স্বদেশীদের ভোট না পাওয়ার আশঙ্কা হ্যামট্র্যাকের বাংলাদেশি মেয়র প্রার্থীর

ব্রজেশ উপাধ্যায়, ওয়াশিংটন
০৩ নভেম্বর ২০১৭, ১৫:২৮আপডেট : ০৩ নভেম্বর ২০১৭, ১৫:৩১

যুক্তরাষ্ট্রের মিশিগানে ডেট্রয়েটের কাছে একটি ছোট্ট শহর হ্যামট্র্যাকের মেয়র নির্বাচনে বাংলাদেশি বংশোদ্ভূত মার্কিন ভোটাররা স্বদেশী প্রার্থী মোহাম্মদ হাসানকে ভোট দেবেন না বলে আশঙ্কা করা হচ্ছে। নির্বাচনি প্রচারণার শুরুতে বাংলাদেশি এই প্রার্থী বড় ব্যবধানে জয়লাভের প্রত্যাশা করলেও এখন বলছেন লড়াই হবে হাড্ডাহাড্ডি। কারণ অনেক বাংলাদেশিই তাকে ভোট দেবেন না।

হ্যামট্র্যাকের বাংলাদেশি মেয়র প্রার্থী মোহাম্মদ হাসান
মোহাম্মদ হাসান তিনবারের নির্বাচিত মেয়র কারেন মাজেভস্কির বিরুদ্ধে প্রার্থী হয়েছেন। তিনি নির্বাচিত হলে হ্যামট্র্যাকের প্রথম মুসলিম মেয়র হবেন। একই সঙ্গে প্রথম বাংলাদেশি হিসেবেও শহরটির মেয়র হবেন তিনি।
৭ নভেম্বর মেয়র নির্বাচনের ভোট গ্রহণ করা হবে। তবে এরই মধ্যে আগাম ভোট গ্রহণ শুরু হয়ে গেছে।
কয়েক সপ্তাহ আগেও হাসান নির্বাচনে জয়ের ব্যাপারে ৬০:৪০ অনুপাতে আশাবাদী ছিলেন। কিন্তু এখন তিনি মনে করেন, ভোটের লড়াই হবে হাড্ডাহাড্ডি। তিনি জানান, বাংলাদেশের বিভিন্ন রাজনৈতিক দলের প্রতি মানুষের সমর্থন হ্যামট্র্যাকের রাজনীতিকেও প্রভাবিত করছে।
হাসান বলেন, আমি আশঙ্কা করছি বাংলাদেশিদের প্রায় ৪০ শতাংশই আমাকে ভোট দেবেন না। কারণ তারা আমাকে আওয়ামী লীগ ও প্রধানমন্ত্রী শেখ হাসিনার সমর্থক হিসেবে মনে করে। আমি চট্টগ্রামের মানুষ, এটিও একটি বড় কারণ।
গত বছর প্রধানমন্ত্রী শেখ হাসিনার সঙ্গে হাসানের সাক্ষাৎ করার সমালোচনা করেছেন স্থানীয় বাংলাদেশিরা।
হ্যামট্র্যাক ও আশপাশের এলাকার বাংলাদেশি কমিউনিটির অনেক মানুষই বিএনপি ও জামায়াতে ইসলামির সমর্থক। তারা মেয়র মাজেভস্কিকে সমর্থন জানাচ্ছেন।
মেয়র প্রার্থী বলেন, ‘আমি আস্থার সঙ্গে বলতে পারি বাংলাদেশি যত হিন্দু এখানে আছেন তারা সবাই আমাকে ভোট দেবেন।’ তিনি জানান, শহরে বসবাসরত ইয়েমেনি সম্প্রদায়ের ভোট নিজের পক্ষে নিয়ে আসার চেষ্টা করছেন।
হ্যামট্র্যাকের কাউন্সিলে মুসলিমদের সংখ্যাই বেশি। যুক্তরাষ্ট্রের মধ্যে প্রথম মুসলিম সংখ্যাগরিষ্ঠ কাউন্সিল এটি। ছয় সদস্যের কাউন্সিলের তিন জন মুসলিম কাউন্সিলর রয়েছেন। এছাড়া শহরটির প্রায় ৪৫ শতাংশ বাসিন্দা অভিবাসী। যাদের বেশির ভাগ এসেছেন বাংলাদেশ ও ইয়েমেন থেকে।
প্রচারণার কৌশল হিসেবে হাসান বলেন, আমরা সিদ্ধান্ত নিয়েছি বাংলাদেশি ছাড়াও সব সম্প্রদায়ের মানুষের বাড়ি বাড়ি গিয়ে সমর্থন চাওয়ার জন্য। অনেক ইয়েমেনি নারী আমার জন্য প্রচারণার চালাচ্ছেন। যদি সবাই আমাকে ভোট দেয় তাহলে আমার জিতে যাওয়ার যথেষ্ট সম্ভাবনা রয়েছে।
চট্টগ্রাম বিশ্ববিদ্যালয়ে ফলিত গণিত বিদ্যায় মাস্টার্স পাস করার পর ১৯৯৪ সালে যুক্তরাষ্ট্রে আসেন হাসান। এরপর থেকেই তিনি অটো শিল্পে কাজ করছেন।
বাংলাদেশি এই মেয়র প্রার্থী জানান, রাজনীতি তার রক্তের সঙ্গে মিশে রয়েছে। তিনি বড় হয়েছেন বাবার ইউনিয়ন পরিষদ নির্বাচনে অংশগ্রহণ ও জয় দেখে দেখে। হাসানের গ্রামের চট্টগ্রামের চন্দনাইশে।
হাসান বলেন, ‘চট্টগ্রামে আমি গণিত সমিতি’র সহসভাপতি নির্বাচিত হয়েছিলাম। ওই সময় তা ছিল বড় বিষয়।’
কিন্তু এখন তিনি নির্বাচনে নেমেছেন টানা তিনবারের নির্বাচিত মেয়রের বিরুদ্ধে। পোল্যান্ড বংশোদ্ভূত নারী মাজেভস্কি ২০০৫ সালে প্রথমবার মেয়র নির্বাচিত হন। এরপর ২০০৯ ও ২০১৩ সালে পুনরায় নির্বাচিত হয়েছেন। মাজেভস্কি মুসলিম সম্প্রদায়কে সমর্থন করে আসছেন। এমনকি মসজিদে মাইকে আজান দেওয়া নিয়ে স্থানীয়দের সমালোচনার সময়ও মুসলমানদের পাশে ছিলেন এই মেয়র। এবারের নির্বাচনে তিনি প্রভাবশালী আরব আমেরিকান পলিটিক্যাল অ্যাকশন কমিটির সমর্থন পেয়েছেন।

