হেলথকেয়ার বিলে ভোট পিছিয়ে দিলো মার্কিন সিনেট

বিদেশ ডেস্ক
১৬ জুলাই ২০১৭, ২২:২২আপডেট : ১৬ জুলাই ২০১৭, ২২:২২

হেলথকেয়ার বিলে ভোট পিছিয়ে দিলো মার্কিন সিনেট মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পের প্রস্তাবিত হেলথকেয়ার বিলকে আইনে পরিণত করার ভোট আয়োজন পিছিয়ে দিয়েছে দেশটির সিনেট। শনিবার সিনেটে রিপাবলিকান নেতা মিচ ম্যাককনেল এই তথ্য জানিয়েছেন।

অ্যারিজোনার রিপাবলিকান সিনেটর জন ম্যাককেইন অসুস্থ হয়ে পড়ায় সিনেটে হেলথকেয়ার বিলটির পাস হওয়া নিয়ে সংশয় সৃষ্টি হয়। এই বিল অনুমোদনের মাধ্যমে সাবেক প্রেসিডেন্ট বারাক ওবামার স্বাস্থ্যসেবা বিল ওবামাকেয়ার বাতিল হবে। হেলথকেয়ার বিলটি পাস হতে ন্যূনতম ৫০জন সিনেটের হ্যাঁ ভোট প্রয়োজন। সিনেটের খুব কম ব্যবধানে ৫২-৪৮ সংখ্যাগরিষ্ঠতা রয়েছে রিপাবলিকানদের।

এক বিবৃতিতে ম্যাককনেল জানান, অস্ত্রোপচার শেষে সুস্থতার পথে রয়েছেন ম্যাককেইন। ফলে আমাদের আইনি কাজগুলো চলমান থাকবে এবং বেটার কেয়ার অ্যাক্টটি বিবেচনার জন্য সময় সীমা পিছিয়ে দেওয়া হয়েছে।

অসুস্থ হওয়ার আগে ম্যাককেইন বিলটি নিয়ে উদ্বেগ প্রকাশ করেছেন। তবে তিনি পক্ষে না বিপক্ষে ভোট দেবেন তা জানানি। এর আগে দুই রিপাবলিকান সিনেটর বিলটির বিরোধিতা করবেন বলে জানিয়েছেন। সূত্র: রয়টার্স।

/এএ/

সম্পর্কিত
কুয়েত ও বাহরাইনে হামলার পক্ষে যুক্তি তুলে ধরে যা বললেন আরাঘচি
ইরাকে অস্ত্র জমা দেওয়ার ঘোষণা ইরানপন্থি দুই মিলিশিয়া গোষ্ঠীর
দিনের গুরুত্বপূর্ণ আন্তর্জাতিক খবর
সর্বশেষ খবর
মন্ত্রিত্ব ছাড়া দীপেন দেওয়ান লিখলেন ‘বিএনপি আমার শেষ ঠিকানা’
মন্ত্রিত্ব ছাড়া দীপেন দেওয়ান লিখলেন ‘বিএনপি আমার শেষ ঠিকানা’
গৃহবধূকে ধর্ষণ, ছাত্রদল নেতা গ্রেফতার
গৃহবধূকে ধর্ষণ, ছাত্রদল নেতা গ্রেফতার
রাতে মেট্রোরেল চলাচলের সময় বাড়ছে
রাতে মেট্রোরেল চলাচলের সময় বাড়ছে
পঞ্চগড়ে ভাগনিকে সংঘবদ্ধ ধর্ষণ ও মামিকে ধর্ষণচেষ্টার অভিযোগে মামলা
পঞ্চগড়ে ভাগনিকে সংঘবদ্ধ ধর্ষণ ও মামিকে ধর্ষণচেষ্টার অভিযোগে মামলা
সর্বাধিক পঠিত
ইউএনজিএ’র সভাপতি হিসেবে কী সুবিধা পাবেন খলিলুর রহমান, দায়িত্ব কী  
ইউএনজিএ’র সভাপতি হিসেবে কী সুবিধা পাবেন খলিলুর রহমান, দায়িত্ব কী  
করদাতাদের জন্য ‘মাস্টারপ্ল্যান’, ২০৩১ পর্যন্ত করমুক্ত আয়ের সীমা কত হচ্ছে জানুন
করদাতাদের জন্য ‘মাস্টারপ্ল্যান’, ২০৩১ পর্যন্ত করমুক্ত আয়ের সীমা কত হচ্ছে জানুন
খাবার মুখে দেওয়ার সময় স্বাস্থ্যমন্ত্রীর চামচে ফুঁ দেওয়া লোকটি কে
খাবার মুখে দেওয়ার সময় স্বাস্থ্যমন্ত্রীর চামচে ফুঁ দেওয়া লোকটি কে
ইউনিটপ্রতি কত বাড়লো বিদ্যুতের দাম
ইউনিটপ্রতি কত বাড়লো বিদ্যুতের দাম
বাড়লো বিদ্যুতের দাম
বাড়লো বিদ্যুতের দাম