‘সম্পর্ক’ গোপন রাখতে পর্নো তারকাকে ১ কোটি টাকা দেন ট্রাম্প!

বিদেশ ডেস্ক
১৩ জানুয়ারি ২০১৮, ১৭:০৮আপডেট : ১৩ জানুয়ারি ২০১৮, ১৭:১৩

মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প ১২ বছর আগে এক পর্নো তারকার সম্পর্কে জড়িয়ে ছিলেন এবং ২০১৬ সালে নির্বাচনের আগে এ বিষয়ে মুখ বন্ধ  রাখতে প্রায় এক কোটি সাত লাখ টাকা (১ লাখ ৩০ হাজার ডলার) দিয়েছেন। মার্কিন সংবাদমাধ্যম ওয়াল স্ট্রিট জার্নাল-এর খবরে এই দাবি করা হয়েছে। তবে স্টর্মি ডেনিয়েলস নামে অভিনয় করা ওই পর্নো তারকা, ট্রাম্পের আইনজীবী মাইকেল কোহেন ও হোয়াইট হাউসের পক্ষ থেকে বিষয়টি অস্বীকার করা হয়েছে।

মাইস্পেস অ্যাকাউন্টে পাওয়া ছবিতে ট্রাম্পের সঙ্গে স্টেফানি

শুক্রবার ওয়াল স্ট্রিট জার্নাল জানায়, ২০১৬ সালে নির্বাচনের চূড়ান্ত মুহূর্তের আগে ট্রাম্পের ব্যবসায়িক প্রতিষ্ঠানের দীর্ঘদিনের আইনজীবী মাইকেল কোহেনই সম্পর্ক গোপন রাখার জন্য স্টেফানি ক্লিফোর্ডকে এই অর্থ দেন।

প্রতিবেদনটিতে ওই ‘ঘটনা সম্পর্কে অবগত মানুষে’র সাক্ষাৎকারের বরাত দিয়ে এই অভিযোগ তোলা হয়েছে। তবে গোপন রাখতে হয়ে স্টেফানি অর্থগ্রহণ করেছেন বলে কোনও নথি হাজির করা হয়নি। এতে বলা হয়েছে, ২০০৬ সালে স্টেফানির সঙ্গে ট্রাম্পের শারীরিক সম্পর্ক ছিল। এক বছর পর ট্রাম্প মেলানিয়াকে বিয়ে করেন।

মাইকেল কোহেন অর্থ দেওয়ার বিষয়টি অস্বীকার করেছেন। এক বিবৃতিতে স্টেফানি নিজেও এ অভিযোগের কথা অস্বীকার করেছেন।

হোয়াইট হাউসের এক কর্মকর্তা বিষয়টিকে পুরনো এবং নতুন করে সামনে আনা হয়েছে বলে জানিয়েছেন।

স্টেফানির মাইস্পেস অ্যাকাউন্টের একটি ছবিতে তার সঙ্গে ট্রাম্প রয়েছেন বলে দেখা যায়। ছবিটি ২০০৬ সালের জুলাই মাসে তোলা হয়েছে বলে ধারণা করা হচ্ছে।

এর আগে নির্বাচনের শেষ দিকে স্টেফানি একটি টেলিভিশনে গুড মর্নিং আমেরিকাতে উপস্থিত হয়ে ট্রাম্পের সঙ্গে সম্পর্কের কথা বলেন দাবি উঠে। ওই সময় ট্রাম্পের বিরুদ্ধে একাধিক নারী যৌন হয়রানি ও হামলার অভিযোগ এনেছিলেন। ওই সময় ট্রাম্পের প্রচারণা শিবিরের এক মুখপাত্র দুজনের মধ্যে সম্পর্কের কথা অস্বীকার করেছিলেন এবং স্টেফানি এ ধরনের কোনও অনুষ্ঠানে উপস্থিত হননি বলে দাবি করেন। সূত্র: গার্ডিয়ান।

 

/এএ/
সম্পর্কিত
কুয়েত ও বাহরাইনে হামলার পক্ষে যুক্তি তুলে ধরে যা বললেন আরাঘচি
ইরাকে অস্ত্র জমা দেওয়ার ঘোষণা ইরানপন্থি দুই মিলিশিয়া গোষ্ঠীর
দিনের গুরুত্বপূর্ণ আন্তর্জাতিক খবর
সর্বশেষ খবর
টিভিতে আজকের খেলা ( ৪ জুন, ২০২৬)
টিভিতে আজকের খেলা ( ৪ জুন, ২০২৬)
বিএনপির কর্মী খুন, জামায়াত নেতাসহ ১২ জনের বাড়িতে হামলা-ভাঙচুর
বিএনপির কর্মী খুন, জামায়াত নেতাসহ ১২ জনের বাড়িতে হামলা-ভাঙচুর
মন্ত্রিত্ব ছাড়া দীপেন দেওয়ান লিখলেন ‘বিএনপি আমার শেষ ঠিকানা’
মন্ত্রিত্ব ছাড়া দীপেন দেওয়ান লিখলেন ‘বিএনপি আমার শেষ ঠিকানা’
গৃহবধূকে ধর্ষণ, ছাত্রদল নেতা গ্রেফতার
গৃহবধূকে ধর্ষণ, ছাত্রদল নেতা গ্রেফতার
সর্বাধিক পঠিত
ইউএনজিএ’র সভাপতি হিসেবে কী সুবিধা পাবেন খলিলুর রহমান, দায়িত্ব কী  
ইউএনজিএ’র সভাপতি হিসেবে কী সুবিধা পাবেন খলিলুর রহমান, দায়িত্ব কী  
করদাতাদের জন্য ‘মাস্টারপ্ল্যান’, ২০৩১ পর্যন্ত করমুক্ত আয়ের সীমা কত হচ্ছে জানুন
করদাতাদের জন্য ‘মাস্টারপ্ল্যান’, ২০৩১ পর্যন্ত করমুক্ত আয়ের সীমা কত হচ্ছে জানুন
খাবার মুখে দেওয়ার সময় স্বাস্থ্যমন্ত্রীর চামচে ফুঁ দেওয়া লোকটি কে
খাবার মুখে দেওয়ার সময় স্বাস্থ্যমন্ত্রীর চামচে ফুঁ দেওয়া লোকটি কে
ইউনিটপ্রতি কত বাড়লো বিদ্যুতের দাম
ইউনিটপ্রতি কত বাড়লো বিদ্যুতের দাম
বাড়লো বিদ্যুতের দাম
বাড়লো বিদ্যুতের দাম