বাংলাদেশ ভ্রমণে যুক্তরাষ্ট্রের নতুন সতর্কতা

ললিত কে ঝা, যুক্তরাষ্ট্র
২১ এপ্রিল ২০১৮, ০৮:৩৬আপডেট : ২১ এপ্রিল ২০১৮, ১৩:৫০

বাংলাদেশ ভ্রমণে মার্কিন নাগরিকদের জন্য নতুন ভ্রমণ সতর্কতা জারি করেছে যুক্তরাষ্ট্র। শুক্রবার জারি করা নতুন এই সতর্কতায় অপরাধ ও সন্ত্রাসবাদের কারণে তাদের নাগরিকদের ঢাকা ভ্রমণ নিয়ে দ্বিতীয়বার ভাবার পরামর্শ দেওয়া হয়েছে।

বাংলাদেশ ভ্রমণে যুক্তরাষ্ট্রের নতুন সতর্কতা

মার্কিন পররাষ্ট্র মন্ত্রণালয় ভ্রমণ সতর্কতায় বাংলাদেশকে দ্বিতীয় পর্যায়ে (লেভেলে ২) রেখেছে। এর অর্থ হলো ঢাকা ভ্রমণে দেশটির নাগরিকদের অতিরিক্ত সতর্কতা অবলম্বন করতে হবে।

নতুন সতর্কতায় অপরাধ ও সন্ত্রাসবাদের কারণে মার্কিন নাগরিকদের বাংলাদেশের পার্বত্য চট্টগ্রামসহ উত্তর-পূর্ব এলাকা ভ্রমণ পুনরায় বিবেচনার আহ্বান জানানো হয়েছে। এতে বলা হয়েছে, এসব এলাকায় সশস্ত্র ডাকাতি, হামলা ও ধর্ষণের মতো সহিংস অপরাধ ব্যাপক আকারে ঘটছে।

নির্দেশিকায় বলা হয়, সন্ত্রাসী গোষ্ঠীগুলো বাংলাদেশে সম্ভাব্য হামলার পরিকল্পনা করে যাচ্ছে। তারা সামান্য বা কোনও হুমকি না দিয়েই হামলা চালাতে পারে। তারা পর্যটন এলাকা, যোগাযোগ কেন্দ্র, বাজার বা শপিংমল, রেস্টুরেন্ট, ধর্মীয় স্থাপনা ও স্থানীয় সরকারি অফিসগুলোতে হামলা চালাতে পারে বলে নির্দেশিকায় বলা হয়েছে।

বিবৃতিতে আরও বলা হয়, দেশটির শহরাঞ্চলে ব্যাপক পুলিশ উপস্থিতি থাকা সত্ত্বেও সন্ত্রাসী হামলার আশঙ্কা রয়েছে।

মার্কিন পররাষ্ট্র দফতর জানিয়েছে, ঢাকায় অপরাধ প্রবণতা বেশি এবং রাতে তা অনেকটা বেড়ে যায়। সংগঠিত বা সুযোগসন্ধানী অপরাধীরা শহরে অপরাধ ঘটাতে পারে। সাধারণভাবে এসব অপরাধের মধ্যে রয়েছে জালিয়াতি, চুরি, ডাকাতি, গাড়িচুরি, ধর্ষণ, হামলা ও ছিনতাই।

ভ্রমণ নির্দেশিকায় বাংলাদেশের যুক্তরাষ্ট্র দূতাবাসে কর্মরত সরকারি কর্মীদের সঙ্গে শুধু তাদের প্রাপ্তবয়স্ক স্বামী/স্ত্রী ও সঙ্গীর বসবাসের অনুমতি থাকবে বলে উল্লেখ করা হয়েছে।

মার্কিন পররাষ্ট্র মন্ত্রণালয় বাংলাদেশে অবস্থানরত মার্কিন নাগরিকদের চলাফেরা, কাজ ও ভ্রমণে নিরাপত্তা গাইডলাইন কঠোরভাবে মেনে চলার নির্দেশ জারি করেছে। মার্কিনিদের নির্দিষ্ট স্থানের বাইরে ও সময়ে জনসমাগমস্থলে পায়ে হাঁটা ও দৌড়ানো এবং বাইকিং (মোটরসাইকেল, রিকশা ও সিএনজি)-তে যাতায়াতের ক্ষেত্রে নিষেধাজ্ঞা জারি করা হয়েছে।

এছাড়া ফুটপাত ও বেশিরভাগ সরকারি প্রতিষ্ঠান এড়িয়ে চলতে বলা হয়েছে।

/এএ/চেক-এমওএফ/
সম্পর্কিত
কুয়েত ও বাহরাইনে হামলার পক্ষে যুক্তি তুলে ধরে যা বললেন আরাঘচি
ইরাকে অস্ত্র জমা দেওয়ার ঘোষণা ইরানপন্থি দুই মিলিশিয়া গোষ্ঠীর
চট্টগ্রামে ৬০ কোটি টাকায় আনা জাহাজে মার্কিন নিষেধাজ্ঞা, বেকায়দায় আমদানিকারক
সর্বশেষ খবর
ড্রোন কিনতে ২০০০ বিলিয়ন রুপি ব্যয়ের পরিকল্পনা ভারতের
ড্রোন কিনতে ২০০০ বিলিয়ন রুপি ব্যয়ের পরিকল্পনা ভারতের
কুমিল্লায় এক শিশুকে ধর্ষণ ও আরেক শিশুকে ধর্ষণচেষ্টার অভিযোগ
কুমিল্লায় এক শিশুকে ধর্ষণ ও আরেক শিশুকে ধর্ষণচেষ্টার অভিযোগ
টিভিতে আজকের খেলা ( ৪ জুন, ২০২৬)
টিভিতে আজকের খেলা ( ৪ জুন, ২০২৬)
বিএনপির কর্মী খুন, জামায়াত নেতাসহ ১২ জনের বাড়িতে হামলা-ভাঙচুর
বিএনপির কর্মী খুন, জামায়াত নেতাসহ ১২ জনের বাড়িতে হামলা-ভাঙচুর
সর্বাধিক পঠিত
ইউএনজিএ’র সভাপতি হিসেবে কী সুবিধা পাবেন খলিলুর রহমান, দায়িত্ব কী  
ইউএনজিএ’র সভাপতি হিসেবে কী সুবিধা পাবেন খলিলুর রহমান, দায়িত্ব কী  
করদাতাদের জন্য ‘মাস্টারপ্ল্যান’, ২০৩১ পর্যন্ত করমুক্ত আয়ের সীমা কত হচ্ছে জানুন
করদাতাদের জন্য ‘মাস্টারপ্ল্যান’, ২০৩১ পর্যন্ত করমুক্ত আয়ের সীমা কত হচ্ছে জানুন
খাবার মুখে দেওয়ার সময় স্বাস্থ্যমন্ত্রীর চামচে ফুঁ দেওয়া লোকটি কে
খাবার মুখে দেওয়ার সময় স্বাস্থ্যমন্ত্রীর চামচে ফুঁ দেওয়া লোকটি কে
চট্টগ্রামে ৬০ কোটি টাকায় আনা জাহাজে মার্কিন নিষেধাজ্ঞা, বেকায়দায় আমদানিকারক
চট্টগ্রামে ৬০ কোটি টাকায় আনা জাহাজে মার্কিন নিষেধাজ্ঞা, বেকায়দায় আমদানিকারক
ইউনিটপ্রতি কত বাড়লো বিদ্যুতের দাম
ইউনিটপ্রতি কত বাড়লো বিদ্যুতের দাম