ফেসবুকের নিউজ ফিডে পরিবর্তন, গুরুত্ব পাবে পরিবার ও বন্ধুরা

বিদেশ ডেস্ক
১২ জানুয়ারি ২০১৮, ১১:৪১আপডেট : ১২ জানুয়ারি ২০১৮, ১৪:৩১

বিশ্বের সর্বাধিক জনপ্রিয় সামাজিক যোগাযোগ মাধ্যম ফেসবুক নিউজ ফিডে বড় ধরনের পরিবর্তন আনার ঘোষণা দিয়েছে। বৃহস্পতিবার প্রতিষ্ঠানটি জানিয়েছে, এখন থেকে সংবাদ, সেলিব্রেটি ও পেজের চেয়ে বন্ধু ও পরিবারের সদস্যদের পোস্টকে অগ্রাধিকার দিয়ে তা ব্যবহারকারীর ওয়ালে দেখানো হবে। ধারণা করা হচ্ছে, এতে এই মাধ্যমে মানুষ আগের চেয়ে কম সময় ব্যয় করবে।

ফেসবুকের নিউজ ফিডে পরিবর্তন, গুরুত্ব পাবে পরিবার ও বন্ধুরা

ফেসবুকের নিউজ ফিড ব্যবস্থাপক জন হেজেমান জানান, পোস্টের অগ্রাধিকারে এই পরিবর্তনের ফলে সামাজিক মিথষ্ক্রিয়া ও সম্পর্ক বাড়বে। তিনি বলেন, এটা বড় ধরনের পরিবর্তন। মানুষ ফেসবুকে কম সময় ব্যয় করবে সত্যি কিন্তু আমরা এতে আনন্দিত। কারণ এর ফলে মানুষ এই সময়টুকু গুরুত্বপূর্ণ কাজে ব্যয় করতে পারবেন। শেষ পর্যন্ত তা আমাদের ব্যবসার জন্যই ভালো হবে।

এই বিষয়ের ব্যাখ্যা দিতে হেজেমান উদাহরণ দিয়ে জানান, ধরুন পরিবারের একজন সদস্য একটি ভিডিও পোস্ট করলেন। যা কোনও সেলিব্রেটি বা প্রিয় রেস্তোরাঁর পোস্টের চেয়ে বেশি আকৃষ্ট করতে পারবে।

ফেসবুক কর্মকর্তা বলেন, আমরা মনে করি নিষ্ক্রিয় বিষয়বস্তুর চেয়ে মানুষের মিথষ্ক্রিয়া বেশি গুরুত্বপূর্ণ। এ পর্যন্ত যতগুলো আপডেট আমরা করেছি এটা সবচেয়ে গুরুত্বপূর্ণ।

ফেসবুকের সহ-প্রতিষ্ঠাতা ও প্রধান নির্বাহী কর্মকর্তা মার্ক জাকারবার্গ বলে আসছেন, মানুষকে একত্রিত করা ও বাস্তব পৃথিবীতে সমাজকে শক্তিশালী তাদের সবচেয়ে অগ্রাধিকার।

‘নিউজ ফিড র‍্যাংকিং আপডেট’ আসন্ন সপ্তাহে বিশ্বব্যাপী কার্যকর হবে। এ বিষয়ে জাকারবার্গ ফেসবুক পেজে লিখেছেন, আমরা যখন এটা চালু করব আপনারা নিউজ ফিডে বাণিজ্যিক, পণ্য ও সংবাদমাধ্যমের পোস্ট অনেক কম দেখতে পাবেন। এছাড়া যেসব পাবলিক কনটেন্ট আপনারা পাবেন তাও হবে একই মানের। তা যেন মানুষের মধ্যে অর্থবহ মিথষ্ক্রিয়া সৃষ্টিতে অনুপ্রেরণা জোগায়।