/এএ/
সম্পর্কিত
কুয়েত ও বাহরাইনে হামলার পক্ষে যুক্তি তুলে ধরে যা বললেন আরাঘচি
ইরাকে অস্ত্র জমা দেওয়ার ঘোষণা ইরানপন্থি দুই মিলিশিয়া গোষ্ঠীর
চট্টগ্রামে ৬০ কোটি টাকায় আনা জাহাজে মার্কিন নিষেধাজ্ঞা, বেকায়দায় আমদানিকারক
সর্বশেষ খবর
ড্রোন কিনতে ২০০০ বিলিয়ন রুপি ব্যয়ের পরিকল্পনা ভারতের
ড্রোন কিনতে ২০০০ বিলিয়ন রুপি ব্যয়ের পরিকল্পনা ভারতের
কুমিল্লায় এক শিশুকে ধর্ষণ ও আরেক শিশুকে ধর্ষণচেষ্টার অভিযোগ
কুমিল্লায় এক শিশুকে ধর্ষণ ও আরেক শিশুকে ধর্ষণচেষ্টার অভিযোগ
টিভিতে আজকের খেলা ( ৪ জুন, ২০২৬)
টিভিতে আজকের খেলা ( ৪ জুন, ২০২৬)
বিএনপির কর্মী খুন, জামায়াত নেতাসহ ১২ জনের বাড়িতে হামলা-ভাঙচুর
বিএনপির কর্মী খুন, জামায়াত নেতাসহ ১২ জনের বাড়িতে হামলা-ভাঙচুর
সর্বাধিক পঠিত
ইউএনজিএ’র সভাপতি হিসেবে কী সুবিধা পাবেন খলিলুর রহমান, দায়িত্ব কী  
ইউএনজিএ’র সভাপতি হিসেবে কী সুবিধা পাবেন খলিলুর রহমান, দায়িত্ব কী  
করদাতাদের জন্য ‘মাস্টারপ্ল্যান’, ২০৩১ পর্যন্ত করমুক্ত আয়ের সীমা কত হচ্ছে জানুন
করদাতাদের জন্য ‘মাস্টারপ্ল্যান’, ২০৩১ পর্যন্ত করমুক্ত আয়ের সীমা কত হচ্ছে জানুন
খাবার মুখে দেওয়ার সময় স্বাস্থ্যমন্ত্রীর চামচে ফুঁ দেওয়া লোকটি কে
খাবার মুখে দেওয়ার সময় স্বাস্থ্যমন্ত্রীর চামচে ফুঁ দেওয়া লোকটি কে
চট্টগ্রামে ৬০ কোটি টাকায় আনা জাহাজে মার্কিন নিষেধাজ্ঞা, বেকায়দায় আমদানিকারক
চট্টগ্রামে ৬০ কোটি টাকায় আনা জাহাজে মার্কিন নিষেধাজ্ঞা, বেকায়দায় আমদানিকারক
ইউনিটপ্রতি কত বাড়লো বিদ্যুতের দাম
ইউনিটপ্রতি কত বাড়লো বিদ্যুতের দাম