ইরানকে সহযোগিতায় থাই কোম্পানির ওপর মার্কিন নিষেধাজ্ঞা

বিদেশ ডেস্ক
১৫ সেপ্টেম্বর ২০১৮, ১১:২৬আপডেট : ১৫ সেপ্টেম্বর ২০১৮, ১১:৪৩

থাইল্যান্ডের একটি অ্যাভিয়েশন কোম্পানির ওপর নিষেধাজ্ঞা জারি করেছে যুক্তরাষ্ট্র। থাই কোম্পানির বিরুদ্ধে যুক্তরাষ্ট্রের অভিযোগ, কোম্পানিটি ইরানের মাহান এয়ার কোম্পানির হয়ে কাজ করছে। ইরানি কোম্পানির বিরুদ্ধে অভিযোগ রয়েছে, কোম্পানিটি সিরীয় প্রেসিডেন্ট বাশার আল-আসাদের সমর্থনে সেনা ও সরঞ্জাম বহন করছে।

ইরানকে সহযোগিতায় থাই কোম্পানির ওপর মার্কিন নিষেধাজ্ঞা

মধ্যপ্রাচ্যবিষয়ক সংবাদমাধ্যম মিডল ইস্ট মনিটর জানায়, শুক্রবার এই নিষেধাজ্ঞা জারি করা হয়েছে। থাইল্যান্ডের অ্যাভিয়েশন কোম্পানিটির নাম মাই অ্যাভিয়েশন কোম্পানি। এটি ব্যাংককভিত্তিক প্রতিষ্ঠান। এছাড়া যুক্তরাষ্ট্র মালয়েশীয় ভিত্তিক মাহান ট্রাভেল অ্যান্ড টুরিজম কোম্পানির বিরুদ্ধে জারি করা নিষেধাজ্ঞা সংশোধন করেছে।

এক বিবৃতিতে যুক্তরাষ্ট্রের অর্থ মন্ত্রণালয় এই নিষেধাজ্ঞা জারি করেছে। মাহান এয়ার কোম্পানির বিরুদ্ধে আগে থেকেই মার্কিন নিষেধাজ্ঞা জারি রয়েছে।

শুক্রবার তুরস্ক জানায়, ইদলিবে সরকারি অভিযানসহ সিরীয় সংঘাত নিরসনে দেশটি ইরান ও রাশিয়ার সঙ্গে আলোচনা চালিয়ে যাচ্ছে। তুরস্কের এই ঘোষণার দিনই যুক্তরাষ্ট্র থাই কোম্পানির বিরুদ্ধে নিষেধাজ্ঞা জারি করল।

/এএ/
সম্পর্কিত
কুয়েত ও বাহরাইনে হামলার পক্ষে যুক্তি তুলে ধরে যা বললেন আরাঘচি
ইরাকে অস্ত্র জমা দেওয়ার ঘোষণা ইরানপন্থি দুই মিলিশিয়া গোষ্ঠীর
বোফোর্ট দুর্গে ইসরায়েলি সেনাদের লক্ষ্য করে হিজবুল্লাহর হামলা
সর্বশেষ খবর
মন্ত্রিত্ব ছাড়া দীপেন দেওয়ান লিখলেন ‘বিএনপি আমার শেষ ঠিকানা’
মন্ত্রিত্ব ছাড়া দীপেন দেওয়ান লিখলেন ‘বিএনপি আমার শেষ ঠিকানা’
গৃহবধূকে ধর্ষণ, ছাত্রদল নেতা গ্রেফতার
গৃহবধূকে ধর্ষণ, ছাত্রদল নেতা গ্রেফতার
রাতে মেট্রোরেল চলাচলের সময় বাড়ছে
রাতে মেট্রোরেল চলাচলের সময় বাড়ছে
পঞ্চগড়ে ভাগনিকে সংঘবদ্ধ ধর্ষণ ও মামিকে ধর্ষণচেষ্টার অভিযোগে মামলা
পঞ্চগড়ে ভাগনিকে সংঘবদ্ধ ধর্ষণ ও মামিকে ধর্ষণচেষ্টার অভিযোগে মামলা
সর্বাধিক পঠিত
ইউএনজিএ’র সভাপতি হিসেবে কী সুবিধা পাবেন খলিলুর রহমান, দায়িত্ব কী  
ইউএনজিএ’র সভাপতি হিসেবে কী সুবিধা পাবেন খলিলুর রহমান, দায়িত্ব কী  
করদাতাদের জন্য ‘মাস্টারপ্ল্যান’, ২০৩১ পর্যন্ত করমুক্ত আয়ের সীমা কত হচ্ছে জানুন
করদাতাদের জন্য ‘মাস্টারপ্ল্যান’, ২০৩১ পর্যন্ত করমুক্ত আয়ের সীমা কত হচ্ছে জানুন
খাবার মুখে দেওয়ার সময় স্বাস্থ্যমন্ত্রীর চামচে ফুঁ দেওয়া লোকটি কে
খাবার মুখে দেওয়ার সময় স্বাস্থ্যমন্ত্রীর চামচে ফুঁ দেওয়া লোকটি কে
ইউনিটপ্রতি কত বাড়লো বিদ্যুতের দাম
ইউনিটপ্রতি কত বাড়লো বিদ্যুতের দাম
বাড়লো বিদ্যুতের দাম
বাড়লো বিদ্যুতের দাম