ট্রাম্পের প্রথম বছরে ৪৯৯ বেসামরিককে হত্যা করেছে মার্কিন বাহিনী

বিদেশ ডেস্ক
০২ জুন ২০১৮, ১৫:২৯আপডেট : ০২ জুন ২০১৮, ১৬:৩২

মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পের শাসনামলের প্রথম বছরেই বিশ্বের বিভিন্ন দেশে যুক্তরাষ্ট্রের সেনাবাহিনীর সামরিক অভিযানে নিহত হয়েছেন ৪৯৯ জন বেসামরিক মানুষ। কংগ্রেসকে দেওয়া মার্কিন প্রতিরক্ষা সদর দফতর পেন্টাগনের এক প্রতিবেদনে এই পরিসংখ্যান তুলে ধরা হয়েছে। শুক্রবার মার্কিন সংবাদমাধ্যম সিএনএন এখবর জানিয়েছে।

ট্রাম্পের প্রথম বছরে ৪৯৯ বেসামরিককে হত্যা করেছে মার্কিন বাহিনী

পেন্টাগনের প্রতিবেদনে বলা হয়েছে, গ্রহণযোগ্য তথ্যের ভিত্তিতে প্রতিরক্ষা মন্ত্রণালয়ের ধারণা ২০১৭ সালে ৪৯৯ জন বেসামরিক ব্যক্তি নিহত ও প্রায় ১৬৯ জন আহত হয়েছেন। এই হতাহতের ঘটনা ঘটেছে ইরাক, সিরিয়া, আফগানিস্তান ও ইয়েমেনে আইএসবিরোধী মার্কিন অভিযানে এবং আফগানিস্তান ও ইয়েমেনে আল কায়েদার বিরুদ্ধে লড়াইয়ে।

২০১৭ সালে লিবিয়া ও সোমালিয়াতে মার্কিন অভিযানে কোনও বেসামরিক নিহত হওয়ার গ্রহণযোগ্য তথ্য পাওয়া যায়নি বলে প্রতিবেদনে উল্লেখ করা হয়েছে। এতে আরও উল্লেখ করা হয়েছে, উক্ত সময়ে ৪৫০ জনের বেশি বেসামরিক হতাহতের ঘটনা খতিয়ে দেখা হচ্ছে। এতে নিহতের সংখ্যা আরও বাড়তে পারে বলে ইঙ্গিত পাওয়া যাচ্ছে।

মার্কিন এয়ার ফোর্সেস সেন্ট্রাল কমান্ডের তথ্য অনুসারে, ট্রাম্প দায়িত্ব নেওয়ার প্রথম বছরে সিরিয়া, ইরাক, আফগানিস্তান, ইয়েমেন ও সোমালিয়াতে বিমান হামলা বেড়েছে উল্লেখযোগ্য। আফগানিস্তানে ২০১৬ সালে ১ হাজার ৩৩৭টি হামলা চালালেও ২০১৭ সালে তা বেড়ে দাঁড়ায় ৪ হাজার ৩৬১টিতে। একই ভাবে সিরিয়ায় ৩০ হাজার ৭৪৩ থেকে বেড়ে ৩৯ হাজার ৫৭৭টি হামলা হয়।

এদিকে, বৃহস্পতিবরা ইরাক ও সিরিয়ায় যুদ্ধরত মার্কিন নেতৃত্বাধীন জোট জানায়, ২০১৪ সালের আগস্ট থেকে ২০১৮ সালের এপ্রিল পর্যন্ত অন্তত ৮৯২ জন বেসামরিক অনিচ্ছাকৃত হত্যার শিকার হয়েছেন। তবে মানবাধিকার সংগঠনগুলো নিহত বেসামরিকের সংখ্যা আরও অনেক বেশি বলে দাবি করে আসছে।

 

/এএ/
সম্পর্কিত
কুয়েত ও বাহরাইনে হামলার পক্ষে যুক্তি তুলে ধরে যা বললেন আরাঘচি
ইরাকে অস্ত্র জমা দেওয়ার ঘোষণা ইরানপন্থি দুই মিলিশিয়া গোষ্ঠীর
চট্টগ্রামে ৬০ কোটি টাকায় আনা জাহাজে মার্কিন নিষেধাজ্ঞা, বেকায়দায় আমদানিকারক
সর্বশেষ খবর
মন্ত্রিত্ব ছাড়া দীপেন দেওয়ান লিখলেন ‘বিএনপি আমার শেষ ঠিকানা’
মন্ত্রিত্ব ছাড়া দীপেন দেওয়ান লিখলেন ‘বিএনপি আমার শেষ ঠিকানা’
গৃহবধূকে ধর্ষণ, ছাত্রদল নেতা গ্রেফতার
গৃহবধূকে ধর্ষণ, ছাত্রদল নেতা গ্রেফতার
রাতে মেট্রোরেল চলাচলের সময় বাড়ছে
রাতে মেট্রোরেল চলাচলের সময় বাড়ছে
পঞ্চগড়ে ভাগনিকে সংঘবদ্ধ ধর্ষণ ও মামিকে ধর্ষণচেষ্টার অভিযোগে মামলা
পঞ্চগড়ে ভাগনিকে সংঘবদ্ধ ধর্ষণ ও মামিকে ধর্ষণচেষ্টার অভিযোগে মামলা
সর্বাধিক পঠিত
ইউএনজিএ’র সভাপতি হিসেবে কী সুবিধা পাবেন খলিলুর রহমান, দায়িত্ব কী  
ইউএনজিএ’র সভাপতি হিসেবে কী সুবিধা পাবেন খলিলুর রহমান, দায়িত্ব কী  
করদাতাদের জন্য ‘মাস্টারপ্ল্যান’, ২০৩১ পর্যন্ত করমুক্ত আয়ের সীমা কত হচ্ছে জানুন
করদাতাদের জন্য ‘মাস্টারপ্ল্যান’, ২০৩১ পর্যন্ত করমুক্ত আয়ের সীমা কত হচ্ছে জানুন
খাবার মুখে দেওয়ার সময় স্বাস্থ্যমন্ত্রীর চামচে ফুঁ দেওয়া লোকটি কে
খাবার মুখে দেওয়ার সময় স্বাস্থ্যমন্ত্রীর চামচে ফুঁ দেওয়া লোকটি কে
ইউনিটপ্রতি কত বাড়লো বিদ্যুতের দাম
ইউনিটপ্রতি কত বাড়লো বিদ্যুতের দাম
বাড়লো বিদ্যুতের দাম
বাড়লো বিদ্যুতের দাম