আমি সুস্থির প্রতিভাবান, ভালো মানের খাবার খাই: ট্রাম্প

বিদেশ ডেস্ক
২৯ জানুয়ারি ২০১৮, ১৩:২১আপডেট : ২৯ জানুয়ারি ২০১৮, ১৩:২২

মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প তার মানসিক স্বাস্থ্য নিয়ে বিভিন্ন সমালোচনার প্রেক্ষিতে দাবি করেছেন, তিনি একজন সুস্থির প্রতিভাবান এবং নিয়মিত ভালো মানের খাবার খেয়ে থাকেন। ব্রিটেনের আইটিভিকে দেওয়া সাক্ষাৎকারে ট্রাম্প এ দাবি করেছেন। রবিবার সাক্ষাৎকারটি প্রচারিত হয়েছে। ব্রিটিশ বার্তা সংস্থা রয়টার্স এখবর জানিয়েছে।

ডোনাল্ড ট্রাম্প

আইটিভির পক্ষ থেকে ট্রাম্পের স্বাস্থ্য এবং অনেকে তাকে উন্মাদ ও শারীরিকভাবে অনুপযুক্ত বলে যে সমালোচনা করছেন সে বিষয়ে জানতে চাওয়া হয়েছিল। জবাবে ট্রাম্প বলেন, আমি একজন সুস্থির প্রতিভাবান।

আরেকটি প্রশ্নে ট্রাম্পের বার্গার ও কোমল পানীয় কোক পান করার বিষয়ে জানতে চাইলে তিনি বলেন, আমি ভালো খাবার খাই। সত্যিকার অর্থে বিশ্বের সেরা শেফদের কাছ থেকে অনেক খাবার আসে। আমি স্বাস্থ্যসম্মত খাবার খাই। মাঝে মাঝে আমি এসব খাবারও খাই। আমি মনে করি আসলেই আমি ভালোমতোই খাওয়া-দাওয়া করি।

সাক্ষাৎকারে ট্রাম্প জানিয়েছেন, মাঝে মধ্যেই তিনি বিছানায় শুয়ে থেকেও টুইট করেন। যদিও অনেক সময় তার হয়ে অন্যরা টুইট করেন। টুইটারে পোস্ট করার ব্যাপক প্রভাবের প্রশংসাও করেন তিনি। ট্রাম্প মনে করেন, ভুয়া খবরের যুগে সামাজিক মাধ্যমে যোগাযোগ করা অনেক গুরুত্বপূর্ণ।

মার্কিন প্রেসিডেন্ট নিয়মিতই টুইটার ব্যবহার করে বিভিন্ন নীতি ঘোষণা করেন। এমনকি আন্তর্জাতিক বিষয়াবলি বিশেষ করে উত্তর কোরিয়া সম্পর্কে টুইট করে নিজের অবস্থান জানান তিনি। রবিবার পর্যন্ত ট্রাম্পের টুইটার ফলোয়ার সংখ্যা ৪৭ দশমিক ২ মিলিয়ন।

ট্রাম্প বলেন, যদি যোগাযোগের এই মাধ্যম না থাকত তাহলে আমি নিজেকে রক্ষা করতে পারতাম না। অনেক ভুয়া খবর দেখি, অনেক বেশি খবর আছে যেগুলো মিথ্যা ও বানোয়াট।

পরিস্থিতিকে উন্মাতাল উল্লেখ করে ট্রাম্প জানান, বিশ্বের অনেক মানুষই তার টুইটের অপেক্ষায় থাকে। অনেক সময় তিনি নিজেই টুইট করে, কখনও বিছানায় শুয়ে শুয়েও টুইট করেন বলে জানান তিনি। ট্রাম্প বলেন, অনেক সময় বিছানায় থেকে, অনেক সময় নাস্তা বা মধ্যহ্নভোজের সময়। কিন্তু বেশিরভাগ সময় খুব ভোরে অথবা দুপুরে আমি যা চাই করতে পারি। কিন্তু দিনের বেলা আমি খুব ব্যস্ত থাকি, অনেক লম্বা সময়। আমি খুব ব্যস্ত।

মার্কিন প্রেসিডেন্টের যুক্তরাজ্য সফর বাতিলের জন্য প্রায় ১৮ লাখ মানুষ একটি আবেদনে স্বাক্ষর করলেও ট্রাম্প দাবি করেন, যুক্তরাজ্যে তিনি ভীষণ জনিপ্রয়। অনেকেই তাকে মেইল পাঠান।

 

 

/এএ/
সম্পর্কিত
কুয়েত ও বাহরাইনে হামলার পক্ষে যুক্তি তুলে ধরে যা বললেন আরাঘচি
ইরাকে অস্ত্র জমা দেওয়ার ঘোষণা ইরানপন্থি দুই মিলিশিয়া গোষ্ঠীর
দিনের গুরুত্বপূর্ণ আন্তর্জাতিক খবর
সর্বশেষ খবর
টিভিতে আজকের খেলা ( ৪ জুন, ২০২৬)
টিভিতে আজকের খেলা ( ৪ জুন, ২০২৬)
বিএনপির কর্মী খুন, জামায়াত নেতাসহ ১২ জনের বাড়িতে হামলা-ভাঙচুর
বিএনপির কর্মী খুন, জামায়াত নেতাসহ ১২ জনের বাড়িতে হামলা-ভাঙচুর
মন্ত্রিত্ব ছাড়া দীপেন দেওয়ান লিখলেন ‘বিএনপি আমার শেষ ঠিকানা’
মন্ত্রিত্ব ছাড়া দীপেন দেওয়ান লিখলেন ‘বিএনপি আমার শেষ ঠিকানা’
গৃহবধূকে ধর্ষণ, ছাত্রদল নেতা গ্রেফতার
গৃহবধূকে ধর্ষণ, ছাত্রদল নেতা গ্রেফতার
সর্বাধিক পঠিত
ইউএনজিএ’র সভাপতি হিসেবে কী সুবিধা পাবেন খলিলুর রহমান, দায়িত্ব কী  
ইউএনজিএ’র সভাপতি হিসেবে কী সুবিধা পাবেন খলিলুর রহমান, দায়িত্ব কী  
করদাতাদের জন্য ‘মাস্টারপ্ল্যান’, ২০৩১ পর্যন্ত করমুক্ত আয়ের সীমা কত হচ্ছে জানুন
করদাতাদের জন্য ‘মাস্টারপ্ল্যান’, ২০৩১ পর্যন্ত করমুক্ত আয়ের সীমা কত হচ্ছে জানুন
খাবার মুখে দেওয়ার সময় স্বাস্থ্যমন্ত্রীর চামচে ফুঁ দেওয়া লোকটি কে
খাবার মুখে দেওয়ার সময় স্বাস্থ্যমন্ত্রীর চামচে ফুঁ দেওয়া লোকটি কে
ইউনিটপ্রতি কত বাড়লো বিদ্যুতের দাম
ইউনিটপ্রতি কত বাড়লো বিদ্যুতের দাম
বাড়লো বিদ্যুতের দাম
বাড়লো বিদ্যুতের দাম