হারিকেন আরমার প্রভাবে ১৫ ফুট জলোচ্ছ্বাসের আশঙ্কা

বিদেশ ডেস্ক
১০ সেপ্টেম্বর ২০১৭, ২২:২৭আপডেট : ১০ সেপ্টেম্বর ২০১৭, ২২:২৯

যুক্তরাষ্ট্রের ন্যাশনাল হারিকেন সেন্টার জানিয়েছে, ঘূর্ণিঝড় আরমার প্রভাবে ফ্লোরিডার পশ্চিম উপকূলে ১৫ ফুট জলোচ্ছ্বাসের আশঙ্কা রয়েছে। এই জলোচ্ছ্বাসে ভয়াবহ বন্যা পরিস্থিতি সৃষ্টি হতে পারে। অনেক প্রাণহানিরও আশঙ্কা রয়েছে। এছাড়া মায়ামিতে টর্নোডো বয়ে যেতে পারে।

হারিকেন আরমার প্রভাবে ১৫ ফুট জলোচ্ছ্বাসের আশঙ্কা

হারিকেন সেন্টার জানিয়েছে, সকাল ৯টায় ফ্লোরিডা কিজ-এ আঘাতে হানে আরমা। এরপর তা ফ্লোরিডার টাম্পা ও সেন্ট পিটার্সবুগের দিকে এগিয়ে যাচ্ছে। পূর্বাভাসে আশঙ্কা করা হয়েছে, আরমার আঘাতে ফ্লোরিডার বিশাল এলাকাজুড়ে টর্নেডো বয়ে যেতে পারে। জলোচ্ছ্বাসের কারণে সমুদ্রের পানি স্বাভাবিক উচ্চতার চেয়ে তিন ফুট বেশি রয়েছে।

উপকূল থেকে মূলভূখণ্ডে আঘাত হানার সময় আরমা যথেষ্ট শক্তিশালী থাকবে বলেই আভাস দিচ্ছে আবহাওয়া দফতর। এটি বর্তমানে যেভাবে এগুচ্ছে তাতে তা সরাসরি সেন্ট পিটার্সবুর্গে আঘাত হানতে বলে মনে করা হচ্ছে। যদিও এর আগে ধারণা করা হয়েছিল যে, আরমার সরাসরি গন্তব্য হতে পারে মায়ামি, যেখানে ৫৫ লাখের মতো মানুষ বসবাস করেন।

হারিকেন আরমা আঘাত হানার আগে ফ্লোরিডার ৫৬ লাখের মতো মানুষকে অন্যত্র সরে যাওয়ার নির্দেশ দেওয়া হয়েছিল। জর্জিয়া থেকে সরিয়ে নেওয়া মানুষের সংখ্যা পাঁচ লাখের বেশি। তাদের জন্য অন্যত্র আশ্রয়কেন্দ্র খুলেছেকর্তৃপক্ষ। মার্কিন প্রেসিডেন্ট আরমাকে  ‘সাংঘাতিক ধ্বংসাত্মক ক্ষমতাসম্পন্ন’ ঝড় আখ্যা দিয়ে বলেছেন, ‘আমি এই ঝড়ের গতিপথে যারা রয়েছেন তাদের সবাইকে নির্দেশনা মানার অনুরোধ করছি। আরমার পথ থেকে সরে যান। সম্পদ প্রতিস্থাপন করা যায়, জীবন নয়। সবার আগে গুরুত্বপূর্ণ নিরাপত্তা।’

ক্ষয়ক্ষতি এড়াতে ফ্লোরিডার তিনটি এলাকায় কারফিউ জারি করা হয়েছে। এলাকাগুলো হচ্ছে টাম্পা, সেন্ট পিটার্সবুর্গ ও মানাটি কাউন্টি।

ফ্লোরিডার দিকে ধেয়ে আসার আগে আরমা ক্যারাবিয়ান অঞ্চলে বেশ কয়েকটি দ্বীপে আঘাত হানে। এ পর্যন্ত আক্রান্ত এলায় প্রায় ২৫ জন নিহত হওয়ার খবর পাওয়া গেছে।

