পুলিশের গুলিতে কৃষ্ণাঙ্গ হত্যায় শিকাগোতে বিক্ষোভ

বিদেশ ডেস্ক
১৬ জুলাই ২০১৮, ১৭:২৬আপডেট : ১৬ জুলাই ২০১৮, ১৭:২৮

পুলিশের গুলিতে এক কৃষ্ণাঙ্গ ব্যক্তি নিহতের ঘটনায় যুক্তরাষ্ট্রের শিকাগোতে বিক্ষোভ করেছেন স্থানীয়রা। শনিবার ৩৭ বছরের হারিথ অগাস্টাস নিহত হন। হত্যাকাণ্ডের কয়েক ঘণ্টা পর শুরু হওয়া বিক্ষোভটি সহিংসতায় রূপ নেয়। কাতারভিত্তিক সংবাদমাধ্যম আল জাজিরা এখবর জানিয়েছে।

পুলিশের গুলিতে কৃষ্ণাঙ্গ হত্যায় শিকাগোতে বিক্ষোভ

শিকাগো পুলিশের টহল প্রধান ফ্রেড ওয়ালার সাংবাদিকদের বলেন, টহলরত পুলিশ সদস্যরা জিজ্ঞাসাবাদের সময় গুলিবিদ্ধ অগাস্টাস হন। টহল পুলিশ তার হাতের কব্জিতে সন্দেহজনক বস্তুকে আগ্নেয়াস্ত্র মনে করে জিজ্ঞাসাবাদ করছিল। এসময় সে পুলিশের কাছ থেকে পালিয়ে যাওয়ার চেষ্টা করে। পুলিশ তখন ধারণা করছিল সে অস্ত্র হাতে নিতে যাচ্ছে। তখন তারা গুলি করে। পুলিশ একটি সেমি-অটোমেটিক আগ্নেয়াস্ত্র উদ্ধার করেছে।

আল জাজিরা জানিয়েছে, ঘটনার পর পরই ঘটনাস্থলে অনেক মানুষ ও অ্যাক্টিভিস্টরা জড়ো হন। সামাজিক মাধ্যমে ছড়িয়ে পড়া ভিডিওতে দেখা যায়, পুলিশ ও প্রতিবাদকারীদের মধ্যে উত্তেজনার বিরাজ করছে।

ওয়ালার জানান, বিক্ষুব্ধরা পুলিশকে লক্ষ্য বোতল ছুড়ে মারে এবং পুলিশের একটি গাড়িতে উঠে পড়ে।  চারজনকে গ্রেফতার করা হয়েছে।

মার্কিন সংবাদমাধ্যম ওয়াশিংটন পোস্টের এক পরিসংখ্যান অনুসারে, ২০১৮ সালে যুক্তরাষ্ট্রের পুলিশের হাতে নিহত হয়েছেন অন্তত ৫৪৮জন।  এর আগের বছর ২০১৭ সালে ১ হাজার ৯০ জন পুলিশের হাতে নিহতের কথা লিপিবদ্ধ করেছে দ্য গার্ডিয়ান।

/এএ/
সম্পর্কিত
ট্রাম্প ও নেতানিয়াহু কি এখন দুই পথের পথিক?
ইরানে বিভেদ সৃষ্টির চেষ্টা করছে যুক্তরাষ্ট্র-ইসরায়েল: খামেনি
যুদ্ধবিরোধী প্রস্তাব পাসের পর এবার কী ঘটবে ইরানে
সর্বশেষ খবর
রাশিয়া যাচ্ছেন পররাষ্ট্রমন্ত্রী খলিলুর রহমান
রাশিয়া যাচ্ছেন পররাষ্ট্রমন্ত্রী খলিলুর রহমান
আপা ডাকায় নয়, বাসি মিষ্টি পাওয়ায় জরিমানা করেছি
সংবাদ সম্মেলনে ইউএনও মুনমুন নাহার আশাআপা ডাকায় নয়, বাসি মিষ্টি পাওয়ায় জরিমানা করেছি
শুরু হচ্ছে বেসরকারি শিক্ষকদের অবসর ভাতা পরিশোধ
শুরু হচ্ছে বেসরকারি শিক্ষকদের অবসর ভাতা পরিশোধ
২০০ টাকায় দেখা যাবে বাংলাদেশ-অস্ট্রেলিয়া সিরিজ
২০০ টাকায় দেখা যাবে বাংলাদেশ-অস্ট্রেলিয়া সিরিজ
সর্বাধিক পঠিত
চট্টগ্রামে ৬০ কোটি টাকায় আনা জাহাজে মার্কিন নিষেধাজ্ঞা, বেকায়দায় আমদানিকারক
চট্টগ্রামে ৬০ কোটি টাকায় আনা জাহাজে মার্কিন নিষেধাজ্ঞা, বেকায়দায় আমদানিকারক
অস্ট্রেলিয়ার বিপক্ষে প্রথম দুই ওয়ানডের দল ঘোষণা বাংলাদেশের
অস্ট্রেলিয়ার বিপক্ষে প্রথম দুই ওয়ানডের দল ঘোষণা বাংলাদেশের
ঢাকা-চট্টগ্রাম মহাসড়ক অবরোধ
ঢাকা-চট্টগ্রাম মহাসড়ক অবরোধ
হতাশা থেকে আত্মহত্যা বাংলাদেশ ব্যাংকের অতিরিক্ত পরিচালকের, ধারণা পুলিশের
হতাশা থেকে আত্মহত্যা বাংলাদেশ ব্যাংকের অতিরিক্ত পরিচালকের, ধারণা পুলিশের
মমতার বিরুদ্ধে বিদ্রোহে সফল ঋতব্রত, নেপথ্যে কী
মমতার বিরুদ্ধে বিদ্রোহে সফল ঋতব্রত, নেপথ্যে কী