সাবেক সহযোগীর বিরুদ্ধে ষড়যন্ত্রের অভিযোগে নির্বিকার ট্রাম্প

বিদেশ ডেস্ক
৩০ অক্টোবর ২০১৭, ২২:০৫আপডেট : ৩০ অক্টোবর ২০১৭, ২২:০৯

মার্কিন ডোনাল্ড ট্রাম্পের সাবেক নির্বাচনি প্রচারণা ম্যানেজার পল মানাফর্টের বিরুদ্ধে সোমবার সকালে যুক্তরাষ্ট্রবিরোধী ষড়যন্ত্রসহ ১২টি অভিযোগ আনা হয়েছে। মার্কিন নির্বাচনে রুশ হস্তক্ষেপের তদন্তের ঘটনায় এটি প্রথম অভিযোগ দায়ের। অভিযোগটি এনেছেন রুশ সংযোগ তদন্তের দায়িত্বে থাকা স্পেশাল কাউন্সেল বব মুয়েলার। মানাফর্টের বিরুদ্ধে অভিযোগ দায়েরের ঘটনায় নতুন করে পুরনো বিতর্কের মুখে পড়েছেন ট্রাম্প। যদিও ট্রাম্প এই অভিযোগ দায়েরকে কোনও পাত্তা দিচ্ছেন না।

সাবেক সহযোগীর বিরুদ্ধে ষড়যন্ত্রের অভিযোগে নির্বিকার ট্রাম্প

মার্কিন সংবাদমাধ্যম সিএনএন জানায়, ট্রাম্পের প্রচারণা টিমে মানাফর্ট গুরুত্বপূর্ণ দায়িত্বে ছিলেন। ফলে নির্বাচনে ট্রাম্পকে জেতাতে রাশিয়ার হস্তক্ষেপের অভিযোগের ক্ষেত্রে মানাফর্টের বিরুদ্ধে অভিযোগ দায়েরের ঘটনাটি অনেক বেশি গুরুত্বপূর্ণ। তবে এই অভিযোগে ট্রাম্প খুব বেশি বিপদে পড়বেন না বলেই মনে করা হচ্ছে।

২০১৬ সালের শরতে মানাফর্টকে নিয়োগ দেন ট্রাম্প। ওই সময় মানাফর্ট টেক্সাসের সিনেটর টেড ক্রুজের হয়ে কাজ করছিলেন। মানাফর্টকে নিয়োগ দেওয়ার ক্ষেত্রে ট্রাম্পের বিবেচ্য বিষয় ছিল- ওয়াশিংটনের স্টাব্লিশমেন্ট ভালো ধারণা এবং ট্রাম্পের হয়ে কাজ করার আগ্রহ।

এর আগেও মানাফর্ট বিতর্কিত ও স্বেচ্ছাচারী বিদেশি নেতা ও ব্যবসায়ীদের হয়ে কাজ করেছেন। বিশেষ করে ইউক্রেনে তিনি রাশিয়াপন্থীদের হয়ে ভূমিকা রেখেছেন। ওয়াশিংটনের রাজনৈতিক মহল মানাফর্টের এই ভূমিকা সম্পর্কে জানতেন না। ফলে মানাফর্টকে নিয়োগ দেওয়ায় ট্রাম্প দুটি অবস্থানের মুখোমুখি দাঁড়িয়েছেন। প্রথমত, ট্রাম্প হয়ত মানাফর্টের বিতর্কিত অতীত সম্পর্কে জানতেন এবং জেনেও পাত্তা দেননি অথবা ভেবেছেন এটি বড় কিছু নয়। দ্বিতীয়ত, মানাফর্টের বিতর্কিত অতীত সম্পর্কে তিনি জানতেন না।

এই দুই অবস্থানের যেটিই ট্রাম্পের ক্ষেত্রে প্রযোজ্য হোক না কেন কোনোটিই ভালো লক্ষ্মণ নয়। প্রথমটির ক্ষেত্রে, বিতর্কিত জেনেও ট্রাম্প মানাফর্টকে তার প্রচারণা শিবিরের গুরুত্বপূর্ণ পদে বসিয়েছেন। দ্বিতীয়টির ক্ষেত্রে, এতো গুরুত্বপূর্ণ পদে কাউকে নিয়োগ দেওয়ার সময় প্রয়োজনীয় অনুসন্ধান চালাননি ট্রাম্প।

রিক গেটস ও মানাফর্টের বিরুদ্ধে অভিযোগ দায়েরের ঘটনায় ট্রাম্পের সঠিক সিদ্ধান্ত গ্রহণের ক্ষমতায় ছায়া ফেলেছে। এমনকি ২০১৬ সালের আগস্টে মানাফর্টকে বহিষ্কার করার পরও একই পরিস্থিতি। এখন সরকারের গুরুত্বপূর্ণ পদে ট্রাম্পের বিভিন্ন নিয়োগ নিয়েও একই সন্দেহ দানা বাধছে।

