‘ট্রাম্প নয়, কিমের মানসিক স্বাস্থ্য নিয়ে উদ্বিগ্ন হওয়া উচিত’

বিদেশ ডেস্ক
০৪ জানুয়ারি ২০১৮, ১৩:০৭আপডেট : ০৪ জানুয়ারি ২০১৮, ১৩:০৯

ডোনাল্ড ট্রাম্প নয়, উত্তর কোরিয়ার নেতা কিম জং উনের মানসিক স্বাস্থ্য নিয়ে আমেরিকানদের উদ্বিগ্ন হওয়া উচিত বলে জানিয়েছে মার্কিন প্রেসিডেন্টের কার্যালয় হোয়াইট হাউস। বুধবার পারমাণবিক সুইচ নিয়ে ট্রাম্পের বক্তব্যকে সমর্থন করে এই মন্তব্য করে হোয়াইট হাউস।

ডোনাল্ড ট্রাম্প ও কিম জং উন

মঙ্গলবার ডোনাল্ড ট্রাম্প উত্তর কোরীয় নেতা কিমের ইংরেজি নতুন বছরের ভাষণের জবাব দেন। কিম হুঁশিয়ারি জানিয়ে বলেছিলেন, তার টেবিলে পারমাণবিক বোমার সুইচ রয়েছে। কিমের এই বক্তব্যের জবাবে ট্রাম্প বলেন, আমার আরও পারমাণবিক সুইচ রয়েছে এবং তার চেয়ে আমার সুইচ অনেক বেশি শক্তিশালী। আমার সুইচ কাজ করে!।

ট্রাম্পের এই টুইটের পর সমালোচনা শুরু হয় যুক্তরাষ্ট্রে। বিশেষ করে ডেমোক্র্যাট শিবির এবং সাবেক ভাইস প্রেসিডেন্ট জো বিডেন এটাকে বিপজ্জনক দাম্ভিকতা বলে উল্লেখ করেন।

বুধবার নিয়মিত সংবাদ ব্রিফিংয়ে সাংবাদিকরা জানতে চান, আমেরিকানদের কি ট্রাম্পের মানসিক স্বাস্থ্য নিয়ে উদ্বিগ্ন হওয়া উচিত? জবাবে হোয়াইট হাউসের মুখপাত্র সারাহ স্যান্ডার্স বলেন, এই দেশের প্রেসিডেন্ট ও জনগণের উচিত উত্তর কোরীয় নেতার মানসিক স্বাস্থ্য নিয়ে উদ্বিগ্ন হওয়া উচিত।

সারাহ আরও বলেন, তিনি (কিম) বারবার হুমকি দিচ্ছেন। বছরের পর বছর ধরে তিনি ক্ষেপণাস্ত্র পরীক্ষা করছেন। এবং আমাদের প্রেসিডেন্ট হলেন এমন যিনি নিজের মাথা নত করবেন না ও দুর্বল হবে না। তিনি যা প্রতিশ্রুতি দিয়েছেন তা পূর্ণ করছেন এবং আমেরিকার জনগণকে রক্ষায় অবস্থান নিয়েছেন। সূত্র: রয়টার্স।

 

/এএ/
সম্পর্কিত
কুয়েত ও বাহরাইনে হামলার পক্ষে যুক্তি তুলে ধরে যা বললেন আরাঘচি
ইরাকে অস্ত্র জমা দেওয়ার ঘোষণা ইরানপন্থি দুই মিলিশিয়া গোষ্ঠীর
মমতার বিরুদ্ধে বিদ্রোহে সফল ঋতব্রত, নেপথ্যে কী
সর্বশেষ খবর
বিএনপির কর্মী খুন, জামায়াত নেতাসহ ১২ জনের বাড়িতে হামলা-ভাঙচুর
বিএনপির কর্মী খুন, জামায়াত নেতাসহ ১২ জনের বাড়িতে হামলা-ভাঙচুর
মন্ত্রিত্ব ছাড়া দীপেন দেওয়ান লিখলেন ‘বিএনপি আমার শেষ ঠিকানা’
মন্ত্রিত্ব ছাড়া দীপেন দেওয়ান লিখলেন ‘বিএনপি আমার শেষ ঠিকানা’
গৃহবধূকে ধর্ষণ, ছাত্রদল নেতা গ্রেফতার
গৃহবধূকে ধর্ষণ, ছাত্রদল নেতা গ্রেফতার
রাতে মেট্রোরেল চলাচলের সময় বাড়ছে
রাতে মেট্রোরেল চলাচলের সময় বাড়ছে
সর্বাধিক পঠিত
ইউএনজিএ’র সভাপতি হিসেবে কী সুবিধা পাবেন খলিলুর রহমান, দায়িত্ব কী  
ইউএনজিএ’র সভাপতি হিসেবে কী সুবিধা পাবেন খলিলুর রহমান, দায়িত্ব কী  
করদাতাদের জন্য ‘মাস্টারপ্ল্যান’, ২০৩১ পর্যন্ত করমুক্ত আয়ের সীমা কত হচ্ছে জানুন
করদাতাদের জন্য ‘মাস্টারপ্ল্যান’, ২০৩১ পর্যন্ত করমুক্ত আয়ের সীমা কত হচ্ছে জানুন
খাবার মুখে দেওয়ার সময় স্বাস্থ্যমন্ত্রীর চামচে ফুঁ দেওয়া লোকটি কে
খাবার মুখে দেওয়ার সময় স্বাস্থ্যমন্ত্রীর চামচে ফুঁ দেওয়া লোকটি কে
ইউনিটপ্রতি কত বাড়লো বিদ্যুতের দাম
ইউনিটপ্রতি কত বাড়লো বিদ্যুতের দাম
বাড়লো বিদ্যুতের দাম
বাড়লো বিদ্যুতের দাম