সিরিয়ার মানবিজ থেকে সেনা প্রত্যাহার করবে না যুক্তরাষ্ট্র

বিদেশ ডেস্ক
২৯ জানুয়ারি ২০১৮, ১৯:৫৮আপডেট : ২৯ জানুয়ারি ২০১৮, ২০:০০

সিরিয়ার মানবিজ থেকে মার্কিন সেনা প্রত্যাহার করার কোনও পরিকল্পনা নেই বলে জানিয়েছে যুক্তরাষ্ট্র। মার্কিন সেনাবাহিনীর সেন্ট্রাল কর্মান্ড চিফ জেনারেল জোসেফ ভোটেলকে উদ্বৃত করে এখবর জানিয়েছে দেশটির সংবাদমাধ্যম সিএনএন। শিগগিরই মানবিজ থেকে মার্কিন প্রত্যাহারের জন্য তুরস্কের আহ্বানের প্রেক্ষিতে একথা জানান মার্কিন জেনারেল।

মার্কিন জেনারেল জোসেফ ভোটেল

রবিবার মধ্যপ্রাচ্য সফরে থাকা জেনারেল ভোটেল জানান, সিরিয়ার মানবিজ থেকে মার্কিন সেনাদের প্রত্যাহারের মতো বিষয় নিয়ে এখন আমরা ভাবছি না।

সিরিয়ার কুর্দি অধ্যুষিত আফরিনে ওয়াইপিজি যোদ্ধাদের বিরুদ্ধে প্রায় দশদিন ধরে সামরিক অভিযান চালাচ্ছে তুরস্ক। দেশটির প্রেসিডেন্ট রজব তাইয়্যেব এরদোয়ান জানিয়েছেন, মানবিজেও একই ধরনের অভিযান চালাবে তুর্কি বাহিনী।

উত্তর সিরিয়ায় যুক্তরাষ্ট্রের প্রায় ২ হাজার সেনা মোতায়েন রয়েছে। এসব সেনারা মূলত ওয়াইপিজি ও সিরীয় প্রেসিডেন্ট বাশারবিরোধীদের সহযোগিতা করছে। সিরীয় এসব বিদ্রোহী গোষ্ঠীগুলো গত বছর ইসলামিক স্টেট (আইএস)-বিরোধী লড়াইয়ে যুক্তরাষ্ট্রকে সহযোগিতা করে।

তুরস্ক কুর্দি ওয়াইপিজিকে একটি সন্ত্রাসী সংগঠন হিসেবে বিবেচনা করে এবং যুক্তরাষ্ট্রের প্রতি আহ্বান জানিয়েছে অস্ত্র ও সামরিক সহযোগিতা বন্ধের জন্য। একই সঙ্গে সংঘর্ষ এড়াতে মানবিজ থেকে মার্কিন সেনা প্রত্যাহারেরও আহ্বান জানিয়েছেন তুর্কি প্রধানমন্ত্রী।

এর আগে তুর্কি প্রেসিডেন্টের সঙ্গে ফোনালাপে মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প যুক্তরাষ্ট্রের সেনাদের সংঘর্ষের বিষয়ে হুঁশিয়ারি জানিয়েছিলেন। তিনি বলেছিলেন, সিরিয়ায় তুর্কি অভিযান সীমিত করার জন্য। সূত্র: রয়টার্স।

 

/এএ/
সম্পর্কিত
কুয়েত ও বাহরাইনে হামলার পক্ষে যুক্তি তুলে ধরে যা বললেন আরাঘচি
ইরাকে অস্ত্র জমা দেওয়ার ঘোষণা ইরানপন্থি দুই মিলিশিয়া গোষ্ঠীর
বোফোর্ট দুর্গে ইসরায়েলি সেনাদের লক্ষ্য করে হিজবুল্লাহর হামলা
সর্বশেষ খবর
কুমিল্লায় এক শিশুকে ধর্ষণ ও আরেক শিশুকে ধর্ষণচেষ্টার অভিযোগ
কুমিল্লায় এক শিশুকে ধর্ষণ ও আরেক শিশুকে ধর্ষণচেষ্টার অভিযোগ
টিভিতে আজকের খেলা ( ৪ জুন, ২০২৬)
টিভিতে আজকের খেলা ( ৪ জুন, ২০২৬)
বিএনপির কর্মী খুন, জামায়াত নেতাসহ ১২ জনের বাড়িতে হামলা-ভাঙচুর
বিএনপির কর্মী খুন, জামায়াত নেতাসহ ১২ জনের বাড়িতে হামলা-ভাঙচুর
মন্ত্রিত্ব ছাড়া দীপেন দেওয়ান লিখলেন ‘বিএনপি আমার শেষ ঠিকানা’
মন্ত্রিত্ব ছাড়া দীপেন দেওয়ান লিখলেন ‘বিএনপি আমার শেষ ঠিকানা’
সর্বাধিক পঠিত
ইউএনজিএ’র সভাপতি হিসেবে কী সুবিধা পাবেন খলিলুর রহমান, দায়িত্ব কী  
ইউএনজিএ’র সভাপতি হিসেবে কী সুবিধা পাবেন খলিলুর রহমান, দায়িত্ব কী  
করদাতাদের জন্য ‘মাস্টারপ্ল্যান’, ২০৩১ পর্যন্ত করমুক্ত আয়ের সীমা কত হচ্ছে জানুন
করদাতাদের জন্য ‘মাস্টারপ্ল্যান’, ২০৩১ পর্যন্ত করমুক্ত আয়ের সীমা কত হচ্ছে জানুন
খাবার মুখে দেওয়ার সময় স্বাস্থ্যমন্ত্রীর চামচে ফুঁ দেওয়া লোকটি কে
খাবার মুখে দেওয়ার সময় স্বাস্থ্যমন্ত্রীর চামচে ফুঁ দেওয়া লোকটি কে
ইউনিটপ্রতি কত বাড়লো বিদ্যুতের দাম
ইউনিটপ্রতি কত বাড়লো বিদ্যুতের দাম
বাড়লো বিদ্যুতের দাম
বাড়লো বিদ্যুতের দাম