চীনের বিরুদ্ধে নিষেধাজ্ঞা আরোপ করবেন ট্রাম্প

বিদেশ ডেস্ক
২২ মার্চ ২০১৮, ০৯:৩২আপডেট : ২২ মার্চ ২০১৮, ১১:৩৫

মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প বৃহস্পতিবার চীনের বিরুদ্ধে নিষেধাজ্ঞা আরোপের ঘোষণা দিতে যাচ্ছেন। যুক্তরাষ্ট্রের বাণিজ্যিক প্রতিষ্ঠানের কাছ মেধা সম্পত্তি চুরি ও স্থানান্তরে উৎসাহ দেওয়ার অভিযোগে চীনের বিরুদ্ধে এই নিষেধাজ্ঞা ঘোষণা দেবেন ট্রাম্প। ব্রিটিশ সংবাদমাধ্যম বিবিসি এখবর জানিয়েছে।

ডোনাল্ড ট্রাম্প

গত কয়েক বছর ধরে বিষয়টি আলোচনার পরও কোনও পরিবর্তন না আসায় এই নিষেধাজ্ঞা আরোপ করা হচ্ছে বলে জানিয়েছে মার্কিন প্রেসিডেন্টের কার্যালয় হোয়াইট হাউস। এই নিষেধাজ্ঞায় কর আরোপসহ অন্যান্য পদক্ষেপ থাকবে বলে ধারণা করা হচ্ছে।

চীনের বিরুদ্ধে নিষেধাজ্ঞা আরোপের ফলে উভয় দেশের মধ্যে বড় ধরনের বাণিজ্যিক যুদ্ধ শুরুর আশঙ্কা করা হচ্ছে। মার্কিন সংবাদমাধ্যমের খবর অনুসারে, নিষেধাজ্ঞার আওতায় চীনের কাছ থেকে ৩০-৬০ বিলিয়ন ডলার কর আদায় করা হতে পারে। এছাড়া চীনের বিনিয়োগেও নিষেধাজ্ঞা আসতে পারে।

মার্কিন কর্মকর্তারা জানিয়েছেন, চীনের বিরুদ্ধে বিশ্ব বাণিজ্য সংস্থায় যুক্তরাষ্ট্র অভিযোগও দায়ের করা হতে পারে।

/এএ/
সম্পর্কিত
কুয়েত ও বাহরাইনে হামলার পক্ষে যুক্তি তুলে ধরে যা বললেন আরাঘচি
ইরাকে অস্ত্র জমা দেওয়ার ঘোষণা ইরানপন্থি দুই মিলিশিয়া গোষ্ঠীর
দিনের গুরুত্বপূর্ণ আন্তর্জাতিক খবর
সর্বশেষ খবর
মন্ত্রিত্ব ছাড়া দীপেন দেওয়ান লিখলেন ‘বিএনপি আমার শেষ ঠিকানা’
মন্ত্রিত্ব ছাড়া দীপেন দেওয়ান লিখলেন ‘বিএনপি আমার শেষ ঠিকানা’
গৃহবধূকে ধর্ষণ, ছাত্রদল নেতা গ্রেফতার
গৃহবধূকে ধর্ষণ, ছাত্রদল নেতা গ্রেফতার
রাতে মেট্রোরেল চলাচলের সময় বাড়ছে
রাতে মেট্রোরেল চলাচলের সময় বাড়ছে
পঞ্চগড়ে ভাগনিকে সংঘবদ্ধ ধর্ষণ ও মামিকে ধর্ষণচেষ্টার অভিযোগে মামলা
পঞ্চগড়ে ভাগনিকে সংঘবদ্ধ ধর্ষণ ও মামিকে ধর্ষণচেষ্টার অভিযোগে মামলা
সর্বাধিক পঠিত
ইউএনজিএ’র সভাপতি হিসেবে কী সুবিধা পাবেন খলিলুর রহমান, দায়িত্ব কী  
ইউএনজিএ’র সভাপতি হিসেবে কী সুবিধা পাবেন খলিলুর রহমান, দায়িত্ব কী  
করদাতাদের জন্য ‘মাস্টারপ্ল্যান’, ২০৩১ পর্যন্ত করমুক্ত আয়ের সীমা কত হচ্ছে জানুন
করদাতাদের জন্য ‘মাস্টারপ্ল্যান’, ২০৩১ পর্যন্ত করমুক্ত আয়ের সীমা কত হচ্ছে জানুন
খাবার মুখে দেওয়ার সময় স্বাস্থ্যমন্ত্রীর চামচে ফুঁ দেওয়া লোকটি কে
খাবার মুখে দেওয়ার সময় স্বাস্থ্যমন্ত্রীর চামচে ফুঁ দেওয়া লোকটি কে
ইউনিটপ্রতি কত বাড়লো বিদ্যুতের দাম
ইউনিটপ্রতি কত বাড়লো বিদ্যুতের দাম
বাড়লো বিদ্যুতের দাম
বাড়লো বিদ্যুতের দাম