তহবিল সংগ্রহে একই মঞ্চে সাবেক পাঁচ মার্কিন প্রেসিডেন্ট

বিদেশ ডেস্ক
২২ অক্টোবর ২০১৭, ২৩:১১আপডেট : ২২ অক্টোবর ২০১৭, ২৩:১৩

মার্কিন যুক্তরাষ্ট্রে বিভিন্ন এলাকায় হ্যারিকেনের আঘাতে ক্ষতিগ্রস্থদের সহায়তায় তহবিল সংগ্রহে শনিবার রাতে আয়োজিত এক কনসার্টে একই মঞ্চে উপস্থিত হলেন বর্তমানে জীবিত সাবেক পাঁচ মার্কিন প্রেসিডেন্ট।

তহবিল সংগ্রহে একই মঞ্চে সাবেক পাঁচ মার্কিন প্রেসিডেন্ট

তহবিল সংগ্রহকারীরা টেক্সাসের হিউস্টনের ১৪০ কিলোমিটার উত্তর-পশ্চিমে দিকে কলেজ স্টেশন এলাকায় এ অ্যান্ড এম বিশ্ববিদ্যালয়ে ‘ওয়ান আমেরিকান অ্যাপিল’ নামের কনসার্টটির আয়োজন করে। কনসার্টে সাবেক প্রেসিডেন্ট জিমি কার্টার, জর্জ এইচ.ডব্লিউ বুশ, বিল ক্লিনটন, জর্জ ডব্লিউ বুশ এবং বারাক ওবামা একই মঞ্চে এসে উপস্থিত হন।

কনসার্টে মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প যোগ দেননি। তবে ট্রাম্প এক ভিডিও বার্তায় হ্যারিকেনে ক্ষতিগ্রস্তদের সহায়তায় অর্থ সংগ্রহে গৃহীত এই উদ্যোগের জন্য সাবেক পাঁচ মার্কিন প্রেসিডেন্টকে ধন্যবাদ জানান।

গত ২৫ আগস্ট টেক্সাসের উপকূলীয় অঞ্চলে হ্যারিকেন হার্ভির আঘাতে ৮০ জনের বেশি প্রাণহানি ও সম্পদের ক্ষতি হয়। মূলত হার্ভির আঘাতে ক্ষতিগ্রস্থদের সহায়তায় তহবিল সংগ্রহে এই কর্নর্সাটের আয়োজন করা হলেও পরবর্তিতে হার্ভি ছাড়াও ফ্লোরিডায় হ্যারিকেন ইরর্মা এবং পুয়ের্তো রিকো ও যুক্তরাষ্ট্রের ভার্জিন দ্বীপে হ্যারিকেন মারিয়ার আঘাতে ক্ষতিগ্রস্থদের সহায়তায়ও তহবিল সংগ্রহ কার্যক্রম সম্প্রসারিত হয়। সূত্র: বিবিসি।

/এএ/
সম্পর্কিত
কুয়েত ও বাহরাইনে হামলার পক্ষে যুক্তি তুলে ধরে যা বললেন আরাঘচি
ইরাকে অস্ত্র জমা দেওয়ার ঘোষণা ইরানপন্থি দুই মিলিশিয়া গোষ্ঠীর
দিনের গুরুত্বপূর্ণ আন্তর্জাতিক খবর
সর্বশেষ খবর
মন্ত্রিত্ব ছাড়া দীপেন দেওয়ান লিখলেন ‘বিএনপি আমার শেষ ঠিকানা’
মন্ত্রিত্ব ছাড়া দীপেন দেওয়ান লিখলেন ‘বিএনপি আমার শেষ ঠিকানা’
গৃহবধূকে ধর্ষণ, ছাত্রদল নেতা গ্রেফতার
গৃহবধূকে ধর্ষণ, ছাত্রদল নেতা গ্রেফতার
রাতে মেট্রোরেল চলাচলের সময় বাড়ছে
রাতে মেট্রোরেল চলাচলের সময় বাড়ছে
পঞ্চগড়ে ভাগনিকে সংঘবদ্ধ ধর্ষণ ও মামিকে ধর্ষণচেষ্টার অভিযোগে মামলা
পঞ্চগড়ে ভাগনিকে সংঘবদ্ধ ধর্ষণ ও মামিকে ধর্ষণচেষ্টার অভিযোগে মামলা
সর্বাধিক পঠিত
ইউএনজিএ’র সভাপতি হিসেবে কী সুবিধা পাবেন খলিলুর রহমান, দায়িত্ব কী  
ইউএনজিএ’র সভাপতি হিসেবে কী সুবিধা পাবেন খলিলুর রহমান, দায়িত্ব কী  
করদাতাদের জন্য ‘মাস্টারপ্ল্যান’, ২০৩১ পর্যন্ত করমুক্ত আয়ের সীমা কত হচ্ছে জানুন
করদাতাদের জন্য ‘মাস্টারপ্ল্যান’, ২০৩১ পর্যন্ত করমুক্ত আয়ের সীমা কত হচ্ছে জানুন
খাবার মুখে দেওয়ার সময় স্বাস্থ্যমন্ত্রীর চামচে ফুঁ দেওয়া লোকটি কে
খাবার মুখে দেওয়ার সময় স্বাস্থ্যমন্ত্রীর চামচে ফুঁ দেওয়া লোকটি কে
ইউনিটপ্রতি কত বাড়লো বিদ্যুতের দাম
ইউনিটপ্রতি কত বাড়লো বিদ্যুতের দাম
বাড়লো বিদ্যুতের দাম
বাড়লো বিদ্যুতের দাম