নিউ ইয়র্কে দুই বাংলাদেশি হত্যায় অস্কার মোরেল দোষী সাব্যস্ত

বিদেশ ডেস্ক
২৪ মার্চ ২০১৮, ১০:১৮আপডেট : ২৪ মার্চ ২০১৮, ১০:২১

নিউ ইয়র্কে এক বাংলাদেশি বংশোদ্ভুত ইমাম ও তার সহকারীকে গুলি করে হত্যার ঘটনায় অস্কার মোরেলকে দোষী সাব্যস্ত করেছে যুক্তরাষ্ট্রের একটি আদালত। তিন সপ্তাহের দীর্ঘ বিচার শেষে শুক্রবার ৩৭ বছরের মোরেলকে দোষী সাব্যস্ত করা হয়। ২০১৬ সালের ১৩ আগস্ট জোহরের নামাজ শেষে বাড়ি ফেরার পথে বাংলাদেশি বংশোদ্ভুত মার্কিন নাগরিক ইমাম আকুঞ্জি ও সহকারী তারা উদ্দিনকে গুলি করে হত্যা করা হয়।

দোষী সাব্যস্ত হওয়া অস্কার মোরেল (বামে), নিহত বাংলাদেশি বংশোদ্ভুত ইমাম আকুঞ্জি

কুইন্সের ডিস্ট্রিক্ট অ্যাটর্নি রিচার্ড ব্রাউন এই হত্যাকাণ্ডকে ‘দিন-দুপুরে অনর্থক বন্দুক সহিংসতা, যা পরিবার ও শিশুতে ভরপুর এলাকায় সংঘটিত হয়েছে বলে উল্লেখ’ করেছেন। দোষী সাব্যস্ত হওয়া মোরেল দুই বাংলাদেশিকে হত্যার অভিযোগ অস্বীকার করেছে।

নিউ ইয়র্কের মুসলিম জনগোষ্ঠীর অনেকেই দুই বাংলাদেশিকে হত্যার ঘটনাটি বিদ্বেষমূলক অপরাধ বলে দাবি করেছেন। তবে প্রসিকিউটর দাবি করেছেন, এই হত্যাকাণ্ডের মোটিভ এখনও অস্পষ্ট রয়ে গেছে। দোষী সাব্যস্ত হওয়ার ফলে মোরেলের যাবজ্জীবন কারাদণ্ড হতে পারে।

মোরেলকে দোষী সাব্যস্ত করায় কাউন্সিল অন আমেরিকান-ইসলামিক রিলেশন্স-এর নিউ ইয়র্ক শাখার নির্বাহী পরিচালক আফাফ নাশের নিহতদের পরিবারের পক্ষ থেকে সন্তুষ্টি প্রকাশ করে এক বিবৃতি দিয়েছেন। এতে বলা হয়েছে, মওলানা ও তারা উন্নত জীবনের আশায় এই দেশে এসেছিলেন। কিন্তু তারা পেয়েছেন মোরেলের ঘৃণা। মোরেল আমাদের কাছ থেকে যা কেড়ে নিয়েছেন তা কিছুতেই ফিরে পাওয়া সম্ভব না। কিন্তু তাদের হত্যার বিচার দেখিয়ে দেয় যে, এই ধরনের সহিংসতা এই শহর কখনও মেনে নেবে না।

ইমাম আকুঞ্জি ব্যক্তিগত জীবনে তিন সন্তানের জনক। হত্যাকাণ্ডের প্রায় দুই বছর আগে তিনি বাংলাদেশ থেকে যুক্তরাষ্ট্রে পাড়ি জমান। সেখানে তিনি একজন প্রসিদ্ধ আলেম হিসেবে খ্যাতি লাভ করেন।

নিউইয়র্কের ওজোন পার্ক এলাকায় ২০১৬ সালের ১৩ আগস্ট মসজিদ থেকে বের হওয়ার পর ইমাম মাওলানা আকুঞ্জি (৫৫) ও তার সহকারী তারা উদ্দিন (৬৪)-কে প্রকাশ্য দিনের বেলায় মাথায় গুলি করে হত্যা করা হয়।  এ ঘটনার সন্দেহভাজন হিসেবে ১৪ আগস্ট রাতে অস্কার মোরেলকে তার বাড়ি থেকে গ্রেফতার করে পুলিশ। পরদিন নিউ ইয়র্ক সিটি পুলিশ জানায়, ইমাম ও তার সহকারীকে হত্যার দায়ে আটক সন্দেহভাজন ব্যক্তির বিরুদ্ধে জোড়া খুনের অভিযোগ আনা হয়েছে। পুলিশ জানায়, মোরেলের বিরুদ্ধে হত্যা ও অবৈধ অস্ত্র রাখার দায়ে দুটি অভিযোগ গঠন করা হয়েছে। সূত্র: গার্ডিয়ান।

 

/এএ/
সম্পর্কিত
কুয়েত ও বাহরাইনে হামলার পক্ষে যুক্তি তুলে ধরে যা বললেন আরাঘচি
ইরাকে অস্ত্র জমা দেওয়ার ঘোষণা ইরানপন্থি দুই মিলিশিয়া গোষ্ঠীর
দিনের গুরুত্বপূর্ণ আন্তর্জাতিক খবর
সর্বশেষ খবর
মন্ত্রিত্ব ছাড়া দীপেন দেওয়ান লিখলেন ‘বিএনপি আমার শেষ ঠিকানা’
মন্ত্রিত্ব ছাড়া দীপেন দেওয়ান লিখলেন ‘বিএনপি আমার শেষ ঠিকানা’
গৃহবধূকে ধর্ষণ, ছাত্রদল নেতা গ্রেফতার
গৃহবধূকে ধর্ষণ, ছাত্রদল নেতা গ্রেফতার
রাতে মেট্রোরেল চলাচলের সময় বাড়ছে
রাতে মেট্রোরেল চলাচলের সময় বাড়ছে
পঞ্চগড়ে ভাগনিকে সংঘবদ্ধ ধর্ষণ ও মামিকে ধর্ষণচেষ্টার অভিযোগে মামলা
পঞ্চগড়ে ভাগনিকে সংঘবদ্ধ ধর্ষণ ও মামিকে ধর্ষণচেষ্টার অভিযোগে মামলা
সর্বাধিক পঠিত
ইউএনজিএ’র সভাপতি হিসেবে কী সুবিধা পাবেন খলিলুর রহমান, দায়িত্ব কী  
ইউএনজিএ’র সভাপতি হিসেবে কী সুবিধা পাবেন খলিলুর রহমান, দায়িত্ব কী  
করদাতাদের জন্য ‘মাস্টারপ্ল্যান’, ২০৩১ পর্যন্ত করমুক্ত আয়ের সীমা কত হচ্ছে জানুন
করদাতাদের জন্য ‘মাস্টারপ্ল্যান’, ২০৩১ পর্যন্ত করমুক্ত আয়ের সীমা কত হচ্ছে জানুন
খাবার মুখে দেওয়ার সময় স্বাস্থ্যমন্ত্রীর চামচে ফুঁ দেওয়া লোকটি কে
খাবার মুখে দেওয়ার সময় স্বাস্থ্যমন্ত্রীর চামচে ফুঁ দেওয়া লোকটি কে
ইউনিটপ্রতি কত বাড়লো বিদ্যুতের দাম
ইউনিটপ্রতি কত বাড়লো বিদ্যুতের দাম
বাড়লো বিদ্যুতের দাম
বাড়লো বিদ্যুতের দাম