পররাষ্ট্রনীতি বিষয়ে সৌদি আরবকে সতর্ক হতে বললেন টিলারসন

বিদেশ ডেস্ক
০৯ ডিসেম্বর ২০১৭, ১৯:০২আপডেট : ০৯ ডিসেম্বর ২০১৭, ১৯:০৬

মার্কিন পররাষ্ট্রমন্ত্রী রেক্স টিলারসন সৌদি আরবকে দেশটির পররাষ্ট্রনীতির বিষয়ে সতর্ক হওয়ার আহ্বান জানিয়েছেন। তিনি বলেছেন, পররাষ্ট্র বিষয়ক পদক্ষেপগুলো আরও পর্যালোচনা করে নেওয়া উচিত।

রেক্স টিলারসন

প্যারিস সফররত রেক্স টিলারসন বলেন, কাতারের সঙ্গে সৌদি আরবের সম্পর্কের প্রতি শ্রদ্ধা রেখেই বলছি তারা যেভাবে ইয়েমেনে যুদ্ধ করছে, লেবাননে যে পরিস্থিতি সৃষ্টি হয়েছে তাতে করে তাদেরকে পরিমিত ও চিন্তা-ভাবনা করে পদক্ষেপ নেওয়ার আহ্বান জানাচ্ছি। এসব পদক্ষেপের প্রতিক্রিয়া তাদের মাথায় রাখা উচিত।

ইয়েমেনের বিরুদ্ধে আরোপিত সৌদি জোটের অবরোধ সম্পূর্ণ প্রত্যাহার করারও আহ্বান জানান টিলারসন।

সৌদি নেতৃত্বাধীন জোট ইয়েমেনে ইরান সমর্থিত হুথি বিদ্রোহীদের বিরুদ্ধে অভিযান পরিচালনা করছে। তিন বছর ধরে চলা এ যুদ্ধের কারণে ইয়েমেনে যে পরিস্থিতি তৈরি হয়েছে তাকে বিশ্বের সবচেয়ে বড় মানবিক সংকট আখ্যা দিয়েছে জাতিসংঘ। অথচ এ যুদ্ধেই এতোদিন সৌদি জোটকে বিমান হামলা পরিচালনা, গোয়েন্দা সহায়তাসহ বিভিন্ন ধরনের সহযোগিতা দিয়ে আসছে যুক্তরাষ্ট্র। ইয়েমেনের কথিত জঙ্গি আস্তানাগুলো লক্ষ্য করে ড্রোন হামলাও চালিয়ে যাচ্ছে দেশটি। কিন্তু সম্প্রতি জেরুজালেমকে ইসরায়েলের রাজধানী হিসেবে যুক্তরাষ্ট্রের স্বীকৃতি প্রশ্নে সৌদি সরকার ও ট্রাম্পের মধ্যে টানাপড়েনের আভাস মিলেছে।  টিলারসনের এই মন্তব্যেও তা উঠে এসেছে।

এর আগে ইয়েমেনে সৌদি জোটের যুদ্ধ নিয়ে এর আগে মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পও নিজের ধৈর্য্য হারানোর কথা জানিয়েছিলেন। সূত্র: মিডল ইস্ট মনিটর।

 

/এএ/
সম্পর্কিত
কুয়েত ও বাহরাইনে হামলার পক্ষে যুক্তি তুলে ধরে যা বললেন আরাঘচি
ইরাকে অস্ত্র জমা দেওয়ার ঘোষণা ইরানপন্থি দুই মিলিশিয়া গোষ্ঠীর
বোফোর্ট দুর্গে ইসরায়েলি সেনাদের লক্ষ্য করে হিজবুল্লাহর হামলা
সর্বশেষ খবর
রাতে মেট্রোরেল চলাচলের সময় বাড়ছে
রাতে মেট্রোরেল চলাচলের সময় বাড়ছে
পঞ্চগড়ে ভাগনিকে সংঘবদ্ধ ধর্ষণ ও মামিকে ধর্ষণচেষ্টার অভিযোগে মামলা
পঞ্চগড়ে ভাগনিকে সংঘবদ্ধ ধর্ষণ ও মামিকে ধর্ষণচেষ্টার অভিযোগে মামলা
বাসায় ফিরে বিএনপি সরকারকে ধন্যবাদ জানালেন আ.লীগের আইভী
বাসায় ফিরে বিএনপি সরকারকে ধন্যবাদ জানালেন আ.লীগের আইভী
বিদ্যুতের দাম বাড়ায় শিল্প ও জ্বালানি খাতে উৎপাদন ব্যয় বাড়বে
বিদ্যুতের দাম বাড়ায় শিল্প ও জ্বালানি খাতে উৎপাদন ব্যয় বাড়বে
সর্বাধিক পঠিত
ইউএনজিএ’র সভাপতি হিসেবে কী সুবিধা পাবেন খলিলুর রহমান, দায়িত্ব কী  
ইউএনজিএ’র সভাপতি হিসেবে কী সুবিধা পাবেন খলিলুর রহমান, দায়িত্ব কী  
করদাতাদের জন্য ‘মাস্টারপ্ল্যান’, ২০৩১ পর্যন্ত করমুক্ত আয়ের সীমা কত হচ্ছে জানুন
করদাতাদের জন্য ‘মাস্টারপ্ল্যান’, ২০৩১ পর্যন্ত করমুক্ত আয়ের সীমা কত হচ্ছে জানুন
খাবার মুখে দেওয়ার সময় স্বাস্থ্যমন্ত্রীর চামচে ফুঁ দেওয়া লোকটি কে
খাবার মুখে দেওয়ার সময় স্বাস্থ্যমন্ত্রীর চামচে ফুঁ দেওয়া লোকটি কে
ইউনিটপ্রতি কত বাড়লো বিদ্যুতের দাম
ইউনিটপ্রতি কত বাড়লো বিদ্যুতের দাম
বাড়লো বিদ্যুতের দাম
বাড়লো বিদ্যুতের দাম