যুক্তরাষ্ট্রে নৌকাডুবিতে নিহতের সংখ্যা বেড়ে ১৭, এক পরিবারের ৯ জন

বিদেশ ডেস্ক
২১ জুলাই ২০১৮, ১১:২৭আপডেট : ২১ জুলাই ২০১৮, ১১:২৯

যুক্তরাষ্ট্রের মিসৌরিতে একটি পর্যটকবাহী নৌকাডুবিতে নিহতের সংখ্যা বেড়ে দাঁড়িয়েছে ১৭ জনে। বৃহস্পতিবারের এই দুর্ঘটনায় নিহতদের মধ্যে এক পরিবারের সদস্য ৯ জন। মিসৌরির গভর্নরের বরাত দিয়ে নিহতের সংখ্যা নিশ্চিত করেছে ব্রিটিশ সংবাদমাধ্যম বিবিসি।

যুক্তরাষ্ট্রে নৌকাডুবিতে নিহতের সংখ্যা বেড়ে ১৭, এক পরিবারের ৯ জন

গভর্নর মাইকেল পার্সন জানান, তিনি এক স্বজন হারা নারীর সঙ্গে কথা বলেছেন যিনি তার পরিবারের ১১ জনের মধ্যে ৯ জনকে হারিয়েছেন।

মার্কিন সংবাদমাধ্যমের খবরে বলা হচ্ছে, ওই নারী দাবি করেছেন নৌকার ক্যাপ্টেন যাত্রীদের লাইফ জ্যাকেট না পরার জন্য বলেছেন। টিয়া কোলম্যান নামের ওই নারী বলেন, আমি সব সন্তান, স্বামী, শ্বশুর-শাশুড়ি, নন, চাচা, বোনপোকে হারিয়েছি। আমি ঠিক আছি। কিন্তু ঘটনাটি আমার জন্য অনেক কষ্টের। ক্যাপ্টেন আমাদের বলেছেন লাইফজ্যাকেট পরার দরকার নেই। তাই আমরা কেউই তা সঙ্গে নেইনি। কিন্তু যখন লাইফজ্যাকেট পরার সময় হয় তখন অনেক দেরি হয়ে যায়। আমি মনেকরি, লাইফ জ্যাকেট পরলে অনেকেই বেঁচে যেতেন।

নৌকাডুবিতে জীবিত উদ্ধার পাওয়া ব্যক্তিদের মধ্যে নৌকার ক্যাপ্টেনও রয়েছেন। তাকে হাসপাতালে চিকিৎসা দেওয়া হচ্ছে।

পর্যটকদের কাছে জনপ্রিয় টেবল রক লেকে ডাক বোট বলে পরিচিত নৌকাটিতে ৩১ জন আরোহী ছিলেন। মিসৌরি হাইওয়ে পুলিশ জানিয়েছেন, নিহতদের বয়স ১ থেকে ৭০ বছরের মধ্যে।

এর আগে মিসৌরির স্টোন কাউন্টি শেরিফ ডাফ রাডার জানান, প্রতিকূল আবহাওয়ার কারণে এ দুর্ঘটনা ঘটে।  

/এএ/
সম্পর্কিত
মৌমাছির রানি হয়ে ওঠার রহস্য কী
মার্কিন সেনা হত্যা করলে যুদ্ধবিরতি শেষ, উপদেষ্টাদের জানালেন ট্রাম্প
বিশ্ব অর্থনীতির সামনে দুই কঠিন পথ, নেপথ্যে ইরান যুদ্ধ ও এআই সংকট
সর্বশেষ খবর
মূল্যস্ফীতির আগুনে পুড়ছে মানুষ, বাড়ছে বিদ্যুতের দাম এরপর কী
মূল্যস্ফীতির আগুনে পুড়ছে মানুষ, বাড়ছে বিদ্যুতের দাম এরপর কী
থানায় স্বেচ্ছাসেবক দলের নেতাকে নির্যাতনের অভিযোগ, ৩ পুলিশ সদস্য প্রত্যাহার
থানায় স্বেচ্ছাসেবক দলের নেতাকে নির্যাতনের অভিযোগ, ৩ পুলিশ সদস্য প্রত্যাহার
কট্টরপন্থি ইহুদিদের বিরুদ্ধে কঠোর ব্যবস্থার নির্দেশ নেতানিয়াহুর
কট্টরপন্থি ইহুদিদের বিরুদ্ধে কঠোর ব্যবস্থার নির্দেশ নেতানিয়াহুর
সংকোচে বিহ্বল নয়, আত্মবিশ্বাসে দৃপ্ত হোক নারী-কিশোরী 
সংকোচে বিহ্বল নয়, আত্মবিশ্বাসে দৃপ্ত হোক নারী-কিশোরী 
সর্বাধিক পঠিত
খাবার মুখে দেওয়ার সময় স্বাস্থ্যমন্ত্রীর চামচে ফুঁ দেওয়া লোকটি কে
খাবার মুখে দেওয়ার সময় স্বাস্থ্যমন্ত্রীর চামচে ফুঁ দেওয়া লোকটি কে
চট্টগ্রামে ৬০ কোটি টাকায় আনা জাহাজে মার্কিন নিষেধাজ্ঞা, বেকায়দায় আমদানিকারক
চট্টগ্রামে ৬০ কোটি টাকায় আনা জাহাজে মার্কিন নিষেধাজ্ঞা, বেকায়দায় আমদানিকারক
ইউনিটপ্রতি কত বাড়লো বিদ্যুতের দাম
ইউনিটপ্রতি কত বাড়লো বিদ্যুতের দাম
অস্ট্রেলিয়ার বিপক্ষে প্রথম দুই ওয়ানডের দল ঘোষণা বাংলাদেশের
অস্ট্রেলিয়ার বিপক্ষে প্রথম দুই ওয়ানডের দল ঘোষণা বাংলাদেশের
বাড়লো বিদ্যুতের দাম
বাড়লো বিদ্যুতের দাম