২০১৬ সালে মার্কিন নির্বাচনে রুশ হস্তক্ষেপের পর ভুয়া খবর প্রচারের জন্য ফেসবুক, গুগল ও টুইটারের বিরুদ্ধে সমালোচনার ঝড় ওঠে। ফেসবুক এই সমস্যা মোকাবিলায় বেশ কিছু পরিবর্তন এনেছে।

হেজেমান জানান, বাজে বিষয়বস্তু কমাতে আমরা অনেক কাজ করছি। এই আপডেট মানুষের কাছে যা মূল্যবান তা তুলে ধরার চেষ্টা।

গবেষণা প্রতিবেদনের কথা তুলে ধরে এই কর্মকর্তা জানান, সংবাদমাধ্যমের প্রবন্ধ বা অন্যের শেয়ার করা ভিডিও দেখার চেয়ে প্রিয় মানুষের সঙ্গে আদান-প্রদান যে কারও ভালো থাকার জন্য জরুরি। বলেন, সবচেয়ে অর্থবহ বিষয় নির্ধারণের জন্য কোনও নির্দিষ্ট মানদণ্ড নেই। কিন্তু আমরা চেষ্টা করছি যা সবচেয়ে ভালো প্রতিনিধিত্ব তা করে তুলে ধরার। সূত্র: এএফপি।

/এএ/
সম্পর্কিত
ট্রাম্প ও নেতানিয়াহু কি এখন দুই পথের পথিক?
ইরানে বিভেদ সৃষ্টির চেষ্টা করছে যুক্তরাষ্ট্র-ইসরায়েল: খামেনি
যুদ্ধবিরোধী প্রস্তাব পাসের পর এবার কী ঘটবে ইরানে
সর্বশেষ খবর
শেষ মুহূর্তেও একে অপরকে শক্ত করে জড়িয়ে ধরেছিলেন তারা
শেষ মুহূর্তেও একে অপরকে শক্ত করে জড়িয়ে ধরেছিলেন তারা
ছোট ছেলে শ্বশুরবাড়ি, বড় ছেলের ঘরের মেঝে খুঁড়ে মায়ের লাশ উদ্ধার
ছোট ছেলে শ্বশুরবাড়ি, বড় ছেলের ঘরের মেঝে খুঁড়ে মায়ের লাশ উদ্ধার
‘শাহজালালে হাজিদের লাগেজ কেটে চুরির অভিযোগ সঠিক নয়’
‘শাহজালালে হাজিদের লাগেজ কেটে চুরির অভিযোগ সঠিক নয়’
৩০০ ফিটে প্রাইভেটকারের ধাক্কায় চীনা নাগরিকের মৃত্যু
৩০০ ফিটে প্রাইভেটকারের ধাক্কায় চীনা নাগরিকের মৃত্যু
সর্বাধিক পঠিত
চট্টগ্রামে ৬০ কোটি টাকায় আনা জাহাজে মার্কিন নিষেধাজ্ঞা, বেকায়দায় আমদানিকারক
চট্টগ্রামে ৬০ কোটি টাকায় আনা জাহাজে মার্কিন নিষেধাজ্ঞা, বেকায়দায় আমদানিকারক
অস্ট্রেলিয়ার বিপক্ষে প্রথম দুই ওয়ানডের দল ঘোষণা বাংলাদেশের
অস্ট্রেলিয়ার বিপক্ষে প্রথম দুই ওয়ানডের দল ঘোষণা বাংলাদেশের
তৃতীয় বিয়ের পিঁড়িতে বসতে যাচ্ছেন আমির খান
তৃতীয় বিয়ের পিঁড়িতে বসতে যাচ্ছেন আমির খান
ঢাকা-চট্টগ্রাম মহাসড়ক অবরোধ
ঢাকা-চট্টগ্রাম মহাসড়ক অবরোধ
হতাশা থেকে আত্মহত্যা বাংলাদেশ ব্যাংকের অতিরিক্ত পরিচালকের, ধারণা পুলিশের
হতাশা থেকে আত্মহত্যা বাংলাদেশ ব্যাংকের অতিরিক্ত পরিচালকের, ধারণা পুলিশের