ট্রাম্পকে বিয়ার কিনে দিতে চান সিরিয়ার রাসায়নিক হামলায় বেঁচে যাওয়া ব্যক্তি

বিদেশ ডেস্ক
১৫ এপ্রিল ২০১৮, ০৯:৫৪আপডেট : ১৫ এপ্রিল ২০১৮, ০৯:৫৫

২০১৩ সালে সিরিয়ার একটি রাসায়নিক হামলা থেকে বেঁচে যাওয়া এক ব্যক্তি মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পকে বিয়ার কিনে দিতে চান বলে জানিয়েছেন। শুক্রবার রাতে সিরিয়ায় পশ্চিমাদের হামলা নিয়ে বিতর্ক, উদ্বেগ ও আশঙ্কার মধ্যেই মার্কিন সংবাদমাধ্যম সিএনএন এমন এক সিরীয় নাগরিককে হাজির করেছে যিনি হামলার নির্দেশ দাতা ট্রাম্পকে ধন্যবাদ বিয়ার কিনে দিতে চান।

ডোনাল্ড ট্রাম্পকে বিয়ার কিনে দিতে চান সিরীয় নাগরিক কাসেম

কাসেম ইদ নামের সিরীয় নাগরিক সিএনএনকে বলেছেন, ‘আমি ট্রাম্পকে সরাসরি বলতে চাই যে, আমি রাসায়নিক অস্ত্র হামলায় বেঁচে যাওয়া একজন সিরীয় শরণার্থী। আমি দুই বছর ধরে সরকারের অবরোধ ও বোমা বর্ষণের মধ্যে জীবন-যাপন করছি। আমি আপনাকে একটি বিয়ার কিনে দিতে চাই, আমি আপনার সামনে বসতে চাই এবং বলতে চাই সিরিয়ার পরিস্থিতি কত খারাপ।’

কাসেম আরও জানান, ট্রাম্পকে বলবেন আবারও তিনি কিভাবে প্রমাণ করেছেন তার একটি বড় মন রয়েছে। অন্তত ওবামার চেয়ে বড়। কারণ তিনি সত্যিকার অর্থে কিছু করার চেষ্টা করেছেন।

কাসেম বলেন, ‘সিরিয়ায় শান্তি আনতে আমাদের প্রয়োজন বাস্তবধর্মী ও দীর্ঘমেয়াদী প্রতিশ্রুতি ও পরিকল্পনা।’

এর আগে শনিবার ট্রাম্প সিরিয়ায় ক্ষেপণাস্ত্র হামলা ‘নিখুঁতভাবে বাস্তবায়ন’ ও ‘অভিযান সফল’ বলে দাবি করেছেন।

সিরিয়া বরাবরই রাসায়নিক হামলা চালানোর অভিযোগ অস্বীকার করে আসছে।

২০১৩ সালে তৎকালীন মার্কিন প্রেসিডেন্ট বারাক ওবামা বলেছিলেন, যুক্তরাষ্ট্র নিশ্চিত যে সিরিয়া নিজেদের জনগণের বিরুদ্ধে রাসায়নিক অস্ত্র দিয়ে হামলা চালিয়েছে। ওবামা সিরিয়ায় সামরিক পদক্ষেপ নিতে কংগ্রেসের অনুমোদন চেয়েছিলেন।  পরে ২০১৪ সালে ওবামা সিরিয়ায় আইএসের বিরুদ্ধে একাধিক হামলার ঘোষণা দিয়েছিলেন। ট্রাম্প এক বছর আগেও সিরিয়ায় ক্ষেপণাস্ত্র হামলা চালিয়েছিলেন।

 

/এএ/
সম্পর্কিত
কুয়েত ও বাহরাইনে হামলার পক্ষে যুক্তি তুলে ধরে যা বললেন আরাঘচি
ইরাকে অস্ত্র জমা দেওয়ার ঘোষণা ইরানপন্থি দুই মিলিশিয়া গোষ্ঠীর
বোফোর্ট দুর্গে ইসরায়েলি সেনাদের লক্ষ্য করে হিজবুল্লাহর হামলা
সর্বশেষ খবর
মন্ত্রিত্ব ছাড়া দীপেন দেওয়ান লিখলেন ‘বিএনপি আমার শেষ ঠিকানা’
মন্ত্রিত্ব ছাড়া দীপেন দেওয়ান লিখলেন ‘বিএনপি আমার শেষ ঠিকানা’
গৃহবধূকে ধর্ষণ, ছাত্রদল নেতা গ্রেফতার
গৃহবধূকে ধর্ষণ, ছাত্রদল নেতা গ্রেফতার
রাতে মেট্রোরেল চলাচলের সময় বাড়ছে
রাতে মেট্রোরেল চলাচলের সময় বাড়ছে
পঞ্চগড়ে ভাগনিকে সংঘবদ্ধ ধর্ষণ ও মামিকে ধর্ষণচেষ্টার অভিযোগে মামলা
পঞ্চগড়ে ভাগনিকে সংঘবদ্ধ ধর্ষণ ও মামিকে ধর্ষণচেষ্টার অভিযোগে মামলা
সর্বাধিক পঠিত
ইউএনজিএ’র সভাপতি হিসেবে কী সুবিধা পাবেন খলিলুর রহমান, দায়িত্ব কী  
ইউএনজিএ’র সভাপতি হিসেবে কী সুবিধা পাবেন খলিলুর রহমান, দায়িত্ব কী  
করদাতাদের জন্য ‘মাস্টারপ্ল্যান’, ২০৩১ পর্যন্ত করমুক্ত আয়ের সীমা কত হচ্ছে জানুন
করদাতাদের জন্য ‘মাস্টারপ্ল্যান’, ২০৩১ পর্যন্ত করমুক্ত আয়ের সীমা কত হচ্ছে জানুন
খাবার মুখে দেওয়ার সময় স্বাস্থ্যমন্ত্রীর চামচে ফুঁ দেওয়া লোকটি কে
খাবার মুখে দেওয়ার সময় স্বাস্থ্যমন্ত্রীর চামচে ফুঁ দেওয়া লোকটি কে
ইউনিটপ্রতি কত বাড়লো বিদ্যুতের দাম
ইউনিটপ্রতি কত বাড়লো বিদ্যুতের দাম
বাড়লো বিদ্যুতের দাম
বাড়লো বিদ্যুতের দাম