পাকিস্তানের ৩০ কোটি ডলার সহযোগিতা বাতিল করলো যুক্তরাষ্ট্র

বিদেশ ডেস্ক
০২ সেপ্টেম্বর ২০১৮, ১১:৪০আপডেট : ০২ সেপ্টেম্বর ২০১৮, ১১:৪২

পাকিস্তানের জন্য বরাদ্দ দেওয়া ৩০ কোটি মার্কিন ডলার সাহায্য বাতিল করেছে যুক্তরাষ্ট্র। মার্কিন প্রতিরক্ষা দফতর পেন্টাগন জানিয়েছে, সন্ত্রাসী গোষ্ঠীগুলোর বিরুদ্ধে ব্যবস্থা নিতে ইসলামাবাদের ব্যর্থতার জন্য এই সিদ্ধান্ত নেওয়া হয়েছে। পাকিস্তানের বরাদ্দ বাতিলে এখনও কংগ্রেসের অনুমোদনের প্রয়োজন থাকলেও পেন্টাগনের মুখপাত্র লেফটেন্যান্ট কর্নেল কনে ফোল্কনার বলেছেন, এই অর্থ অন্য গুরুত্বপূর্ণ খাতে ব্যয় করা হবে। ব্রিটিশ সংবাদমাধ্যম বিবিসি এই খবর জানিয়েছে।

পাকিস্তানের ৩০ কোটি ডলার সহযোগিতা বাতিল করলো যুক্তরাষ্ট্র

এ বছরের জানুয়ারিতে মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প অভিযোগ তুলেছিলেন, পাকিস্তান যুক্তরাষ্ট্রের শত শত কোটি ডলার সাহায্য নিয়ে শুধু ধোঁকাবাজি উপহার দিয়েছে। মার্কিন পররাষ্ট্র দফতর অভিযোগ তোলে পাকিস্তানের মাটিকে হাক্কানি নেটওয়ার্ক ও আফগান তালেবানের মতো সন্ত্রাসী গোষ্ঠীগুলো নিরাপদ স্বর্গ হিসেবে ব্যবহার করলেও তা নিয়ন্ত্রণ করতে পারেনি ইসলামাবাদ।

শনিবার এক বিবৃতিতে কর্নেল ফোল্কনার বলেন, সন্ত্রাসী গোষ্ঠীগুলোর বিরুদ্ধে বৈষম্যহীনভাবে ব্যবস্থা নেওয়ার জন্য আমরা পাকিস্তানকে চাপ দিয়ে যাব। তিনি বলেন, বরাদ্দ বাতিল করা এই অর্থ পাকিস্তানের কার্যকর ব্যবস্থা নিতে ব্যর্থতার জন্য হওয়া ক্ষতি পুষিয়ে নিতে অন্য যেকোনও স্থানে খরচ করা হবে।

আগামী কয়েকদিনের মধ্যে পাকিস্তানের নতুন নির্বাচিত প্রধানমন্ত্রী ইমরান খানের সঙ্গে দেখা করতে যাওয়ার কথা রয়েছে মার্কিন পররাষ্ট্রমন্ত্রী মাইক পম্পেও’র। এর আগেই এই ঘোষণা দিলো পেন্টাগন।

এ বছরের জানুয়ারিতে মার্কিন সরকার ঘোষণা দেয়, তারা পাকিস্তানকে দেওয়া সামরিক সহায়তার প্রায় পুরোটাই বন্ধ করে দেবে। পাকিস্তানের মাটি থেকে সন্ত্রাসীরা সীমান্ত পাড়ি দিয়ে আফগানিস্তানে হামলা চালিয়ে আবারও নিরাপদে পাকিস্তানে ফিরে আসছে বলে যুক্তরাষ্ট্র অভিযোগ করে আসলেও ইসলামাবাদ এই অভিযোগ অস্বীকার করেছে।

এর আগে শুক্রবার যুক্তরাষ্ট্র আলাদাভাবে জানিয়ে দেয় ফিলিস্তিনি শরণার্থী সংস্থায় অর্থ সাহায্য বন্ধ করে দেওয়া হয়েছে।

/জেজে/এএ/
সম্পর্কিত
ড্রোন কিনতে ২০০০ বিলিয়ন রুপি ব্যয়ের পরিকল্পনা ভারতের
কুয়েত ও বাহরাইনে হামলার পক্ষে যুক্তি তুলে ধরে যা বললেন আরাঘচি
ইরাকে অস্ত্র জমা দেওয়ার ঘোষণা ইরানপন্থি দুই মিলিশিয়া গোষ্ঠীর
সর্বশেষ খবর
গরমে শিশুর সুরক্ষা: সামান্য ভুলও ডেকে আনতে পারে বড় বিপদ
গরমে শিশুর সুরক্ষা: সামান্য ভুলও ডেকে আনতে পারে বড় বিপদ
থানার ভেতরে স্বেচ্ছাসেবক দল নেতাকে পিটিয়ে আহত, ৩ পুলিশ প্রত্যাহার
থানার ভেতরে স্বেচ্ছাসেবক দল নেতাকে পিটিয়ে আহত, ৩ পুলিশ প্রত্যাহার
ড্রোন কিনতে ২০০০ বিলিয়ন রুপি ব্যয়ের পরিকল্পনা ভারতের
ড্রোন কিনতে ২০০০ বিলিয়ন রুপি ব্যয়ের পরিকল্পনা ভারতের
কুমিল্লায় এক শিশুকে ধর্ষণ ও আরেক শিশুকে ধর্ষণচেষ্টার অভিযোগ
কুমিল্লায় এক শিশুকে ধর্ষণ ও আরেক শিশুকে ধর্ষণচেষ্টার অভিযোগ
সর্বাধিক পঠিত
ইউএনজিএ’র সভাপতি হিসেবে কী সুবিধা পাবেন খলিলুর রহমান, দায়িত্ব কী  
ইউএনজিএ’র সভাপতি হিসেবে কী সুবিধা পাবেন খলিলুর রহমান, দায়িত্ব কী  
করদাতাদের জন্য ‘মাস্টারপ্ল্যান’, ২০৩১ পর্যন্ত করমুক্ত আয়ের সীমা কত হচ্ছে জানুন
করদাতাদের জন্য ‘মাস্টারপ্ল্যান’, ২০৩১ পর্যন্ত করমুক্ত আয়ের সীমা কত হচ্ছে জানুন
খাবার মুখে দেওয়ার সময় স্বাস্থ্যমন্ত্রীর চামচে ফুঁ দেওয়া লোকটি কে
খাবার মুখে দেওয়ার সময় স্বাস্থ্যমন্ত্রীর চামচে ফুঁ দেওয়া লোকটি কে
চট্টগ্রামে ৬০ কোটি টাকায় আনা জাহাজে মার্কিন নিষেধাজ্ঞা, বেকায়দায় আমদানিকারক
চট্টগ্রামে ৬০ কোটি টাকায় আনা জাহাজে মার্কিন নিষেধাজ্ঞা, বেকায়দায় আমদানিকারক
ইউনিটপ্রতি কত বাড়লো বিদ্যুতের দাম
ইউনিটপ্রতি কত বাড়লো বিদ্যুতের দাম