যুক্তরাষ্ট্রে রেস্তোরাঁয় গুলিবিদ্ধ হয়ে ভারতীয় শিক্ষার্থী নিহত

বিদেশ ডেস্ক
০৮ জুলাই ২০১৮, ০৯:২৫আপডেট : ০৮ জুলাই ২০১৮, ০৯:৩০

যুক্তরাষ্ট্রের মিসৌরি অঙ্গরাজ্যের কানসাস শহরের একটি রেস্তোরাঁয় বন্দুকধারীর গুলিতে ভারতীয় এক শিক্ষার্থী নিহত হয়েছেন। তেলেঙ্গানা থেকে যুক্তরাষ্ট্র পাড়ি দেওয়া নিহত ২৬ বছরের শিক্ষার্থীর নাম শরত কপ্পু। শনিবার স্থানীয় কর্তৃপক্ষ জানিয়েছে, ডাকাতির সময় গুলিতে নিহত হন তিনি। ভারতীয় হিন্দুস্তান টাইমস এখবর জানিয়েছে।

নিহত ভারতীয় শিক্ষার্থী

স্থানীয় পুলিশের ক্যাপ্টেন লিওনেল কোলন জানান, শুক্রবার সন্ধ্যায় স্থানীয় মাছ ও মুরগির বাজারে এই ঘটনা ঘটে। তাৎক্ষণিকভাবে আমরা সাড়া দেই। ফায়ার সার্ভিসের কর্মীরা দ্রুত তাকে কাছের একটি হাসপাতালে নিয়ে যায়। সেখানে শরতের মৃত্যু হয়।

এই ঘটনায় কাউকে আটক করা হয়নি বলে জানান ক্যাপ্টেন।

তদন্তে নিয়োজিত আরেক পুলিশ কর্মকর্তা জানান, ধারণা করা হচ্ছে ডাকাতির চেষ্টার সময় গুলির ঘটনা ঘটেছে। এই ঘটনায় বিদ্বেষমূলক অপরাধের প্রমাণ পাওয়া যাচ্ছে না। তবে ঘটনার বিস্তারিত জানাতে অস্বীকৃতি জানিয়েছেন এই কর্মকর্তা।

শিকাগোতে নিযুক্ত ভারতীয় কনস্যুরেটের পক্ষ থেকে টুইটারে শরতের মৃত্যুর বিষয়টি নিশ্চিত করা হয়েছে।

তেলেঙ্গানার ওয়ারাঙ্গাল জেলার বাসিন্দা শরত। সফটওয়্যার ইঞ্জিনিয়ারিং বিষয়ে ইউনিভার্সিটি অব মিসৌরিতে তিনি মাস্টার্স অধ্যয়ন করছিলেন। একই সঙ্গে কানসাসে তিনি একটি রেস্তোরাঁয় পার্ট-টাইম চাকরি করছিলেন।

/এএ/
সম্পর্কিত
কুয়েত ও বাহরাইনে হামলার পক্ষে যুক্তি তুলে ধরে যা বললেন আরাঘচি
ইরাকে অস্ত্র জমা দেওয়ার ঘোষণা ইরানপন্থি দুই মিলিশিয়া গোষ্ঠীর
মমতার বিরুদ্ধে বিদ্রোহে সফল ঋতব্রত, নেপথ্যে কী
সর্বশেষ খবর
রাতে মেট্রোরেল চলাচলের সময় বাড়ছে
রাতে মেট্রোরেল চলাচলের সময় বাড়ছে
পঞ্চগড়ে ভাগনিকে সংঘবদ্ধ ধর্ষণ ও মামিকে ধর্ষণচেষ্টার অভিযোগে মামলা
পঞ্চগড়ে ভাগনিকে সংঘবদ্ধ ধর্ষণ ও মামিকে ধর্ষণচেষ্টার অভিযোগে মামলা
বাসায় ফিরে বিএনপি সরকারকে ধন্যবাদ জানালেন আ.লীগের আইভী
বাসায় ফিরে বিএনপি সরকারকে ধন্যবাদ জানালেন আ.লীগের আইভী
বিদ্যুতের দাম বাড়ায় শিল্প ও জ্বালানি খাতে উৎপাদন ব্যয় বাড়বে
বিদ্যুতের দাম বাড়ায় শিল্প ও জ্বালানি খাতে উৎপাদন ব্যয় বাড়বে
সর্বাধিক পঠিত
ইউএনজিএ’র সভাপতি হিসেবে কী সুবিধা পাবেন খলিলুর রহমান, দায়িত্ব কী  
ইউএনজিএ’র সভাপতি হিসেবে কী সুবিধা পাবেন খলিলুর রহমান, দায়িত্ব কী  
করদাতাদের জন্য ‘মাস্টারপ্ল্যান’, ২০৩১ পর্যন্ত করমুক্ত আয়ের সীমা কত হচ্ছে জানুন
করদাতাদের জন্য ‘মাস্টারপ্ল্যান’, ২০৩১ পর্যন্ত করমুক্ত আয়ের সীমা কত হচ্ছে জানুন
খাবার মুখে দেওয়ার সময় স্বাস্থ্যমন্ত্রীর চামচে ফুঁ দেওয়া লোকটি কে
খাবার মুখে দেওয়ার সময় স্বাস্থ্যমন্ত্রীর চামচে ফুঁ দেওয়া লোকটি কে
ইউনিটপ্রতি কত বাড়লো বিদ্যুতের দাম
ইউনিটপ্রতি কত বাড়লো বিদ্যুতের দাম
বাড়লো বিদ্যুতের দাম
বাড়লো বিদ্যুতের দাম