অভিবাসী বাবা-মায়ের সঙ্গে সন্তানদের আটক রাখবে যুক্তরাষ্ট্র

বিদেশ ডেস্ক
৩০ জুন ২০১৮, ১৬:০৭আপডেট : ৩০ জুন ২০১৮, ১৬:০৯

অবৈধভাবে সীমান্ত অতিক্রমের সময় আটককৃতদের অভিবাসন প্রক্রিয়া সম্পন্ন হওয়ার আগ পর্যন্ত বাবা-মায়েদের সঙ্গে সন্তানদেরও আটক রাখতে চায় যুক্তরাষ্ট্র। শুক্রবার ক্যালিফোর্নিয়ার জেলা আদালতে দায়ের করা এক নথিতে মার্কিন বিচার বিভাগের আইনজীবীরা একথা জানিয়েছেন।

অভিবাসী বাবা-মায়ের সঙ্গে সন্তানদের আটক রাখবে যুক্তরাষ্ট্র

ফ্লোরস অ্যাগ্রিমেন্ট নামে পরিচিত ১৯৯৭ সালে আদালতের এক আদেশে অবৈধ অভিবাসীদের আটক সন্তানদের ২০ দিনের মাথায় মুক্তি দিতে অভ্যন্তরীণ নিরাপত্তা বিভাগকে নির্দেশ দেওয়া হয়। তবে শুক্রবার আদালতে দায়ের করা নথিতে আইনজীবীরা বলছেন, অভিবাসন ইস্যু নিশ্চিত হওয়া পর্যন্ত বাবা-মায়েদের সঙ্গে আটক রাখা ছাড়া আর কোনও উপায় নেই। গত মঙ্গলবার আলাদা একটি মামলার রায় মানতে গিয়ে এছাড়া আর কোনও উপায় নেই বলে দাবি করেছেন আইনজীবীরা।

মঙ্গলবারের আদেশ হওয়া ওই মামলা দায়ের করেছিল আমেরিকান সিভিল লিবার্টিস ইউনিয়ন। ওই মামলায় অভিবাসীদের বিরুদ্ধে ট্রাম্প প্রশাসনের চলমান জিরো টলারেন্স নীতির আওতায় শিশুদের বিচ্ছিন্ন করে বাবা-মায়েদের প্রয়োজনীয় সময় ধরে আটক রাখার সিদ্ধান্তকে চ্যালেঞ্জ করা হয়েছিল।

গত মে মাস থেকে নেওয়া ওই নীতির আওতায় যুক্তরাষ্ট্রে প্রবেশ করা অভিবাসীদের কাছ থেকে তাদের সন্তানদের আলাদা করা হচ্ছিল। এর আওতায় প্রায় দুই হাজার পরিবার বিচ্ছিন্ন শিশুকে সরকারের হেফাজতে রাখা হয়েছে। বিতর্কের মুখে এই মাসে ট্রাম্প এই সিদ্ধান্ত পরিবর্তন করেন। পরে আদালতের এক আদেশে শিশুদের বিচ্ছিন্ন বন্ধ করতে এবং ৩০ দিনের মধ্যে পরিবারের সঙ্গে রাখার নির্দেশ দেয়। আদালতের এই নির্দেশের জবাবে সরকার শুক্রবার জানায়, পরিবারের কাছ থেকে শিশুদের বিচ্ছিন্ন করা হবে না। কিন্তু অভিবাসন প্রক্রিয়া চলা পর্যন্ত একসঙ্গে আটক রাখবে।

 

/জেজে/এএ/
সম্পর্কিত
কুয়েত ও বাহরাইনে হামলার পক্ষে যুক্তি তুলে ধরে যা বললেন আরাঘচি
ইরাকে অস্ত্র জমা দেওয়ার ঘোষণা ইরানপন্থি দুই মিলিশিয়া গোষ্ঠীর
দিনের গুরুত্বপূর্ণ আন্তর্জাতিক খবর
সর্বশেষ খবর
বিএনপির কর্মী খুন, জামায়াত নেতাসহ ১২ জনের বাড়িতে হামলা-ভাঙচুর
বিএনপির কর্মী খুন, জামায়াত নেতাসহ ১২ জনের বাড়িতে হামলা-ভাঙচুর
মন্ত্রিত্ব ছাড়া দীপেন দেওয়ান লিখলেন ‘বিএনপি আমার শেষ ঠিকানা’
মন্ত্রিত্ব ছাড়া দীপেন দেওয়ান লিখলেন ‘বিএনপি আমার শেষ ঠিকানা’
গৃহবধূকে ধর্ষণ, ছাত্রদল নেতা গ্রেফতার
গৃহবধূকে ধর্ষণ, ছাত্রদল নেতা গ্রেফতার
রাতে মেট্রোরেল চলাচলের সময় বাড়ছে
রাতে মেট্রোরেল চলাচলের সময় বাড়ছে
সর্বাধিক পঠিত
ইউএনজিএ’র সভাপতি হিসেবে কী সুবিধা পাবেন খলিলুর রহমান, দায়িত্ব কী  
ইউএনজিএ’র সভাপতি হিসেবে কী সুবিধা পাবেন খলিলুর রহমান, দায়িত্ব কী  
করদাতাদের জন্য ‘মাস্টারপ্ল্যান’, ২০৩১ পর্যন্ত করমুক্ত আয়ের সীমা কত হচ্ছে জানুন
করদাতাদের জন্য ‘মাস্টারপ্ল্যান’, ২০৩১ পর্যন্ত করমুক্ত আয়ের সীমা কত হচ্ছে জানুন
খাবার মুখে দেওয়ার সময় স্বাস্থ্যমন্ত্রীর চামচে ফুঁ দেওয়া লোকটি কে
খাবার মুখে দেওয়ার সময় স্বাস্থ্যমন্ত্রীর চামচে ফুঁ দেওয়া লোকটি কে
ইউনিটপ্রতি কত বাড়লো বিদ্যুতের দাম
ইউনিটপ্রতি কত বাড়লো বিদ্যুতের দাম
বাড়লো বিদ্যুতের দাম
বাড়লো বিদ্যুতের দাম