অভিবাসীদের নিয়ে বিতর্কিত মন্তব্যে তোপের মুখে ট্রাম্প

বিদেশ ডেস্ক
১২ জানুয়ারি ২০১৮, ১৬:৩৯আপডেট : ১২ জানুয়ারি ২০১৮, ১৬:৪১

অভিবাসীদের নিয়ে হোয়াইট হাউসের ওভাল অফিসে বিতর্কিত মন্তব্যের জের ধরে সমালোচনার মুখে পড়েছেন মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প। বৃহস্পতিবার মার্কিন আইনপ্রণেতাদের সামনে এই বিতর্কিত মন্তব্য করেন বলে জানিয়েছে দেশটির সংবাদমাধ্যম।

ডোনাল্ড ট্রাম্প

ব্রিটিশ সংবাদমাধ্যম বিবিসি জানায়, অভিবাসন নিয়ে একটি চুক্তির বিষয়ে আইনপ্রণেতাদের সঙ্গে কথা বলছিলেন ট্রাম্প। মার্কিন আইনপ্রণেতারা কয়েকটি দেশের নাগরিকদের বিশেষ সুরক্ষা ভিসা বহাল রাখার কথা বলেন। এ সময় ট্রাম্প পাল্টা প্রশ্ন করে বিতর্কিত ওই মন্তব্য করেন। ট্রাম্প মূলত হাইতি, এল সালভাদর ও আফ্রিকার কয়েকটি দেশকে গালি দিয়ে কথা বলেন।

ট্রাম্পের এই বিতর্কিত মন্তব্যের বিষয়টি অস্বীকার করে কোনও বক্তব্য দেয়নি হোয়াইট হাউস।

দ্য ন্যাশনাল অ্যাসোসিয়েশন ফর অ্যাডভান্সমেন্ট অব কালার্ড পিপল অভিযোগ করেছে, ট্রাম্প বর্ণবাদ ও বিদেশি আতঙ্কে গভীর থেকে গভীরে নিমজ্জিত হচ্ছেন।

মার্কিন কংগ্রেসের একমাত্র হাইতিয়ান-আমেরিকান সদস্য ও রিপাবলিকান মিয়া লাভ ট্রাম্পের মন্তব্যকে নির্দয়, বিভেদজনক উল্লেখ ক্ষমা চাওয়ার দাবি জানিয়েছেন।

ম্যারিল্যান্ডের ডেমোক্র্যাটিক দলের আইনপ্রণেতা টুইটে ক্ষমার অযোগ্য মন্তব্যের নিন্দা জানিয়েছেন।

আরেক ডেমোক্র্যাট আইনপ্রণেতা সেড্রিক রিচমন্ড বলেছেন, ট্রাম্পের এই মন্তব্য আবারও প্রমাণ করেছে  আমেরিকাকে মহান নয়, তিনি আমেরিকাকে আবারও শ্বেতাঙ্গ করতে চান।

/এএ/
সম্পর্কিত
কুয়েত ও বাহরাইনে হামলার পক্ষে যুক্তি তুলে ধরে যা বললেন আরাঘচি
ইরাকে অস্ত্র জমা দেওয়ার ঘোষণা ইরানপন্থি দুই মিলিশিয়া গোষ্ঠীর
চট্টগ্রামে ৬০ কোটি টাকায় আনা জাহাজে মার্কিন নিষেধাজ্ঞা, বেকায়দায় আমদানিকারক
সর্বশেষ খবর
কুমিল্লায় এক শিশুকে ধর্ষণ ও আরেক শিশুকে ধর্ষণচেষ্টার অভিযোগ
কুমিল্লায় এক শিশুকে ধর্ষণ ও আরেক শিশুকে ধর্ষণচেষ্টার অভিযোগ
টিভিতে আজকের খেলা ( ৪ জুন, ২০২৬)
টিভিতে আজকের খেলা ( ৪ জুন, ২০২৬)
বিএনপির কর্মী খুন, জামায়াত নেতাসহ ১২ জনের বাড়িতে হামলা-ভাঙচুর
বিএনপির কর্মী খুন, জামায়াত নেতাসহ ১২ জনের বাড়িতে হামলা-ভাঙচুর
মন্ত্রিত্ব ছাড়া দীপেন দেওয়ান লিখলেন ‘বিএনপি আমার শেষ ঠিকানা’
মন্ত্রিত্ব ছাড়া দীপেন দেওয়ান লিখলেন ‘বিএনপি আমার শেষ ঠিকানা’
সর্বাধিক পঠিত
ইউএনজিএ’র সভাপতি হিসেবে কী সুবিধা পাবেন খলিলুর রহমান, দায়িত্ব কী  
ইউএনজিএ’র সভাপতি হিসেবে কী সুবিধা পাবেন খলিলুর রহমান, দায়িত্ব কী  
করদাতাদের জন্য ‘মাস্টারপ্ল্যান’, ২০৩১ পর্যন্ত করমুক্ত আয়ের সীমা কত হচ্ছে জানুন
করদাতাদের জন্য ‘মাস্টারপ্ল্যান’, ২০৩১ পর্যন্ত করমুক্ত আয়ের সীমা কত হচ্ছে জানুন
খাবার মুখে দেওয়ার সময় স্বাস্থ্যমন্ত্রীর চামচে ফুঁ দেওয়া লোকটি কে
খাবার মুখে দেওয়ার সময় স্বাস্থ্যমন্ত্রীর চামচে ফুঁ দেওয়া লোকটি কে
ইউনিটপ্রতি কত বাড়লো বিদ্যুতের দাম
ইউনিটপ্রতি কত বাড়লো বিদ্যুতের দাম
বাড়লো বিদ্যুতের দাম
বাড়লো বিদ্যুতের দাম