিকল্পনা ভারতের
ড্রোন কিনতে ২০০০ বিলিয়ন রুপি ব্যয়ের পরিকল্পনা ভারতের
কুমিল্লায় এক শিশুকে ধর্ষণ ও আরেক শিশুকে ধর্ষণচেষ্টার অভিযোগ
কুমিল্লায় এক শিশুকে ধর্ষণ ও আরেক শিশুকে ধর্ষণচেষ্টার অভিযোগ
সর্বাধিক পঠিত
ইউএনজিএ’র সভাপতি হিসেবে কী সুবিধা পাবেন খলিলুর রহমান, দায়িত্ব কী  
ইউএনজিএ’র সভাপতি হিসেবে কী সুবিধা পাবেন খলিলুর রহমান, দায়িত্ব কী  
করদাতাদের জন্য ‘মাস্টারপ্ল্যান’, ২০৩১ পর্যন্ত করমুক্ত আয়ের সীমা কত হচ্ছে জানুন
করদাতাদের জন্য ‘মাস্টারপ্ল্যান’, ২০৩১ পর্যন্ত করমুক্ত আয়ের সীমা কত হচ্ছে জানুন
খাবার মুখে দেওয়ার সময় স্বাস্থ্যমন্ত্রীর চামচে ফুঁ দেওয়া লোকটি কে
খাবার মুখে দেওয়ার সময় স্বাস্থ্যমন্ত্রীর চামচে ফুঁ দেওয়া লোকটি কে
চট্টগ্রামে ৬০ কোটি টাকায় আনা জাহাজে মার্কিন নিষেধাজ্ঞা, বেকায়দায় আমদানিকারক
চট্টগ্রামে ৬০ কোটি টাকায় আনা জাহাজে মার্কিন নিষেধাজ্ঞা, বেকায়দায় আমদানিকারক
ইউনিটপ্রতি কত বাড়লো বিদ্যুতের দাম
ইউনিটপ্রতি কত বাড়লো বিদ্যুতের দাম