রাশিয়ার মতো যুক্তরাষ্ট্রের বড় হুমকি চীন: সিআইএ

বিদেশ ডেস্ক
৩০ জানুয়ারি ২০১৮, ১৪:১৫আপডেট : ৩০ জানুয়ারি ২০১৮, ১৪:৫১

যুক্তরাষ্ট্রের সেন্ট্রাল ইন্টেলিজেন্স এজেন্সির (সিআইএ)প্রধান মাইক পম্পেও বলেছেন, রাশিয়ার মতো যুক্তরাষ্ট্রের জন্য বড় হুমকি চীন। তিনি বলেন, পশ্চিমাদের ওপর চীনের প্রভাব বিস্তারের উদ্যোগ ও চেষ্টা রাশিয়ার ধ্বংসাত্মক নীতির মতোই উদ্বেগজনক। ব্রিটিশ সংবাদমাধ্যম বিবিসিকে দেওয়া সাক্ষাৎকারে সিআইএ প্রধান এই মন্তব্য করেছেন।

মাইক পম্পেও

মাইক পম্পেও জানান, রাশিয়ার চেয়ে চীনের বড়ধরনের পদক্ষেপ রয়েছে। উদাহরণ হিসেবে তিনি তুলে ধরেন, চীন যুক্তরাষ্ট্রের বাণিজ্যিক তথ্য চুরি করছে এবং ইউরোপ ও যুক্তরাজ্যে স্কুল ও হাসপাতালে অনুপ্রবেশ করছে।

উল্লেখ্য, সিআইএ প্রধান হওয়ার আগে মাইক পম্পেও একজন কট্টর রিপাবলিকান হিসেবে পরিচিত ছিলেন।

পম্পেও বলেন, ভেবে দেখুন দুই দেশের অর্থনীতির আকার। নিজেদের মিশন বাস্তবায়নে রাশিয়ার চেয়ে বড় ধরনের উদ্যোগ রয়েছে চীনের।

এই বছরের শুরুতে এক সাবেক সিআইএ কর্মকর্তাকে চীনে গোয়েন্দাবৃত্তি ও গোপন তথ্য সংগ্রহ করায় গ্রেফতার করে বেইজিং। এর দুই বছর আগে চীন প্রায় ২০ জন মার্কিন তথ্যদাতাকে গ্রেফতার করে চীন। যুক্তরাষ্ট্রের গোয়েন্দা কার্যক্রমের সাম্প্রতিক এটা ছিল সবচেয়ে বিপর্যয়কর ঘটনা। তবে মার্কিন গোয়েন্দা কর্মকর্তারা ওই সময় এজেন্টদের পরিচয় ফাঁসের জন্য বিশ্বাসঘাতক নাকি তথ্য হ্যাকিং দায়ী তা নিশ্চিত করতে পারেননি।

/এএ/
সম্পর্কিত
যেখানে সকালে বারান্দায় এলেই দেখা মেলে জোড়া রংধনুর
কুয়েত ও বাহরাইনে হামলার পক্ষে যুক্তি তুলে ধরে যা বললেন আরাঘচি
ইরাকে অস্ত্র জমা দেওয়ার ঘোষণা ইরানপন্থি দুই মিলিশিয়া গোষ্ঠীর
সর্বশেষ খবর
যেখানে সকালে বারান্দায় এলেই দেখা মেলে জোড়া রংধনুর
যেখানে সকালে বারান্দায় এলেই দেখা মেলে জোড়া রংধনুর
সরকারি কর্মকর্তাদের বিদেশ সফরের আড়ালে কী
সরকারি কর্মকর্তাদের বিদেশ সফরের আড়ালে কী
গরমে শিশুর সুরক্ষা: সামান্য ভুলও ডেকে আনতে পারে বড় বিপদ
গরমে শিশুর সুরক্ষা: সামান্য ভুলও ডেকে আনতে পারে বড় বিপদ
থানার ভেতরে স্বেচ্ছাসেবক দল নেতাকে পিটিয়ে আহত, ৩ পুলিশ প্রত্যাহার
থানার ভেতরে স্বেচ্ছাসেবক দল নেতাকে পিটিয়ে আহত, ৩ পুলিশ প্রত্যাহার
সর্বাধিক পঠিত
ইউএনজিএ’র সভাপতি হিসেবে কী সুবিধা পাবেন খলিলুর রহমান, দায়িত্ব কী  
ইউএনজিএ’র সভাপতি হিসেবে কী সুবিধা পাবেন খলিলুর রহমান, দায়িত্ব কী  
করদাতাদের জন্য ‘মাস্টারপ্ল্যান’, ২০৩১ পর্যন্ত করমুক্ত আয়ের সীমা কত হচ্ছে জানুন
করদাতাদের জন্য ‘মাস্টারপ্ল্যান’, ২০৩১ পর্যন্ত করমুক্ত আয়ের সীমা কত হচ্ছে জানুন
খাবার মুখে দেওয়ার সময় স্বাস্থ্যমন্ত্রীর চামচে ফুঁ দেওয়া লোকটি কে
খাবার মুখে দেওয়ার সময় স্বাস্থ্যমন্ত্রীর চামচে ফুঁ দেওয়া লোকটি কে
চট্টগ্রামে ৬০ কোটি টাকায় আনা জাহাজে মার্কিন নিষেধাজ্ঞা, বেকায়দায় আমদানিকারক
চট্টগ্রামে ৬০ কোটি টাকায় আনা জাহাজে মার্কিন নিষেধাজ্ঞা, বেকায়দায় আমদানিকারক
ইউনিটপ্রতি কত বাড়লো বিদ্যুতের দাম
ইউনিটপ্রতি কত বাড়লো বিদ্যুতের দাম