ফ্লোরিডাতে ১ ব্যক্তি নিহত হয়েছেন বলে রয়টার্সের খবরে বলা হয়েছে। জরুরি সেবার কর্মীরা জানিয়েছেন, তীব্র বাতাসের মধ্যে গাড়ি চালানোর সময় ট্রাক উল্টে গেলে ওই ব্যক্তি নিহত হয়েছেন।

কর্মকর্তারা বাতাসের চেয়ে জলোচ্ছ্বাসে পানি বৃদ্ধি নিয়ে বেশি উদ্বেগে রয়েছেন। ফেডারেল এমারজেন্সি ম্যানেজমেন্ট অ্যাজেন্সির প্রশাসক ব্রক লং এক সাক্ষাৎকারে বলেছেন, জলোচ্ছ্বাসের ফলে অনেক মানুষ প্রাণ হারাতে পারেন এবং ক্ষয়ক্ষতি হবে। সূত্র: রয়টার্স, সিএনএন, ডয়চে ভেলে।

 

/এএ/
সম্পর্কিত
কুয়েত ও বাহরাইনে হামলার পক্ষে যুক্তি তুলে ধরে যা বললেন আরাঘচি
ইরাকে অস্ত্র জমা দেওয়ার ঘোষণা ইরানপন্থি দুই মিলিশিয়া গোষ্ঠীর
দিনের গুরুত্বপূর্ণ আন্তর্জাতিক খবর
সর্বশেষ খবর
কুমিল্লায় এক শিশুকে ধর্ষণ ও আরেক শিশুকে ধর্ষণচেষ্টার অভিযোগ
কুমিল্লায় এক শিশুকে ধর্ষণ ও আরেক শিশুকে ধর্ষণচেষ্টার অভিযোগ
টিভিতে আজকের খেলা ( ৪ জুন, ২০২৬)
টিভিতে আজকের খেলা ( ৪ জুন, ২০২৬)
বিএনপির কর্মী খুন, জামায়াত নেতাসহ ১২ জনের বাড়িতে হামলা-ভাঙচুর
বিএনপির কর্মী খুন, জামায়াত নেতাসহ ১২ জনের বাড়িতে হামলা-ভাঙচুর
মন্ত্রিত্ব ছাড়া দীপেন দেওয়ান লিখলেন ‘বিএনপি আমার শেষ ঠিকানা’
মন্ত্রিত্ব ছাড়া দীপেন দেওয়ান লিখলেন ‘বিএনপি আমার শেষ ঠিকানা’
সর্বাধিক পঠিত
ইউএনজিএ’র সভাপতি হিসেবে কী সুবিধা পাবেন খলিলুর রহমান, দায়িত্ব কী  
ইউএনজিএ’র সভাপতি হিসেবে কী সুবিধা পাবেন খলিলুর রহমান, দায়িত্ব কী  
করদাতাদের জন্য ‘মাস্টারপ্ল্যান’, ২০৩১ পর্যন্ত করমুক্ত আয়ের সীমা কত হচ্ছে জানুন
করদাতাদের জন্য ‘মাস্টারপ্ল্যান’, ২০৩১ পর্যন্ত করমুক্ত আয়ের সীমা কত হচ্ছে জানুন
খাবার মুখে দেওয়ার সময় স্বাস্থ্যমন্ত্রীর চামচে ফুঁ দেওয়া লোকটি কে
খাবার মুখে দেওয়ার সময় স্বাস্থ্যমন্ত্রীর চামচে ফুঁ দেওয়া লোকটি কে
ইউনিটপ্রতি কত বাড়লো বিদ্যুতের দাম
ইউনিটপ্রতি কত বাড়লো বিদ্যুতের দাম
বাড়লো বিদ্যুতের দাম
বাড়লো বিদ্যুতের দাম