সীমান্ত সুরক্ষায় জর্ডানকে ব্ল্যাক হক হেলিকপ্টার দিলো যুক্তরাষ্ট্র

বিদেশ ডেস্ক
২৯ জানুয়ারি ২০১৮, ১২:১৫আপডেট : ২৯ জানুয়ারি ২০১৮, ১২:৪১

সীমান্ত সুরক্ষা নিশ্চিত ও জঙ্গিদের বিরুদ্ধে লড়াই আরও শক্তিশালী করতে জর্ডানকে ব্ল্যাক হক হেলিকপ্টার সরবরাহ করেছে যুক্তরাষ্ট্র। জর্ডানকে দেওয়া সামরিক সহযোগিতার অংশ হিসেবে এটাই ছিল সর্বশেষ হেলিকপ্টার প্রদান। দেশটির র‍্যাপিড ডেপলয়মেন্ট ফোর্স এই হেলিকপ্টার ব্যবহার করবে।

যুক্তরাষ্ট্রের নির্মিত ব্ল্যাক হক হেলিকপ্টার

ব্রিটিশ বার্তা সংস্থা রয়টার্সের খবরে বলা হয়েছে, মার্কিন সেনা কর্মকর্তারা জানিয়েছেন যুক্তরাষ্ট্রের বিদেশি সামরিক সহযোগিতা গ্রহণকারী দেশগুলোর মধ্যে অন্যতম হচ্ছে জর্ডান। বৃহত্তর আঞ্চলিক কৌশলের অংশ হিসেবে জর্ডানের সামরিক শক্তি বৃদ্ধিতে সহযোগিতা করছে যুক্তরাষ্ট্র। সিরিয়ায় ইসলামিক স্টেটকে (আইএস) পরাজিত করলেও যুক্তরাষ্ট্র জানিয়েছে তারা দেশটি আপাতত ছাড়ছে না। সিরিয়ার উত্তর-পূর্বাঞ্চলে মার্কিন সেনারা অবস্থান করছে।

হেলিকপ্টার প্রদান অনুষ্ঠানের যুক্তরাষ্ট্রের সেন্ট্রাল কমান্ডের প্রধান জেনারেল জোসেফ ভোটেল এবং জর্ডানের চিফ অব স্টাফ জেনারেল মাহমুদ ফ্রেইহাট উপস্থিত ছিলেন।

জর্ডানে নিযুক্ত মার্কিন দূতাবাসের চার্জ দ্য অ্যাফেয়ার্স জানান, যুক্তরাষ্ট্রের কংগ্রেস ২০১৭ অর্থ বছরে জর্ডানের সেনাবাহিনীর জন্য ৪৭০ মিলিয়ন ডলার বরাদ্দ দিয়েছে। এই অর্থ দিয়ে জর্ডানের ১২টি ব্ল্যাক হক হেলিকপ্টার চালানোর জন্য পাইলট প্রশিক্ষণ, যন্ত্রাংশ, অস্ত্র ও হ্যাঙ্গার নির্মাণ করা হবে।

যুক্তরাষ্ট্রের আইএসবিরোধী জোটে আরব দেশগুলোর যে কয়টি দেশ অংশ নিয়েছে জর্ডান সেগুলোর একটি। সূত্র: মিডল ইস্ট মনিটর।

 

 

/এএ/
সম্পর্কিত
কুয়েত ও বাহরাইনে হামলার পক্ষে যুক্তি তুলে ধরে যা বললেন আরাঘচি
ইরাকে অস্ত্র জমা দেওয়ার ঘোষণা ইরানপন্থি দুই মিলিশিয়া গোষ্ঠীর
বোফোর্ট দুর্গে ইসরায়েলি সেনাদের লক্ষ্য করে হিজবুল্লাহর হামলা
সর্বশেষ খবর
মন্ত্রিত্ব ছাড়া দীপেন দেওয়ান লিখলেন ‘বিএনপি আমার শেষ ঠিকানা’
মন্ত্রিত্ব ছাড়া দীপেন দেওয়ান লিখলেন ‘বিএনপি আমার শেষ ঠিকানা’
গৃহবধূকে ধর্ষণ, ছাত্রদল নেতা গ্রেফতার
গৃহবধূকে ধর্ষণ, ছাত্রদল নেতা গ্রেফতার
রাতে মেট্রোরেল চলাচলের সময় বাড়ছে
রাতে মেট্রোরেল চলাচলের সময় বাড়ছে
পঞ্চগড়ে ভাগনিকে সংঘবদ্ধ ধর্ষণ ও মামিকে ধর্ষণচেষ্টার অভিযোগে মামলা
পঞ্চগড়ে ভাগনিকে সংঘবদ্ধ ধর্ষণ ও মামিকে ধর্ষণচেষ্টার অভিযোগে মামলা
সর্বাধিক পঠিত
ইউএনজিএ’র সভাপতি হিসেবে কী সুবিধা পাবেন খলিলুর রহমান, দায়িত্ব কী  
ইউএনজিএ’র সভাপতি হিসেবে কী সুবিধা পাবেন খলিলুর রহমান, দায়িত্ব কী  
করদাতাদের জন্য ‘মাস্টারপ্ল্যান’, ২০৩১ পর্যন্ত করমুক্ত আয়ের সীমা কত হচ্ছে জানুন
করদাতাদের জন্য ‘মাস্টারপ্ল্যান’, ২০৩১ পর্যন্ত করমুক্ত আয়ের সীমা কত হচ্ছে জানুন
খাবার মুখে দেওয়ার সময় স্বাস্থ্যমন্ত্রীর চামচে ফুঁ দেওয়া লোকটি কে
খাবার মুখে দেওয়ার সময় স্বাস্থ্যমন্ত্রীর চামচে ফুঁ দেওয়া লোকটি কে
ইউনিটপ্রতি কত বাড়লো বিদ্যুতের দাম
ইউনিটপ্রতি কত বাড়লো বিদ্যুতের দাম
বাড়লো বিদ্যুতের দাম
বাড়লো বিদ্যুতের দাম