নির্বাচনে হস্তক্ষেপের জন্য এখন পুতিনকে দায়ী করছেন ট্রাম্প

বিদেশ ডেস্ক
১৯ জুলাই ২০১৮, ১৩:০৩আপডেট : ১৯ জুলাই ২০১৮, ১৫:১০

যুক্তরাষ্ট্রের প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প ২০১৬ সালের মার্কিন নির্বাচনে রাশিয়ার হস্তক্ষেপ নিয়ে অবস্থান পাল্টেছেন। বুধবার প্রচারিতব্য এক সাক্ষাৎকারে নির্বাচনে হস্তক্ষেপের জন্য রাশিয়ার প্রেসিডেন্ট ভ্লাদিমির পুতিনকে দায়ী করেছেন তিনি। পুতিনকে দায়ী করার মধ্য দিয়ে সোমবার দেওয়া বক্তব্য থেকে সরে এলেন ট্রাম্প। সোমবারের ওই বক্তব্য ব্যাপক সমালোচনার মুখে পড়েছিল। ব্রিটিশ সংবাদমাধ্যম দ্য গার্ডিয়ান এ খবর জানিয়েছে।

নির্বাচনে হস্তক্ষেপের জন্য এখন পুতিনকে দায়ী করছেন ট্রাম্প

সিবিএস নিউজকে দেওয়া সাক্ষাৎকারে ট্রাম্প বলেছেন, মার্কিন নির্বাচনে হস্তক্ষেপের জন্য পুতিন দায়ী। কারণ, তিনিই দেশটির দায়িত্বে রয়েছেন। আমি যেমন এই দেশে (যুক্তরাষ্ট্র) যেকোনও ঘটনার জন্য দায়ী, তেমনি পুতিনও দায়ী।

মার্কিন নির্বাচনে রাশিয়ার হস্তক্ষেপের বিষয়ে দেশটির গোয়েন্দাদের প্রতিবেদনের সঙ্গে একমত পোষণ করেন কিনা জানতে চাইলে ট্রাম্প বলেন, হ্যাঁ, আমি আগেও তা বলেছি। আমি অনেকবারই বলেছি। আমি বলছি তা সত্য।

সোমবার ফিনল্যান্ডে পুতিনের সঙ্গে ওয়ান টু ওয়ান বৈঠকে কী বলেছেন জানতে চাইলে ট্রাম্প জবাব দেন, আমি দৃঢ়ভাবেই বলেছি আমাদের ওপর হস্তক্ষেপ চলবে না। আমাদের মধ্যে এটা হতে পারে না।

কিন্তু ট্রাম্প বলেননি যে মার্কিন গোয়েন্দাদের প্রতিবেদন যদি সত্যি হয় তাহলে পুতিন মিথ্যা কথা বলছেন। এই বিষয়ে তিনি বলেছেন, তারা বা তিনি মিথ্যা বলছেন সেদিকে আমি যেতে চাই না। আমি শুধু বলতে চাই আমাদের গোয়েন্দা সংস্থাগুলোর ওপর আমার আস্থা রয়েছে। তাই তারা যখন কিছু বলে সেগুলোর গুরুত্ব রয়েছে।

সোমবার রুশ প্রেসিডেন্ট ভ্লাদিমির পুতিনের পাশে দাঁড়িয়ে সংবাদ সম্মেলনে মার্কিন প্রেসিডেন্ট ট্রাম্প বলেন, হেলসিংকিতে পুতিনের সঙ্গে বৈঠকে যুক্তরাষ্ট্রের নির্বাচনে রাশিয়ার হস্তক্ষেপের বিষয়ে দীর্ঘ কথা হয়েছে। এই আলাপচারিতায় ২০১৬ সালের নির্বাচনে তাকে যুক্তরাষ্ট্রের প্রেসিডেন্ট নির্বাচিত করার পেছনে রাশিয়ার হস্তক্ষেপের কোনও কারণ তিনি দেখতে পাননি। অবশ্য মার্কিন গোয়েন্দা সংস্থাগুলো আগেই নিশ্চিত করেছে, ২০১৬ সালের মার্কিন প্রেসিডেন্ট নির্বাচনে রুশ হস্তক্ষেপ হয়েছিল। সোমবারের বক্তব্যে দৃশ্যত মার্কিন গোয়েন্দা দাবি প্রত্যাখ্যান করেন ডোনাল্ড ট্রাম্প।