অবশ্য এই অভিযোগে রাশিয়ার সঙ্গে যোগসাজশের বিষয়ে কিছু উল্লেখ করা হয়নি। হয়ত ভবিষ্যতে যেসব অভিযোগ আনা হবে সেগুলোতে উল্লেখ থাকতে পারে। তবে ট্রাম্প এসব অভিযোগকে পাত্তা দিচ্ছেন না। সোমবার সকালে টুইটারে বলেছেন, এসব ঘটনা এক বছর আগে। কোনও ধরনের যোগসাজশ ঘটেনি।

মার্কিন নির্বাচনে রুশ সংযোগ তদন্তে  ট্রাম্পের সাবেক প্রচারনা ম্যানেজার পল মানাফোর্ট ও রিক গেটসের বিরুদ্ধে যুক্তরাষ্ট্রবিরোধী ষড়যন্ত্র এবং অর্থপাচারসহ ১২টি অভিযোগ আনা হয়েছে। শুক্রবার (২৭ অক্টোবর) দায়ের করা অভিযোগপত্রটি সোমবার (৩০ অক্টোবর) প্রকাশ করা হয়। মানাফোর্ট ও রিক গেটস এফবিআই-এর কাছে আত্মসমর্পণ করেছে বলেও নিশ্চিত করেছে স্পেশাল কাউন্সিল।

উল্লেখ্য, জানুয়ারিতে যুক্তরাষ্ট্রের গোয়েন্দা সংস্থাগুলো দাবি করে, ডেমোক্র্যাট প্রার্থী হিলারি ক্লিনটনকে হারিয়ে দিতে ট্রাম্পকে সহযোগিতার উদ্দেশ্যে প্রেসিডেন্ট নির্বাচনে হস্তক্ষেপ করেছিল রাশিয়া। তাদের অভিযোগ, হ্যাকিং, লজ্জাজনক ইমেইল প্রকাশ এবং সামাজিক যোগাযোগ মাধ্যমে প্রপাগান্ডা ছড়িয়ে হিলারি নির্বাচনি প্রচারণা বাধাগ্রস্ত করতে চেয়েছিল দেশটি। তবে ট্রাম্প শিবির ও রাশিয়া বরাবরই সে অভিযোগ অস্বীকার করে আসছে। বিশেষ কাউন্সেল এবং সাবেক এফবিআই পরিচালক রবার্ট মুলারের নেতৃত্বে অভিযোগটির তদন্ত চলছে।

 

/এএ/
সম্পর্কিত
কুয়েত ও বাহরাইনে হামলার পক্ষে যুক্তি তুলে ধরে যা বললেন আরাঘচি
ইরাকে অস্ত্র জমা দেওয়ার ঘোষণা ইরানপন্থি দুই মিলিশিয়া গোষ্ঠীর
দিনের গুরুত্বপূর্ণ আন্তর্জাতিক খবর
সর্বশেষ খবর
রাতে মেট্রোরেল চলাচলের সময় বাড়ছে
রাতে মেট্রোরেল চলাচলের সময় বাড়ছে
পঞ্চগড়ে ভাগনিকে সংঘবদ্ধ ধর্ষণ ও মামিকে ধর্ষণচেষ্টার অভিযোগে মামলা
পঞ্চগড়ে ভাগনিকে সংঘবদ্ধ ধর্ষণ ও মামিকে ধর্ষণচেষ্টার অভিযোগে মামলা
বাসায় ফিরে বিএনপি সরকারকে ধন্যবাদ জানালেন আ.লীগের আইভী
বাসায় ফিরে বিএনপি সরকারকে ধন্যবাদ জানালেন আ.লীগের আইভী
বিদ্যুতের দাম বাড়ায় শিল্প ও জ্বালানি খাতে উৎপাদন ব্যয় বাড়বে
বিদ্যুতের দাম বাড়ায় শিল্প ও জ্বালানি খাতে উৎপাদন ব্যয় বাড়বে
সর্বাধিক পঠিত
ইউএনজিএ’র সভাপতি হিসেবে কী সুবিধা পাবেন খলিলুর রহমান, দায়িত্ব কী  
ইউএনজিএ’র সভাপতি হিসেবে কী সুবিধা পাবেন খলিলুর রহমান, দায়িত্ব কী  
করদাতাদের জন্য ‘মাস্টারপ্ল্যান’, ২০৩১ পর্যন্ত করমুক্ত আয়ের সীমা কত হচ্ছে জানুন
করদাতাদের জন্য ‘মাস্টারপ্ল্যান’, ২০৩১ পর্যন্ত করমুক্ত আয়ের সীমা কত হচ্ছে জানুন
খাবার মুখে দেওয়ার সময় স্বাস্থ্যমন্ত্রীর চামচে ফুঁ দেওয়া লোকটি কে
খাবার মুখে দেওয়ার সময় স্বাস্থ্যমন্ত্রীর চামচে ফুঁ দেওয়া লোকটি কে
ইউনিটপ্রতি কত বাড়লো বিদ্যুতের দাম
ইউনিটপ্রতি কত বাড়লো বিদ্যুতের দাম
বাড়লো বিদ্যুতের দাম
বাড়লো বিদ্যুতের দাম