ট্রাম্পের ছেলের সঙ্গে বৈঠকের কথা নিশ্চিত করলেন রুশ লবিস্ট

বিদেশ ডেস্ক
১৪ জুলাই ২০১৭, ২২:৫৮আপডেট : ১৪ জুলাই ২০১৭, ২৩:০১

মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পের ছেলে ট্রাম্প জুনিয়রের সঙ্গে গত বছর এক বৈঠকে উপস্থিত থাকার কথা নিশ্চিত করেছেন এক রাশিয়ান-আমেরিকান লবিস্ট। রিনাত আখমেটশিন নামের রুশ লবিস্ট বার্তা সংস্থা এপিকে জানিয়েছেন, হিলারি সম্পর্কে তথ্য জানার প্রত্যাশায় ক্রেমলিন-সংশ্লিষ্ট রুশ নাগরিকের সঙ্গে  ট্রাম্প জুনিয়রের বৈঠকে তিনি উপস্থিত ছিলেন।

বাবার সঙ্গে ট্রাম্প জুনিয়র

এপিকে আখমেটশিন বলেন, সত্যিকার অর্থে আমি কখনোই ভাবিনি বিষয়টি এতো গুরুত্বপূর্ণ হবে।

রিনাত নামের এই রুশ লবিস্ট সোভিয়েত সামরিক গোয়েন্দার হয়ে কাজ করার খবর প্রকাশিত হয়। মার্কিন নাগরিকত্বের আবেদনে এটা উল্লেখ করা হয়েছে বলে খবরে দাবি করা হয়েছিল। যদিও তিনি এই অভিযোগ অস্বীকার করেছেন।

রুশ নাগিরকের সঙ্গে বৈঠকের বিষয়টি প্রকাশিত হওয়ার পর এক বিবৃতিতে বিষয়টি স্বীকার করেছেন ট্রাম্প জুনিয়র। এরপর মার্কিন কংগ্রেস বিষয়টি সম্পর্কে প্রকাশ্যে স্বাক্ষ্য দিতে আহ্বান জানিয়েছে তাকে।

এ সম্পর্কিত একটি মেইল অনুসারে,  ট্রাম্পের জামাতা জ্যারেড কুশনার ও ক্যাম্পেইন চেয়ারম্যান পল ম্যানাফর্টকে তিনি রুশ আইনজীবী নাতালিয়া ভেসেলনিতস্কায়ার সঙ্গে বৈঠক করেন। এই আইনজীবীর সঙ্গে রাশিয়ার সরকারের যোগাযোগ রয়েছে। বৈঠকটি অনুষ্ঠিত হয় ২০১৬ সালের ৯ জুন। নাতালিয়া হিলারি ক্লিনটনের গোপন তথ্য প্রদান করবেন বলে বৈঠকটি আয়োজন করা হয়েছিল।

পরে ট্রাম্প জুনিয়র এক চিঠিতে জানান, বৈঠকটি শেষ পর্যন্ত অগুরুত্বপূর্ণ আলোচনায় পর্যবসিত হয়। রুশ শিশুদের দত্তক নেওয়ার বিষয়ে যুক্তরাষ্ট্রের বাতিল করা আইন নিয়ে কথা বলেন নাতালিয়া।

মার্কিন প্রেসিডেন্ট নির্বাচনের প্রচারণার সময় থেকেই হ্যাকিংয়ের মাধ্যমে রুশ হস্তক্ষেপের অভিযোগ ওঠে। সেই অভিযোগটি তদন্ত এখনও চলমান রয়েছে। অভিযোগ রয়েছে, হিলারি ক্লিনটনের ইমেইল ফাঁস করে রাশিয়া ট্রাম্পকে নির্বাচনে জিততে সহযোগিতা করেছে। ট্রাম্প ও রাশিয়ার পক্ষ থেকে এ অভিযোগ অস্বীকার করা হয়েছে। সর্বশেষ প্যারিসে এক সংবাদ সম্মেলনে ছেলেকে সমর্থনের কথা জানিয়েছেন ট্রাম্প। সূত্র: বিবিসি।

/এএ/

সম্পর্কিত
দিনের গুরুত্বপূর্ণ আন্তর্জাতিক খবর
প্রতিনিধি পরিষদের ইরান যুদ্ধ-বিরোধী ভোটের প্রতিক্রিয়ায় মুখ খুললেন ট্রাম্প
মার্কিন যুদ্ধবিরতি প্রত্যাখ্যান হিজবুল্লাহর, চলছে ইসরায়েলি হামলা
সর্বশেষ খবর
বাংলাদেশ মেডিক্যাল বিশ্ববিদ্যালয় আইনের সংশোধন খসড়া অনুমোদন
বাংলাদেশ মেডিক্যাল বিশ্ববিদ্যালয় আইনের সংশোধন খসড়া অনুমোদন
বিচার বিভাগের বাজেট পৃথকীকরণসহ সুপ্রিম কোর্ট সচিবালয় পুনর্গঠনের দাবি
বিচার বিভাগের বাজেট পৃথকীকরণসহ সুপ্রিম কোর্ট সচিবালয় পুনর্গঠনের দাবি
কালোটাকা ও সম্পদ-কর থেকে সরে আসছে সরকার
প্রবাসীদের জন্য সুখবরকালোটাকা ও সম্পদ-কর থেকে সরে আসছে সরকার
প্রবাসীসহ সব বাংলাদেশি বিনিয়োগকারীদের প্রণোদনা দেবে সরকার
প্রবাসীসহ সব বাংলাদেশি বিনিয়োগকারীদের প্রণোদনা দেবে সরকার
সর্বাধিক পঠিত
ঢাকা-চট্টগ্রাম মহাসড়ক অবরোধ
ঢাকা-চট্টগ্রাম মহাসড়ক অবরোধ
দায়িত্ব ছাড়ার প্রসঙ্গে হুমায়ুন রশীদ চৌধুরীর উদাহরণ টানলেন পররাষ্ট্রমন্ত্রী
দায়িত্ব ছাড়ার প্রসঙ্গে হুমায়ুন রশীদ চৌধুরীর উদাহরণ টানলেন পররাষ্ট্রমন্ত্রী
যুদ্ধবিরোধী প্রস্তাব পাসের পর এবার কী ঘটবে ইরানে
যুদ্ধবিরোধী প্রস্তাব পাসের পর এবার কী ঘটবে ইরানে
শিশু রামিসা হত্যাকাণ্ড: নিজেকে নির্দোষ দাবি ডলারের
শিশু রামিসা হত্যাকাণ্ড: নিজেকে নির্দোষ দাবি ডলারের
মমতার বিরুদ্ধে বিদ্রোহে সফল ঋতব্রত, নেপথ্যে কী
মমতার বিরুদ্ধে বিদ্রোহে সফল ঋতব্রত, নেপথ্যে কী