৬ বছরে আত্মহত্যার চেষ্টা করেছেন দশ হাজার মার্কিন সেনা

বিদেশ ডেস্ক
২৮ জুলাই ২০১৭, ১২:৩৮আপডেট : ২৮ জুলাই ২০১৭, ১২:৪০

২০০৪-২০০৯ সাল পর্যন্ত প্রায় দশ হাজার মার্কিন সেনা আত্মহত্যার চেষ্টা করেছেন। আমেরিকান মেডিক্যাল অ্যাসোসিয়েশন প্রকাশিত জামা সাইকিয়াট্রি জার্নালে প্রকাশিত এক গবেষণা প্রতিবেদনে এ দাবি করা হয়েছে।

৬ বছরে আত্মহত্যার চেষ্টা করেছেন দশ হাজার মার্কিন সেনা

গবেষণা প্রতিবেদনে উল্লেখ করা হয়েছে, যুক্তরাষ্ট্রের সেনাবাহিনীর সদস্যের মধ্যে আত্মহত্যার প্রবণতা বেড়েছে ইরাক ও আফগানিস্তান যুদ্ধের সময় থেকে।

এতে বলা হয়েছে, আত্মহত্যার চেষ্টাকারী সেনাদের মধ্যে ৮৬ শতাংশই পুরুষ। ৬৮ শতাংশের বয়স ত্রিশ বছরের কম এবং ৬০ শতাংশ সেনা শ্বেতাঙ্গ আমেরিকান।

যেসব সামরিক ইউনিটে এক বছর আগে আত্মহত্যার ঘটনা ঘটেছে সেগুলোতে আত্মহত্যার চেষ্টা ২ দশমিক ৩ গুণ বেড়েছে। ৬০০টি শক্তিশালী সামরিক ইউনিটের এমন প্রবণতা লক্ষ্য করা গেছে বলে প্রতিবেদনে উল্লেখ করা হয়েছে।

মার্কিন প্রতিরক্ষা দফতর পেন্টাগনের তথ্য অনুসারে ২০১৬ সালে দেশটির সেনাবাহিনীতে কর্মরত ২৬৫ জন সেনা আত্মহত্যা করেছেন। ২০১৬ সালে প্রতি ১ লাখ সেনার মধ্যে আত্মহত্যার ঘটনা ঘটে ৩০টি।  গত সাত বছরের মধ্যে এটাই ছিল সর্বোচ্চ আত্মহত্যার ঘটনা।

২০০১ সাল থেকেই মার্কিন সেনাদের আত্মহত্যার ঘটনা বাড়তে থাকে। ওই সময় আত্মহত্যার সংখ্যা ছিল ১৪৫। ২০১২ সালে এসে দাঁড়ায় তা ৩২১ জনে। ২০১৫ সালে ২৬৫, ২০১৪ সালে ২৭৩ এবং ২০১৩ সালে ২৫৪টি আত্মহত্যার ঘটনা ঘটে। সূত্র: মিডল ইস্ট মনিটর, ইউএসটুডে।

/এএ/

সম্পর্কিত
কুয়েত ও বাহরাইনে হামলার পক্ষে যুক্তি তুলে ধরে যা বললেন আরাঘচি
ইরাকে অস্ত্র জমা দেওয়ার ঘোষণা ইরানপন্থি দুই মিলিশিয়া গোষ্ঠীর
দিনের গুরুত্বপূর্ণ আন্তর্জাতিক খবর
সর্বশেষ খবর
ড্রোন কিনতে ২০০০ বিলিয়ন রুপি ব্যয়ের পরিকল্পনা ভারতের
ড্রোন কিনতে ২০০০ বিলিয়ন রুপি ব্যয়ের পরিকল্পনা ভারতের
কুমিল্লায় এক শিশুকে ধর্ষণ ও আরেক শিশুকে ধর্ষণচেষ্টার অভিযোগ
কুমিল্লায় এক শিশুকে ধর্ষণ ও আরেক শিশুকে ধর্ষণচেষ্টার অভিযোগ
টিভিতে আজকের খেলা ( ৪ জুন, ২০২৬)
টিভিতে আজকের খেলা ( ৪ জুন, ২০২৬)
বিএনপির কর্মী খুন, জামায়াত নেতাসহ ১২ জনের বাড়িতে হামলা-ভাঙচুর
বিএনপির কর্মী খুন, জামায়াত নেতাসহ ১২ জনের বাড়িতে হামলা-ভাঙচুর
সর্বাধিক পঠিত
ইউএনজিএ’র সভাপতি হিসেবে কী সুবিধা পাবেন খলিলুর রহমান, দায়িত্ব কী  
ইউএনজিএ’র সভাপতি হিসেবে কী সুবিধা পাবেন খলিলুর রহমান, দায়িত্ব কী  
করদাতাদের জন্য ‘মাস্টারপ্ল্যান’, ২০৩১ পর্যন্ত করমুক্ত আয়ের সীমা কত হচ্ছে জানুন
করদাতাদের জন্য ‘মাস্টারপ্ল্যান’, ২০৩১ পর্যন্ত করমুক্ত আয়ের সীমা কত হচ্ছে জানুন
খাবার মুখে দেওয়ার সময় স্বাস্থ্যমন্ত্রীর চামচে ফুঁ দেওয়া লোকটি কে
খাবার মুখে দেওয়ার সময় স্বাস্থ্যমন্ত্রীর চামচে ফুঁ দেওয়া লোকটি কে
চট্টগ্রামে ৬০ কোটি টাকায় আনা জাহাজে মার্কিন নিষেধাজ্ঞা, বেকায়দায় আমদানিকারক
চট্টগ্রামে ৬০ কোটি টাকায় আনা জাহাজে মার্কিন নিষেধাজ্ঞা, বেকায়দায় আমদানিকারক
ইউনিটপ্রতি কত বাড়লো বিদ্যুতের দাম
ইউনিটপ্রতি কত বাড়লো বিদ্যুতের দাম