আমি বর্ণবাদী নই: ট্রাম্প

বিদেশ ডেস্ক
১৫ জানুয়ারি ২০১৮, ১১:৫৭আপডেট : ১৫ জানুয়ারি ২০১৮, ১১:৫৯

হাইতি ও আফ্রিকার অভিবাসী নিয়ে বিতর্কিত মন্তব্য নিয়ে সমালোচনার মুখে থাকা মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প এবার দাবি করেছেন, তিনি বর্ণবাদী নন।

ডোনাল্ড ট্রাম্প

সাংবাদিকরা ট্রাম্পকে জিজ্ঞেস করেছিলেন যারা তাকে বর্ণবাদী মনে করেন তাদের প্রতি তার বক্তব্য কী হবে। ট্রাম্প বলেন, না না, আমি কোনও বর্ণবাদী নই। আপনি যত মানুষের সাক্ষাৎকার নিয়েছেন তাদের মধ্যে সবচেয়ে কম বর্ণবাদী ব্যক্তি আমি। এটা আমি আপনাকে বলতে পারি।

মার্কিন প্রেসিডেন্ট অভিবাসীদের নিয়ে বিতর্কিত ওই মন্তব্য করার কথাও অস্বীকার করেন। তিনি প্রশ্ন করেন, আপনারা কি একাধিক সিনেটর আমার মন্তব্য নিয়ে যা বলেছেন শুনেছেন? এই মন্তব্য করিনি।

বৃহস্পতিবার হোয়াইট হাউসের ওভাল অফিসে সর্বদলীয় কয়েকজন সিনেটরের সঙ্গে বৈঠকে ট্রাম্প আফ্রিকার ও হাইতি থেকে আসা অভিবাসীদের নিয়ে বিতর্কিত মন্তব্য করেন বলে সংবাদমাধ্যমে প্রকাশিত হয়। এরপরই সমালোচনার মুখে পড়েন ট্রাম্প।

হোয়াইট হাউসের পক্ষ থেকে ট্রাম্প এমন মন্তব্য করেননি বলে দাবি করা হয়নি। এ মন্তব্যের প্রেক্ষিতে ট্রাম্পের বিরুদ্ধে বর্ণবাদের অভিযোগ তুলেছেন জাতিসংঘ মানবাধিকার দফতরের মুখপাত্র রুপার্ট কলভিল। দ্য ন্যাশনাল অ্যাসোসিয়েশন ফর অ্যাডভান্সমেন্ট অব কালার্ড পিপল অভিযোগ করেছে, ট্রাম্প বর্ণবাদ ও বিদেশি আতঙ্কের গভীর থেকে গভীরে নিমজ্জিত হচ্ছেন। সূত্র: ফ্রান্স টুয়েন্টিফোর।

/এএ/
সম্পর্কিত
কুয়েত ও বাহরাইনে হামলার পক্ষে যুক্তি তুলে ধরে যা বললেন আরাঘচি
ইরাকে অস্ত্র জমা দেওয়ার ঘোষণা ইরানপন্থি দুই মিলিশিয়া গোষ্ঠীর
দিনের গুরুত্বপূর্ণ আন্তর্জাতিক খবর
সর্বশেষ খবর
কুমিল্লায় এক শিশুকে ধর্ষণ ও আরেক শিশুকে ধর্ষণচেষ্টার অভিযোগ
কুমিল্লায় এক শিশুকে ধর্ষণ ও আরেক শিশুকে ধর্ষণচেষ্টার অভিযোগ
টিভিতে আজকের খেলা ( ৪ জুন, ২০২৬)
টিভিতে আজকের খেলা ( ৪ জুন, ২০২৬)
বিএনপির কর্মী খুন, জামায়াত নেতাসহ ১২ জনের বাড়িতে হামলা-ভাঙচুর
বিএনপির কর্মী খুন, জামায়াত নেতাসহ ১২ জনের বাড়িতে হামলা-ভাঙচুর
মন্ত্রিত্ব ছাড়া দীপেন দেওয়ান লিখলেন ‘বিএনপি আমার শেষ ঠিকানা’
মন্ত্রিত্ব ছাড়া দীপেন দেওয়ান লিখলেন ‘বিএনপি আমার শেষ ঠিকানা’
সর্বাধিক পঠিত
ইউএনজিএ’র সভাপতি হিসেবে কী সুবিধা পাবেন খলিলুর রহমান, দায়িত্ব কী  
ইউএনজিএ’র সভাপতি হিসেবে কী সুবিধা পাবেন খলিলুর রহমান, দায়িত্ব কী  
করদাতাদের জন্য ‘মাস্টারপ্ল্যান’, ২০৩১ পর্যন্ত করমুক্ত আয়ের সীমা কত হচ্ছে জানুন
করদাতাদের জন্য ‘মাস্টারপ্ল্যান’, ২০৩১ পর্যন্ত করমুক্ত আয়ের সীমা কত হচ্ছে জানুন
খাবার মুখে দেওয়ার সময় স্বাস্থ্যমন্ত্রীর চামচে ফুঁ দেওয়া লোকটি কে
খাবার মুখে দেওয়ার সময় স্বাস্থ্যমন্ত্রীর চামচে ফুঁ দেওয়া লোকটি কে
ইউনিটপ্রতি কত বাড়লো বিদ্যুতের দাম
ইউনিটপ্রতি কত বাড়লো বিদ্যুতের দাম
বাড়লো বিদ্যুতের দাম
বাড়লো বিদ্যুতের দাম