তবে মঙ্গলবার ওই দাবি থেকে সরে আসেন ট্রাম্প। সোমবারের সংবাদ সম্মেলনে ভুল বলেছিলেন দাবি করেছেন তিনি। জানান, আসলে বলতে চেয়েছিলেন হস্তক্ষেপকারী রাশিয়া না হওয়ার কারণ দেখেন না। মার্কিন গোয়েন্দা সংস্থাগুলোর প্রতি তার পূর্ণ বিশ্বাস আর সমর্থন রয়েছে।

/এএ/চেক-এমওএফ/
সম্পর্কিত
কুয়েত ও বাহরাইনে হামলার পক্ষে যুক্তি তুলে ধরে যা বললেন আরাঘচি
ইরাকে অস্ত্র জমা দেওয়ার ঘোষণা ইরানপন্থি দুই মিলিশিয়া গোষ্ঠীর
দিনের গুরুত্বপূর্ণ আন্তর্জাতিক খবর
সর্বশেষ খবর
গরমে শিশুর সুরক্ষা: সামান্য ভুলও ডেকে আনতে পারে বড় বিপদ
গরমে শিশুর সুরক্ষা: সামান্য ভুলও ডেকে আনতে পারে বড় বিপদ
থানার ভেতরে স্বেচ্ছাসেবক দল নেতাকে পিটিয়ে আহত, ৩ পুলিশ প্রত্যাহার
থানার ভেতরে স্বেচ্ছাসেবক দল নেতাকে পিটিয়ে আহত, ৩ পুলিশ প্রত্যাহার
ড্রোন কিনতে ২০০০ বিলিয়ন রুপি ব্যয়ের পরিকল্পনা ভারতের
ড্রোন কিনতে ২০০০ বিলিয়ন রুপি ব্যয়ের পরিকল্পনা ভারতের
কুমিল্লায় এক শিশুকে ধর্ষণ ও আরেক শিশুকে ধর্ষণচেষ্টার অভিযোগ
কুমিল্লায় এক শিশুকে ধর্ষণ ও আরেক শিশুকে ধর্ষণচেষ্টার অভিযোগ
সর্বাধিক পঠিত
ইউএনজিএ’র সভাপতি হিসেবে কী সুবিধা পাবেন খলিলুর রহমান, দায়িত্ব কী  
ইউএনজিএ’র সভাপতি হিসেবে কী সুবিধা পাবেন খলিলুর রহমান, দায়িত্ব কী  
করদাতাদের জন্য ‘মাস্টারপ্ল্যান’, ২০৩১ পর্যন্ত করমুক্ত আয়ের সীমা কত হচ্ছে জানুন
করদাতাদের জন্য ‘মাস্টারপ্ল্যান’, ২০৩১ পর্যন্ত করমুক্ত আয়ের সীমা কত হচ্ছে জানুন
খাবার মুখে দেওয়ার সময় স্বাস্থ্যমন্ত্রীর চামচে ফুঁ দেওয়া লোকটি কে
খাবার মুখে দেওয়ার সময় স্বাস্থ্যমন্ত্রীর চামচে ফুঁ দেওয়া লোকটি কে
চট্টগ্রামে ৬০ কোটি টাকায় আনা জাহাজে মার্কিন নিষেধাজ্ঞা, বেকায়দায় আমদানিকারক
চট্টগ্রামে ৬০ কোটি টাকায় আনা জাহাজে মার্কিন নিষেধাজ্ঞা, বেকায়দায় আমদানিকারক
ইউনিটপ্রতি কত বাড়লো বিদ্যুতের দাম
ইউনিটপ্রতি কত বাড়লো বিদ্যুতের দাম