ঘূর্ণিঝড়ে সৃষ্ট নিম্ন চাপে বাড়তে পারে হাওয়াই দ্বীপের অগ্ন্যুৎপাত

বিদেশ ডেস্ক
০৫ আগস্ট ২০১৮, ১৯:০৪আপডেট : ০৬ আগস্ট ২০১৮, ০০:৫২

যুক্তরাষ্ট্রের হাওয়াই দ্বীপপুঞ্জে প্রবল এক ঘূর্ণিঝড় এগিয়ে যাচ্ছে সক্রিয় এক আগ্নেয়গিরির দিকে।  আগ্নেয়গিরিটিতে কয়েক মাস আগেও অগ্ন্যুৎপাত হয়েছে। যুক্তরাজ্যভিত্তিক সংবাদমাধ্যম ইন্ডিপেন্ডেন্ট লিখেছে, ঘূর্ণিঝড় হেক্টর আগ্নেয়গিরি কিলাউইয়ার কাছে গেলে নিম্ন চাপের প্রভাবে আবারও সেখানে প্রবল মাত্রায় অগ্ন্যুৎপাত শুরু হতে পারে। কিলাউইয়া আগ্নেয়গিরি

ঘূর্ণিঝড়টি হাওয়াই দ্বীপপুঞ্জের দক্ষিণ প্রান্ত দিয়ে এগিয়ে যাচ্ছে। সংশ্লিষ্টরা আশঙ্কা করছেন, ওই গতিপথ বজায় থাকলে তা আগ্নেয়গিরিটির কাছেই পৌঁছাবে।  এরকম প্রবল দুই প্রাকৃতিক শক্তি মুখোমুখি হলে ঠিক কি কি বিপর্যয় ঘটতে পারে তা নির্দিষ্ট করে বলা সম্ভব নয়। যুক্তরাষ্ট্রের ন্যাশনাল হ্যারিকেন সেন্টার জানিয়েছে, ঘূর্ণিঝড় হেক্টর আগামী সপ্তাহে হাওয়াই দ্বীপপুঞ্জের দক্ষিণ প্রান্ত অতিক্রম করবে। ঘূর্ণিঝড়টি ইতোমধ্যেই ক্যাটাগরি ৩ ঘূর্ণিঝড় হিসেবে চিহ্নিত হয়েছে। যার অর্থ এর সম্ভাব্য গতি ঘন্টায় ১২০ মাইল। এতে আক্রান্ত স্থানগুলোতে ব্যাপক ক্ষয়ক্ষতির আশঙ্কা করে হচ্ছে।

কিলাউইয়া আগ্নেয়গিরিতে গত মে মাসে যে অগ্ন্যুৎপাত হয়েছে তাতে লাভায় ঢাকা পড়েছে হাওয়াইয়ের ১৩.৪ বর্গ মাইল এলাকা। এতে ধ্বংস হয়েছে প্রায় ৭০০ বসতবাড়ি। বাস্তুচ্যুত হয়েছেন হাজার হাজার বাসিন্দা।

কিলাউইয়া থেকে টানা ৯৩ দিন ধরে লাভা প্রবাহিত হচ্ছে। যে জ্বালামুখ দিয়ে টানা এতদিন ধরে লাভা প্রবাহিত হচ্ছে তা আগ্নেয়গিরিটির দুই ডজন জ্বালামুখের একটি! কিলাউইয়ার নিম্ন পূর্বাঞ্চলের রিফট জোনের জন্য এটা একটা রেকর্ড।
১৮৪০ সালে টানা কয়েক সপ্তাহ এবং ১৯৫৫ সালে ৮৮ দিন ওই আগ্নেয়গিরি থেকে লাভা উদীগরণের ঘটনা ঘটেছিল।

/এএমএ/
সম্পর্কিত
মৌমাছির রানি হয়ে ওঠার রহস্য কী
মার্কিন সেনা হত্যা করলে যুদ্ধবিরতি শেষ, উপদেষ্টাদের জানালেন ট্রাম্প
বিশ্ব অর্থনীতির সামনে দুই কঠিন পথ, নেপথ্যে ইরান যুদ্ধ ও এআই সংকট
সর্বশেষ খবর
থানায় স্বেচ্ছাসেবক দলের নেতাকে নির্যাতনের অভিযোগ, ৩ পুলিশ সদস্য প্রত্যাহার
থানায় স্বেচ্ছাসেবক দলের নেতাকে নির্যাতনের অভিযোগ, ৩ পুলিশ সদস্য প্রত্যাহার
কট্টরপন্থী ইহুদিদের বিরুদ্ধে কঠোর ব্যবস্থার নির্দেশ নেতানিয়াহুর
কট্টরপন্থী ইহুদিদের বিরুদ্ধে কঠোর ব্যবস্থার নির্দেশ নেতানিয়াহুর
সংকোচে বিহ্বল নয়, আত্মবিশ্বাসে দৃপ্ত হোক নারী-কিশোরী 
সংকোচে বিহ্বল নয়, আত্মবিশ্বাসে দৃপ্ত হোক নারী-কিশোরী 
রামিসাকে ধর্ষণ-হত্যা: যুক্তিতর্ক শুনানি শুরু
রামিসাকে ধর্ষণ-হত্যা: যুক্তিতর্ক শুনানি শুরু
সর্বাধিক পঠিত
খাবার মুখে দেওয়ার সময় স্বাস্থ্যমন্ত্রীর চামচে ফুঁ দেওয়া লোকটি কে
খাবার মুখে দেওয়ার সময় স্বাস্থ্যমন্ত্রীর চামচে ফুঁ দেওয়া লোকটি কে
চট্টগ্রামে ৬০ কোটি টাকায় আনা জাহাজে মার্কিন নিষেধাজ্ঞা, বেকায়দায় আমদানিকারক
চট্টগ্রামে ৬০ কোটি টাকায় আনা জাহাজে মার্কিন নিষেধাজ্ঞা, বেকায়দায় আমদানিকারক
ইউনিটপ্রতি কত বাড়লো বিদ্যুতের দাম
ইউনিটপ্রতি কত বাড়লো বিদ্যুতের দাম
অস্ট্রেলিয়ার বিপক্ষে প্রথম দুই ওয়ানডের দল ঘোষণা বাংলাদেশের
অস্ট্রেলিয়ার বিপক্ষে প্রথম দুই ওয়ানডের দল ঘোষণা বাংলাদেশের
বাড়লো বিদ্যুতের দাম
বাড়লো বিদ্যুতের দাম