এফবিআইকে মিথ্যা তথ্য দেওয়ার কথা স্বীকার করলেন ট্রাম্পের সাবেক উপদেষ্টা

বিদেশ ডেস্ক
৩০ অক্টোবর ২০১৭, ২১:০৮আপডেট : ৩০ অক্টোবর ২০১৭, ২১:১০

মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পের নির্বাচনি প্রচারণা টিমের সাবেক পররাষ্ট্রনীতি বিষয়ক উপদেষ্টা জর্জ পাপাডোপোলস এফবিআইকে মিথ্যা তথ্য দেওয়ার কথা স্বীকার করেছেন। সোমবার মার্কিন নির্বাচনে রুশ হস্তক্ষেপের ঘটনায় দায়ের করা অভিযোগে এ তথ্য জানা গেছে।

এফবিআইকে মিথ্যা তথ্য দেওয়ার কথা স্বীকার করলেন ট্রাম্পের সাবেক উপদেষ্টা

মার্কিন সংবাদমাধ্যম সিএনএন জানায়, অভিযোগে বলা হয়েছে, পাপাডোপোলস এফবিআই এজেন্টদের মিথ্যা তথ্য দিয়েছেন। কয়েকজন বিদেশি নাগরিকদের সঙ্গে সম্পর্কের ধরণ ও প্রকৃতির বিষয়ে তিনি এই মিথ্যা তথ্য দেন। এই কর্মকর্তাদের সঙ্গে রাশিয়ার সরকারি কর্মকর্তাদের সঙ্গে ঘনিষ্ঠ সম্পর্ক রয়েছে।

২০১৬ সালের মার্চ মাসে পাপাডোপোলসের এক ইমেইলে ট্রাম্পের প্রচারণা কর্মকর্তাদের সঙ্গে তিনি রাশিয়ার নেতাদের সঙ্গে বৈঠক আয়োজনের প্রস্তাব করেন।

এদিকে, মার্কিন নির্বাচনে রুশ সংযোগ তদন্তে  ট্রাম্পের সাবেক প্রচারনা ম্যানেজার পল মানাফোর্ট ও রিক গেটসের বিরুদ্ধে যুক্তরাষ্ট্রবিরোধী ষড়যন্ত্র এবং অর্থপাচারসহ ১২টি অভিযোগ আনা হয়েছে। শুক্রবার (২৭ অক্টোবর) দায়ের করা অভিযোগপত্রটি সোমবার (৩০ অক্টোবর) প্রকাশ করা হয়। মানাফোর্ট ও রিক গেটস এফবিআই-এর কাছে আত্মসমর্পণ করেছে বলেও নিশ্চিত করেছে স্পেশাল কাউন্সিল।

উল্লেখ্য, জানুয়ারিতে যুক্তরাষ্ট্রের গোয়েন্দা সংস্থাগুলো দাবি করে, ডেমোক্র্যাট প্রার্থী হিলারি ক্লিনটনকে হারিয়ে দিতে ট্রাম্পকে সহযোগিতার উদ্দেশ্যে প্রেসিডেন্ট নির্বাচনে হস্তক্ষেপ করেছিল রাশিয়া। তাদের অভিযোগ, হ্যাকিং, লজ্জাজনক ইমেইল প্রকাশ এবং সামাজিক যোগাযোগ মাধ্যমে প্রপাগান্ডা ছড়িয়ে হিলারি নির্বাচনি প্রচারণা বাধাগ্রস্ত করতে চেয়েছিল দেশটি। তবে ট্রাম্প শিবির ও রাশিয়া বরাবরই সে অভিযোগ অস্বীকার করে আসছে। বিশেষ কাউন্সেল এবং সাবেক এফবিআই পরিচালক রবার্ট মুলারের নেতৃত্বে অভিযোগটির তদন্ত চলছে। তদন্তের অংশ হিসেবে হোয়াইট হাউসের সাবেক ও বর্তমান কর্মকর্তাদের সাক্ষাৎকার নিয়েছেন মুলার।

/এএ/
সম্পর্কিত
কুয়েত ও বাহরাইনে হামলার পক্ষে যুক্তি তুলে ধরে যা বললেন আরাঘচি
ইরাকে অস্ত্র জমা দেওয়ার ঘোষণা ইরানপন্থি দুই মিলিশিয়া গোষ্ঠীর
দিনের গুরুত্বপূর্ণ আন্তর্জাতিক খবর
সর্বশেষ খবর
ড্রোন কিনতে ২০০০ বিলিয়ন রুপি ব্যয়ের পরিকল্পনা ভারতের
ড্রোন কিনতে ২০০০ বিলিয়ন রুপি ব্যয়ের পরিকল্পনা ভারতের
কুমিল্লায় এক শিশুকে ধর্ষণ ও আরেক শিশুকে ধর্ষণচেষ্টার অভিযোগ
কুমিল্লায় এক শিশুকে ধর্ষণ ও আরেক শিশুকে ধর্ষণচেষ্টার অভিযোগ
টিভিতে আজকের খেলা ( ৪ জুন, ২০২৬)
টিভিতে আজকের খেলা ( ৪ জুন, ২০২৬)
বিএনপির কর্মী খুন, জামায়াত নেতাসহ ১২ জনের বাড়িতে হামলা-ভাঙচুর
বিএনপির কর্মী খুন, জামায়াত নেতাসহ ১২ জনের বাড়িতে হামলা-ভাঙচুর
সর্বাধিক পঠিত
ইউএনজিএ’র সভাপতি হিসেবে কী সুবিধা পাবেন খলিলুর রহমান, দায়িত্ব কী  
ইউএনজিএ’র সভাপতি হিসেবে কী সুবিধা পাবেন খলিলুর রহমান, দায়িত্ব কী  
করদাতাদের জন্য ‘মাস্টারপ্ল্যান’, ২০৩১ পর্যন্ত করমুক্ত আয়ের সীমা কত হচ্ছে জানুন
করদাতাদের জন্য ‘মাস্টারপ্ল্যান’, ২০৩১ পর্যন্ত করমুক্ত আয়ের সীমা কত হচ্ছে জানুন
খাবার মুখে দেওয়ার সময় স্বাস্থ্যমন্ত্রীর চামচে ফুঁ দেওয়া লোকটি কে
খাবার মুখে দেওয়ার সময় স্বাস্থ্যমন্ত্রীর চামচে ফুঁ দেওয়া লোকটি কে
চট্টগ্রামে ৬০ কোটি টাকায় আনা জাহাজে মার্কিন নিষেধাজ্ঞা, বেকায়দায় আমদানিকারক
চট্টগ্রামে ৬০ কোটি টাকায় আনা জাহাজে মার্কিন নিষেধাজ্ঞা, বেকায়দায় আমদানিকারক
ইউনিটপ্রতি কত বাড়লো বিদ্যুতের দাম
ইউনিটপ্রতি কত বাড়লো বিদ্যুতের দাম